আমেরিকা যদি পাকিস্তানে চালায়, তাহলে ভারতে পরমাণু হামলা চালানো উচিত ইসলামাবাদের। এমনই 'পরামর্শ' দিলেন ভারতে নিযুক্ত পাকিস্তানের প্রাক্তন হাইকমিশনার আবদুল বসিত। আর তাঁর সেই মন্তব্যের পরে সমালোচনার ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন ভারতীয় নেটিজেনরা। কেউ বলেছেন যে ‘১১টি সামরিক ঘাঁটির ধ্বংসস্তূপ সরানোর কাজটা শেষ হয়েছে তো (অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের ১১টি সামরিক ছাউনিতে হামলা চালিয়েছিল ভারত)?’ আবার কেউ-কেউ বলেছেন, ‘আপনি কী খেয়েছেন বলুন তো?’
সবেতেই ভারতের জুজু দেখে পাকিস্তান

আর সেইসব মন্তব্য উড়ে এসেছে সোশ্যাল মিডিয়ায় ভারতে নিযুক্ত পাকিস্তানের প্রাক্তন হাইকমিশনারের একটি ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে। মধ্যপ্রাচ্যে সংঘাতের আবহে কোনও একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছিলেন তিনি। সংবাদমাধ্যম দ্য ইয়নের প্রতিবেদন অনুযায়ী, বসিত বলেন যে ‘ধরা যাক, ইরানের পরিস্থিতির অবনতি হল। আর ইজরায়েল আমাদের কাছাকাছি চলে এল।'
তিনি আরও বলেন, 'ধরা যাক, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরও পরমাণু কর্মসূচিকে নেতিবাচক দৃষ্টিতে শুরু করল বা আমাদের পরমাণু কেন্দ্রকে ধ্বংস করার চেষ্টা করল। সেটা একটা সম্ভাবনা। আমি একদম ভয়াবহ পরিস্থিতির কথা বলছি। আমার মতে, সেটার সম্ভাবনা প্রায় নেই। কারণ পাকিস্তানের নিজেকে রক্ষা করার ক্ষমতা আছে।’
আমেরিকা অনেক দূরে, তাই ভারতেই হামলা করতে হবে, দাবি বসিতের
{{/usCountry}}আমেরিকা অনেক দূরে, তাই ভারতেই হামলা করতে হবে, দাবি বসিতের
{{/usCountry}}সেই রেশ ধরে ভারতে নিযুক্ত পাকিস্তানের প্রাক্তন হাইকমিশনার দাবি করেন, যদি আমেরিকা পাকিস্তানে হামলা চালায়, তাহলে তো দূরত্বের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিশানা করতে পারবে না ইসলামাবাদ। তাই ভারতে হামলা চালাতে হবে। তাঁর কথায়, ‘যদি আমেরিকা পাকিস্তানে হামলা চালায় এবং আমরা মধ্যপ্রাচ্যে যদি ওদের ছাউনিতে পৌঁছাতে না পারি বা ইজরায়েলে পৌঁছাতে না পারি, তাহলে আমাদের হাতে একমাত্র বিকল্প কী থাকে? ভারত। আমাদের আর কিছু করার দরকার নেই।’
দিল্লি-মুম্বইয়ে পরমাণু হামলা চালানোর সওয়াল প্রাক্তন পাক হাইকমিশনারের
রিপোর্ট অনুযায়ী, ভারতে নিযুক্ত প্রাক্তন পাকিস্তানি হাইকমিশনার দাবি করেছেন যে দিল্লি, মুম্বইয়ের মতো শহরে পরমাণু হামলা চালিয়ে দেওয়া উচিত পাকিস্তানের। সেটার প্রত্যুত্তর কী হবে, তা নিয়ে পরে ভাবা যাবে। কিন্তু অত-শত না ভেবে ইসলামাবাদকে ভারতে পরমাণু হামলা চালানো উচিত বলে দাবি করেন ভারতে নিযুক্ত প্রাক্তন পাকিস্তানি হাইকমিশনার।