Pakistan coach on India's dominance: পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি ট্রফি ‘চুরি’ করেছেন বটে। কিন্তু সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলই যে ‘বেঞ্চমার্ক’, তা স্বীকার করে নিলেন খোদ পাকিস্তানের হেড কোচ মাইক হেসন। এশিয়ান গেমসের জন্য জাপান উড়ে যাওয়ার আগে তিনি স্বীকার করে নেন যে সাদা বলের ক্রিকেটে (টি-টোয়েন্টি বা একদিনের ম্যাচ) এখন সেরা হল টিম ইন্ডিয়াই। পাকিস্তান কয়েকশো যোজন পিছিয়ে আছে। আর সেই ব্যবধানটাই কমানো পাকিস্তান ক্রিকেট দলের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জিং কাজ বলে মনে করছেন পাকিস্তানের হেড কোচ।
‘সাদা বলের ক্রিকেটে ভারত হল বেঞ্চমার্ক’, বললেন পাক কোচ

তাঁর কথায়, ‘এই মুহূর্তে সাদা বলের ক্রিকেটে ভারত হল বেঞ্চমার্ক। আমার মনে হয়, ওদের সঙ্গে ব্যবধান কমানোই পাকিস্তানের জন্য একটা বড় চ্যালেঞ্জের বিষয়। আমরা নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে প্রস্তুতি নিচ্ছি। আর আমরা যদি (ভারতের) বিরুদ্ধে খেলার সুযোগ পাই, তাহলে আমরা নিশ্চিতভাবে ওদের চাপে ফেলব। ঠিক যেমনটা এশিয়া কাপের ফাইনালে করেছিলাম।’
এশিয়ান গেমসে ভারত ও পাকিস্তানের ফারাক অনেক বেশি
যদিও সেই কাজটা বাস্তবে যে মারাত্মক কঠিন, তা সম্ভবত ভালোভাবেই জানেন পাকিস্তানের পুরুষ ক্রিকেট দলের হেড কোচ। পূর্ণশক্তি নিয়েই পাকিস্তান যখন নামে ভারতের বিরুদ্ধে, তখনই হামাগুড়ি দেয়। আর এশিয়ান গেমসে তো বেশিরভাগ অনভিজ্ঞ খেলোয়াড়দের বেছে নিয়েছে পাকিস্তান। সেখানে ভারত পূর্ণশক্তির দল নিয়ে নামছে। আর হেসন যে এশিয়া কাপ ফাইনালের উদাহরণ দিচ্ছেন, সেখানে পাকিস্তান কিছুটা ব্যাকফুটে ফেলে দিয়েছিল বটে ভারতকে। তারপরও জিতেছিল টিম ইন্ডিয়া।
পাকিস্তানের নিম্নমুখী গ্রাফ, মেজাজ হারালেন কোচ
{{/usCountry}}পাকিস্তানের নিম্নমুখী গ্রাফ, মেজাজ হারালেন কোচ
{{/usCountry}}তারইমধ্যে নিউজিল্যান্ডের হেসন দাবি করেছেন যে তাঁর আমলে টি-টোয়েন্টিতে কিছুটা উত্থান হয়েছে পাকিস্তান দলের। যিনি একদিনের ক্রিকেট, টি-টোয়েন্টি ক্রিকেটের পাশাপাশি টেস্টেও পাকিস্তান দলের নিম্নমুখী গ্রাফ নিয়ে প্রশ্নের জবাব দেওয়ার সময় কিছুটা মেজাজ হারিয়ে ফেলেন।
তিনি দাবি করেন, তিন ফর্ম্যাটেই পাকিস্তানকে একই স্তরে রাখার কাজটা ঠিক নয়। টেস্টে নিশ্চিতভাবে প্রবল সমস্যার মুখে আছে পাকিস্তান। কিন্তু গত ১৫ মাসে টি-টোয়েন্টি ক্রিকেটে নিঃসন্দেহে উন্নতি হয়েছে। তিনি যখন পাকিস্তানের দায়িত্ব নিয়েছিলেন, তখন আইসিসির টি-টোয়েন্টির ক্রমপর্যায়ে আট নম্বরে ছিল। সেখান থেকে পাঁচ নম্বরে উঠে এসেছে। আবার ঝুলিতে এসেছে র্যাঙ্কিং পয়েন্ট। গত ১৫ মাসে পাকিস্তান ক্রিকেট দল একাধিক সিরিজ জিতে সেই জায়গায় পৌঁছেছে বলে দাবি করেন হেসন।