India on Houthi attack in Saudi Arabia: সৌদি আরবে যে হামলা চালিয়েছে হুথি, তার তীব্র নিন্দা করল ভারত। পাশাপাশি সেই ঘটনার সঙ্গে বাব এল-মান্দেব প্রণালীকে জুড়ে দিয়েছে নয়াদিল্লি। যা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। সেই পরিস্থিতিতে বুধবার ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, 'অসামরিক এবং আর্থিক প্রতিষ্ঠান-সহ সৌদি আরবের সার্বভৌম ভূখণ্ডে যে হামলা চালানো হয়েছে, সেই ঘটনার নিন্দা করছে ভারত।' সেইসঙ্গে তিনি বলেছেন, ‘আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করে এবং বাব এল-মান্দেব প্রণালীতে নৌ-চলাচলের স্বাধীনতাকে ঝুঁকির মুখে ফেলে দেয়, এমন সব হামলা একেবারেই বরদাস্ত করা যায় না।’
বাব-এল-মান্দেব প্রণালী কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

এমনিতে বাব এল-মান্দেব প্রণালী ভারতের অর্থনৈতিক, কৌশলগত ও জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। যা লোহিত সাগরকে এডেন উপসাগর এবং আরব সাগরের সঙ্গে সংযুক্ত করেছে। সুয়েজ খালের গেটওয়ে হিসেবে কাজ করে প্রণালী। নয়াদিল্লি যে অপরিশোধিত তেল এবং এলএনজি নিয়ে আসে, তা এই বাব এল-মান্দেব প্রণালী হয়েই ভারতীয় বন্দরে এসে পৌঁছায়।
সৌদি আরবে হামলা হুথি গোষ্ঠীর, সাজাল যুক্তি
সেই পরিস্থিতিতে ভারত যে মন্তব্য করেছে মঙ্গলবার সৌদি আরবের তৈল এবং অন্যান্য অসামরিক প্রতিষ্ঠানে ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর হামলার পরে। একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছোড়া হয়। তার জেরে কমপক্ষে ৭৩ জন সাধারণ নাগরিক আহত হয়েছেন। হুথির তরফে অভিযোগ করা হয়েছে, সোমবার তাদের অধীনে থাকা উত্তর-পশ্চিম ইয়েমেনের একাধিক এলাকায় এয়ার স্ট্রাইক চালায় সৌদি আরব। তারই পালটা হিসেবে সৌদিতে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে হুথির তরফে।
সৌদি আরবে হামলার নিন্দা পাকিস্তানের, মন্ত্রী বললেন উদ্ভট কথা
{{/usCountry}}সৌদি আরবে হামলার নিন্দা পাকিস্তানের, মন্ত্রী বললেন উদ্ভট কথা
{{/usCountry}}হুথিদের সেই হামলার ঘটনার নিন্দা করেছে পাকিস্তানও। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ দাবি করেছেন যে মক্কা চুক্তি অনুযায়ী কোনও একটি দেশের উপরে আক্রমণের ঘটনাকে তিন দেশেরই (সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক) উপরে হামলা হিসেবে বিবেচনা করা হবে। সেই পরিস্থিতিতে যে কোনও অপ্ররোচিত আগ্রাসন হলে ওই প্রতিরক্ষা চুক্তি শর্ত সক্রিয় হয়ে যাবে বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী।
মুখে সেই কথা বললেও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, হুথির আক্রমণের পরে সৌদি আরবের সঙ্গে ইসলামাবাদের কোনও কথা হয়েছে কিনা, সে বিষয়ে কিছু জানেন না। সেইসঙ্গে তিনি আবার দাবি করেছেন, মক্কা চুক্তির মানেই যে কোনও অযাচিত প্ররোচনার জবাব দেওয়া হবে সামরিক অভিযানের মাধ্যমে। তাঁর কথায়, ‘ইটের জবাব পাটেকেল মাধ্যমে দেওয়ার প্রয়োজনীয়তা নেই আমাদের।’