IIT Kharagpur alumni cracks UPSC: আইআইটি খড়্গপুর থেকে পড়াশোনা। করেছেন মাইক্রোসফটে চাকরি। অভিনয় করেছেন মেগা সিরিয়ালে। সেই ছেলে ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষা দিয়ে আইপিএস অফিসার হলেন। তিনি হলেন মহারাষ্ট্রের ওয়ার্ধার অভয় ডাগা। ইউপিএসসির জন্য যখন পুরোদমে তিনি প্রস্তুতি শুরু করেছিলেন, সেইসময় মাইক্রোসফটে কাজ করতেন এবং অভিনয় জীবনে বড় ব্রেক পেয়ে গিয়েছেন। কিন্তু সেইসব পুরোপুরি ছেড়ে দিয়ে ইউপিএসসিতে ফোকাস করেন।
স্কুল জীবন থেকেই মেধার পরিচয়

অভয়ের পরিবার এলাকায় চিকিৎসকদের পরিবার হিসেবেই পরিচিত। বাবা-মা দু'জনেই খ্যাতনামা শিশুবিশেষজ্ঞ। ফলে পড়াশোনার পরিবেশ অভয় ছোটবেলা থেকেই বাড়িতে পেয়েছিলেন। দশম শ্রেণি পর্যন্ত ওয়ার্ধার 'বিভিবি লয়েডস বিদ্যা নিকেতন স্কুল' থেকে পড়াশোনা করেন। এরপর উচ্চমাধ্যমিকের জন্য চলে গিয়েছিলেন হায়দরাবাদে। সেখানে স্কুলের নিয়মিত পঠনপাঠনের পাশাপাশি সর্বভারতীয় জয়েন্টের (জেইই) প্রস্তুতি শুরু করেছিলেন।
IIT খড়গপুর এবং মাইক্রোসফটের দুর্দান্ত কেরিয়ার
নিজের মেধার জোরে আইআইটি খড়্গপুরে ভরতি হয়েছিলেন অভয়। সেখান থেকে পাঁ বছরের ইন্টিগ্রেটেড বিটেক এবং এমটেক (B.Tech & M.Tech) ডিগ্রি করেন। তারপর খুলে যায় আন্তর্জাতিক কেরিয়ারের দরজা। বছরখানেক আমেরিকায় কাজ করেছিলেন। এরপর টেক জায়ান্ট মাইক্রোসফটের তরফ থেকে তিনি যখন সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে ভারতে কাজের প্রস্তাব পান, তখন তিনি দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।
গ্ল্যামার দুনিয়া ও টিভি সিরিয়ালে আত্মপ্রকাশ
আইআইটি খড়গপুরে পড়ার সময়ই অভয়ের ঝোঁক বাড়ে থিয়েটার এবং অ্যাক্টিং বা অভিনয়ের প্রতি। ২০১৮ সালে স্টার প্লাসের অত্যন্ত জনপ্রিয় এবং মেগা পৌরাণিক ধারাবাহিক ‘সিয়া কে রাম’-এ লক্ষ্মণের ভাই 'শত্রুঘ্ন'-এর চরিত্রে অভিনয় করেছিলেন। ছোটো পর্দায় তাঁর অভিনয় প্রশংসিতও হয়েছিল। একদিকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ তথ্যপ্রযুক্তি সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের হাই-প্রোফাইল চাকরি, অন্যদিকে বিনোদন জগতের লাইমলাইট— অভয়ের কেরিয়ার তখন মধ্যগগনে।
{{/usCountry}}আইআইটি খড়গপুরে পড়ার সময়ই অভয়ের ঝোঁক বাড়ে থিয়েটার এবং অ্যাক্টিং বা অভিনয়ের প্রতি। ২০১৮ সালে স্টার প্লাসের অত্যন্ত জনপ্রিয় এবং মেগা পৌরাণিক ধারাবাহিক ‘সিয়া কে রাম’-এ লক্ষ্মণের ভাই 'শত্রুঘ্ন'-এর চরিত্রে অভিনয় করেছিলেন। ছোটো পর্দায় তাঁর অভিনয় প্রশংসিতও হয়েছিল। একদিকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ তথ্যপ্রযুক্তি সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের হাই-প্রোফাইল চাকরি, অন্যদিকে বিনোদন জগতের লাইমলাইট— অভয়ের কেরিয়ার তখন মধ্যগগনে।
{{/usCountry}}জীবনের সবচেয়ে বড় ঝুঁকি ও UPSC প্রস্তুতি
বাইরে থেকে জীবনটা স্বপ্নের মতো মনে হলেও অভয় মনের গভীরে অন্য স্বপ্ন বাসা বেঁধেছিল। সেই রেশ ধরে ২০২১ সালে মাইক্রোসফটের লক্ষাধিক টাকার প্যাকেজের চাকরি এবং গ্ল্যামার জগতের হাতছানি ছেড়ে পুরোদমে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি করেছিলেন।
প্রথমবার কাঙ্ক্ষিত সাফল্য না এলেও দমে যাননি অভয়। দ্বিতীয় অ্যাটেম্পটেই করেন বাজিমাত। ২০২৩ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় ১৮৫ তম স্থান অর্জন করেন। বেছে নেন আইপিএস।