PM Modi on Gold Prices Crash: বিয়ের মরশুমের আবহেই সোনার দাম অনেকটা কমে গিয়েছে। বছরের গোড়ার দিকে যে দামটা ১.৬৫ লাখ টাকায় পৌঁছে গিয়েছিল, সেটা এখন ১.২ লাখ টাকার কাছাকাছি এসে গিয়েছে। আর তারইমধ্যে ভারতবাসীর ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানালেন, কয়েক মাস আগে সোনা কম কেনার যে আর্জি জানিয়েছিলেন, তাতে অভূতপূর্ব সাড়া দিয়েছেন দেশবাসী। আর আজ সোনার দাম কমে গিয়েছে। তার ফলে অনেকেরই বড় অঙ্কের টাকা বেঁচে গিয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী।
‘আমি আনন্দিত যে দেশবাসী আমার কথা শুনেছেন’, মুগ্ধ মোদী

আজ উত্তরপ্রদেশের লখনউয়ে আয়োজিত কৌশল বিকাশ অনুষ্ঠানের মঞ্চ থেকে মোদী বলেন, ‘এক বছর আগে আমি দেশবাসীর কাছে আর্জি জানিয়েছিলাম যে যদি দরকার না হয়, তাহলে দয়া করে এক বছর সোনা কিনবেন না। সোনা কিনবেন না। আর আমি আনন্দিত যে (দেশবাসী আমার কথা শুনে কম সোনা কিনেছেন)।’
‘মোদীজি আপনার কথা শুনে আমাদের টাকা বেঁচে গিয়েছে’
সেইসঙ্গে তিনি বলেন, ‘লালবাহাদুর শাস্ত্রীজি দেশবাসীর কাছে আর্জি জানিয়েছিলেন যে একবেলা খাওয়া ছেড়ে দিন। দেশবাসী তাঁর কথা শুনেছিলেন। আমার দেশের চরিত্রটাই এরকম। আমার মতো সামান্য ব্যক্তি আর্জি জানিয়েছিল যে সোনা কম কিনুন। দেশবাসীরা কম সোনা কিনেছেন, সোনার দাম অনেকটা কমে গিয়েছে। আজ লোকে বলছেন যে মোদীজি আপনি বলেছিলেন, আমি কথা শুনেছিলাম। আমাদের পয়সা বেঁচে গিয়েছে।’
সোনা না কেনার আর্জি কেন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী?
{{/usCountry}}সোনা না কেনার আর্জি কেন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী?
{{/usCountry}}আর প্রধানমন্ত্রী সেই আর্জি জানিয়েছিলেন গত মে'তে। সেইসময় তিনি বলেছিলেন, ‘বন্ধুরা সোনা এমন একটা জিনিস, যেখানে প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা খরচ হয়ে যায়। একটা সময় ছিল, যখন সংকট আসত কিংবা কোনও যুদ্ধ হত, তখন মানুষ দেশের জন্য সোনা দান করে দিতেন।'
তিনি আরও বলেছিলেন, 'আজ দান করার দরকার নেই। কিন্তু দেশের কল্যাণের জন্য আমাদের এই প্রতিজ্ঞা করতে হবে যে বছরখানেকে বাড়িতে যে কোনও অনুষ্ঠান হোক না কেন, যে কোনও কাজ হোক না কেন, সোনার গয়না কিনব না। সোনা কিনব না। বিদেশি মুদ্রা বাঁচানোর ক্ষেত্রে আমাদের দেশভক্তি আমাদের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। আর সেই চ্যালেঞ্জ গ্রহণ করে বিদেশি মুদ্রা বাঁচাতে হবে আমাদের।’
ABOUT THE AUTHOR
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।