‘সীমান্তের ওপারের প্রভুদের খুশি করতেই…' বাংলাদেশের অশান্তি নিয়ে সরাসরি ভারতকে আক্রমণ তারেকের? পিছনে কী কারণ?

Bangladesh Latest Update: শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের গুঞ্জনের মধ্যে অশান্তি ছড়িয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে জ্বলেছে আগুন। সেই আবহে নাম না করে ভারতকে আক্রমণ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান?

Published on: Nov 20, 2026, 09:55:42 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Bangladesh Latest Update: বাংলাদেশে অশান্তির জন্য আওয়ামি লিগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে সুর চড়ালেন তারেক রহমান। সেইসঙ্গে নাম না করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতকেও নিশানা করেছেন বলে দাবি করা হয়েছে। কারণ তিনি অভিযোগ করেছেন, ‘সীমান্তের ওপারের প্রভুদের খুশি’ করতেই হাসিনার দল আওয়ামি লিগ বাংলাদেশে অশান্তি ছড়াচ্ছে এবং মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ‘সীমান্তের ওপারের দেশ’ হিসেবে তারেক কোনও নির্দিষ্ট নাম না নিলেও সংশ্লিষ্ট মহলের ধারণা, ঘুরিয়ে ভারতকেই নিশানা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

লালমনিরহাটের সভা থেকে বাংলাদেশের অশান্তি নিয়ে মুখ খুললেন তারেক রহমান। (ছবি সৌজন্যে, ফেসবুক Tarique Rahman)
লালমনিরহাটের সভা থেকে বাংলাদেশের অশান্তি নিয়ে মুখ খুললেন তারেক রহমান। (ছবি সৌজন্যে, ফেসবুক Tarique Rahman)

‘সীমান্তের ওপারের’ দেশ হচ্ছে ওদের প্রভু, দাবি তারেকের

বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যেই লালমনিরহাটের সভা থেকে তারেক দাবি করেছেন যে দেড় দশকেরও বেশি কুর্সিতে থাকার পরও মানুষের স্বার্থ দেখেননি হাসিনারা। এখন পালিয়ে গিয়েছেন ‘সীমান্তের ওপারের’ দেশ। যে দেশ হচ্ছে, তাঁদের ‘প্রভু’। সেই প্রভুদেরই প্রসন্ন করার জন্য আওয়ামি লিগ বাংলাদেশের মানুষের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ করেছেন তারেক।

আরও পড়ুন: Porter Sons Success Story: ছেলেদের জন্য জমি বেচে দেন ‘কুলি’ বাবা, ১ জন হচ্ছেন ডাক্তার, অপরজন ইঞ্জিনিয়ার

নিজেদের ব্যর্থতা ঢাকতে প্রভু তত্ত্ব ভাসিয়ে দিলেন তারেক?

আর তাঁর সেই মন্তব্যের পরে আপাতত ভারতের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে সংশ্লিষ্ট মহলের ধারণা, হাসিনা বাংলাদেশে ফেরার আগেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দেশের বিভিন্ন প্রান্তে অশান্তির জেরে তারেক যথেষ্ট চাপে পড়ে গিয়েছেন। সেই অবস্থায় নিজের পিঠ বাঁচাতে এবং প্রশাসনের ব্যর্থতা ঢাকা দিতে ‘সীমান্তের ওপারের প্রভু’ তত্ত্ব ভাসিয়ে দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাতে প্রশাসনিক ব্যর্থতার থেকে নজর ‘সীমান্তের ওপারের প্রভু’-র দিকে নজর ঘুরিয়ে দেওয়া যাবে বলে সম্ভবত মনে করছে তারেক সরকার।

আরও পড়ুন: India-Japan 2+2 Dialogue: 'পুরোনো ধারণাগুলি...,' অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক গঠনে অঙ্গীকার পুনর্ব্যক্ত ভারত-জাপানের

বাংলাদেশের দিকে-দিকে অশান্তি, জ্বলছে আগুন

এমনিতে আগামী মাসে বাংলাদেশে ফিরতে চান বলে জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা। পুরো বিষয়টি নিয়ে জটিলতা থাকলেও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা দলনেত্রীর প্রত্যাবর্তনের গুঞ্জনে থিতিয়ে যাওয়া আওয়ামি লিগ আবারও সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে। সেই আবহে বাংলাদেশের একাধিক জেলায় অশান্তি ছড়িয়েছে। জ্বলছে আগুন। একদা হাসিনার দলের ‘শক্ত ঘাঁটি’ হিসেবে পরিচিত গোপালগঞ্জ থেকেও অশান্তির খবর মিলেছে। সেখানে অভিযোগের আঙুল উঠেছে আওয়ামি লিগের দিকে।

আরও পড়ুন: APEC: 'যদি তোমার হাতে...,' ৮০ মিনিটের বৈঠকে পরমাণু অস্ত্রবিহীন পৃথিবী গড়ার ডাক জিনপিংয়ের, ইঙ্গিতবাহী বার্তা ট্রাম্পের

সেইসঙ্গে যুক্ত হয়েছে পোশাক শ্রমিকদের বিক্ষোভও। গত অগস্ট থেকে সেই আন্দোলন চলছে। যত সময় গড়িয়েছে, তত তীব্র হয়েছে সেই আন্দোলন। যদিও শাসক দল বিএনপির দাবি, সেই আন্দোলনের পিছনেও আওয়ামি লিগের উস্কানি আছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More