...
...
Next Story

Kerosene sale from petrol pump: LPG সংকটের মধ্যে কেরোসিনের নিয়ম শিথিল, রান্নার জন্য কেনা যাবে পেট্রল পাম্প থেকেও

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে কেরোসিন সংক্রান্ত নিয়ম শিথিল করল ভারত সরকার। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে রেশন ব্যবস্থার মাধ্যমে কেরোসিন তেল (সুপিরিয়র কেরোসিন তেল) বণ্টনের ছাড়পত্র দেওয়া হচ্ছে।

Published on: Mar 29, 2026, 23:23:12 IST
Advertisement

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে কেরোসিন সংক্রান্ত নিয়ম শিথিল করল ভারত সরকার। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে রেশন ব্যবস্থার মাধ্যমে কেরোসিন তেল (সুপিরিয়র কেরোসিন তেল) বণ্টনের ছাড়পত্র দেওয়া হচ্ছে। আর সেই কাজটা মসৃণভাবে করার জন্য আপাতত তৈল বিপণন সংস্থাগুলিকে নিজেদের পেট্রোল পাম্পে ২,৫০০ লিটার পর্যন্ত কেরোসিন তেল রাখার অনুমতি দেওয়া হচ্ছে বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বিশ্বব্যাপী জ্বালানি নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে এবং এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডার যে টানাটানি তৈরি হয়েছে, সেটা মাথায় রেখেই এরকম নিয়ম শিথিল করার পথে হেঁটেছে কেন্দ্রীয় সরকার।

রান্নার গ্যাস সংকটের মধ্যেই কেরোসিন সংক্রান্ত নিয়ম শিথিল করল কেন্দ্রীয় সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
রান্নার গ্যাস সংকটের মধ্যেই কেরোসিন সংক্রান্ত নিয়ম শিথিল করল কেন্দ্রীয় সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

আরও পড়ুন: Congress Candidate List 2026 WB: বহরমপুরে অধীর, TMC-ত্যাগী সাংসদও পেলেন টিকিট, শেষলগ্নে প্রার্থীতালিকা কংগ্রেসের

৬০ দিনের জন্য পেট্রোল পাম্প থেকে কেরোসিন বিক্রি

রবিবারের বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, ৬০ দিনের জন্য তেল বিপণন সংস্থাগুলি পেট্রোল পাম্পের মাধ্যমে কেরোসিন সরবরাহ করতে হবে। সেজন্য পেট্রোলিয়াম আইনের নিয়ম শিথিল করে দেওয়া হয়েছে। বাড়িতে রান্নার জন্য ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কেরোসিন প্রদানের ব্যবস্থা করা হয়েছে জানানো হয়েছে কেন্দ্রের তরফে।

আরও পড়ুন: Kolkata-Nathu La Train: কলকাতা থেকে ট্রেনে করেই নাথুলা? চূড়ান্ত সমীক্ষা শুরু, কবে সেবক-রংপো লাইন চালু?

৯৩৯ টাকার রান্নার গ্যাস ২,৮০০ টাকায়

আরও পড়ুন: Iran warning to US Army: মার্কিন সেনার অপেক্ষায় আছি, এখানে এলে আগুনে পুড়িয়ে খাক করে দেব, হুংকার ইরানের

সেই পরিস্থিতির সুযোগ নিচ্ছেন একশ্রেণির ব্যবসায়ী। এক ব্যক্তি অভিযোগ করেছেন, তিন গুণ দামে কালোবাজারে বিক্রি হচ্ছে ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের। কলকাতায় যেখানে ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ৯৩৯ টাকার মতো, সেখানে কালো বাজারে ২,৮০০ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। যদিও

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe