...
...
Next Story

Russian Oil and Energy Import by India: 'প্রতি মাসে রুশ তেল-সহ জ্বালানি কেনার রেকর্ড গড়ছে ভারত', বলল মস্কো, খোঁচা US-কে

Russian Oil and Energy Import by India: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে আসছেন ব্রিকস সম্মেলনে যোগ দিতে। আর তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক সারবেন। তার আগে রাশিয়ার জ্বালানি আমদানি নিয়ে বড় বার্তা দেওয়া হল।

Published on: Sep 9, 2026, 09:15:17 IST
Advertisement

Russian Oil and Energy Import by India: রাশিয়ার থেকে তেল-সহ জ্বালানি আমদানির নিরিখে প্রতি মাসেই রেকর্ড গড়ছে ভারত। এমনই দাবি করলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে ভারতে আসছেন, তার আগে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে ক্রেমলিনের মুখপাত্র দাবি করেছেন, রাশিয়ার থেকে সবথেকে বেশি জ্বালানি (তেল-সহ জ্বালানি) কেনা দেশগুলির উপরে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক ধার্য করার যে খসড়া বিল এনেছে আমেরিকা, তা অবৈধ এবং অন্যায্য। তৃতীয় কোনও দেশের সঙ্গে কী বাণিজ্য করছে রাশিয়া, তাতে বাধা দেওয়ার কোনও অধিকার নেই আমেরিকার।

কোনও পরিসংখ্যান দেয়নি, তবে রেকর্ড গড়ছে ভারত, দাবি রাশিয়ার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

সেই রেশ ধরে ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন, রাশিয়ার থেকে জ্বালানি আমদানির নিরিখে প্রতি মাসেই ভারত নয়া রেকর্ড গড়ছে। তবে ‘বোধগম্য কারণেই’ তিনি কোনও পরিসংখ্যান পেশ করেননি, জানাননি যে প্রতি মাসে রাশিয়া থেকে কত পরিমাণ জ্বালানি আমদানি করছে ভারত।

আরও পড়ুন: BrahMos Missile and Su-57 Fighter Jet: ব্রহ্মসকে আরও বিধ্বংসী করছে ভারত ও রাশিয়া! Su-57 যুদ্ধবিমানের ‘অফার’ আনছেন পুতিন

পরমাণু ক্ষেত্র নিয়েও বার্তা রাশিয়ার

তারইমধ্যে ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন, ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক হাইড্রোকার্বনের জোগানের গণ্ডি ছাড়িয়ে পরমাণু ক্ষেত্রেও প্রবেশ করেছে। তাঁর কথায়, 'আমি শুধুমাত্র হাইড্রোকার্বন জোগানের কথা বলছি না, আমি বলছি পরমাণু ক্ষেত্রের কথাও। আপনারা জানেন যে পরমাণু ক্ষেত্রে বিশ্বের অন্যতম অগ্রগামী দেশ হল রাশিয়া। আমরা এমন একটা দেশ, যা বিশ্বে পরমাণু কেন্দ্র তৈরির কাজে যুক্ত থাকি। বিশ্বের যে কোনও দেশের থেকে আমরা এখন বেশি সংখ্যক পরমাণু কেন্দ্র তৈরি করছি।'

সেইসবের মধ্যে ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন, ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে যে লেনদেন করছে রাশিয়া, তার ৯০ শতাংশই করছে জাতীয় মুদ্রার মাধ্যমে। কিন্তু মার্কিন ডলার থেকে মুক্তি পাওয়ার জন্য বা ডলারের মূল্য কমানোর জন্য সেটা করা হচ্ছে না। বরং নিষেধাজ্ঞার জুজু দেখিয়ে আমেরিকা নিজেই মার্কিন ডলারের প্রতি বিশ্বাসযোগ্যতা কমিয়ে দিচ্ছে। তাঁর কথায়, '(মার্কিন ডলারের উপরে) আস্থা যত বেশি ক্ষুণ্ণ হচ্ছে, ততই বিষয়টা জাতীয় মুদ্রার অনুকূলে চলে যাচ্ছে।'

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks