Indian oil tanker attacked by Iran: তেল ভর্তি ভারতের তেলের ট্যাঙ্কারে গুলি চালাল ইরানের নৌসেনা। সূত্র উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এমনই জানানো হয়েচে। ওই প্রতিবেদন অনুযায়ী, ভারতের ওই ট্যাঙ্কারে প্রায় ২০ লাখ ব্যারেল ইরাকি তেল ছিল। শনিবার ওমানের উত্তর দিকে সেই ট্যাঙ্কার লক্ষ্য করে ইরানের নৌসেনা গুলি ছুড়েছে বলে সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। আর সেই ঘটনার পরই ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বিদেশ মন্ত্রকের তরফে ডেকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। কেন ভারতের পতাকা থাকা ওই জাহাজে হামলা চালানো হয়েছে, তা নিয়ে প্রতিবাদ জানানো হবে।
ভারতের একটি ভেসেলে গুলি চালানো হয়

পুরো বিষয়টি নিয়ে ভারতের তরফে সরকারিভাবে কিছু জানানো না হলেও সূত্র উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, হরমুজ প্রণালী থেকে দুটি ভারতীয় জাহাজ ফিরে যেতে বাধ্য হয়েছিল। তার মধ্যে একটি ভেসেলকে সরাসরি আক্রমণের মুখে পড়তে হয়। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, একটি ভেসেলের উপরে গুলি চালানো হয়। অপর ভেসেলটি কাছাকাছি ছিল । তবে সেটির উপরে কোনওরকম আক্রমণ চালানো হয়নি বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে।
চূড়ান্ত বিরক্ত ভারত, খতিয়ে দেখছে ভারতীয় নৌসেনা
সূত্রের খবর, সেই ঘটনার বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করছে ভারতীয় নৌসেনা। কারণ হরমুজ প্রণালীতে ভারতীয় নৌসেনার কোনও জাহাজ ছিল। ওমান উপসাগরে ভারতের দুটি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট এবং একটি ট্যাঙ্কার আছে। তারইমধ্যে আধিকারিকরা জানিয়েছেন, ইরান যে গুলি চালিয়েছে, সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।
আরও পড়ুন: Note Exchange Rule: ৫০০ টাকার নোট পালটানোর নয়া নিয়ম জারি করল RBI? ভোটের মুখে জানাল কেন্দ্র
ইরান ব্ল্যাকমেল করতে পারবে না, হুমকি ট্রাম্পের
{{/usCountry}}আরও পড়ুন: Note Exchange Rule: ৫০০ টাকার নোট পালটানোর নয়া নিয়ম জারি করল RBI? ভোটের মুখে জানাল কেন্দ্র
ইরান ব্ল্যাকমেল করতে পারবে না, হুমকি ট্রাম্পের
{{/usCountry}}তারইমধ্যে ইরান যে আমেরিকার বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগ তুলে ফের হরমুজ বন্ধের ঘোষণা করেছে, সেটার প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ওদের (ইরান) কোনও নৌবাহিনী নেই, কোনও বায়ুসেনা নেই। ওদের কোনও নেতা নেই; ওদের কিছুই নেই... কিন্তু আমরা ওদের সঙ্গে কথা বলছি। ওরা আবার প্রণালীটি বন্ধ করে দিতে চেয়েছিল, যেমনটা তারা বছরের পর বছর ধরে করে আসছে।'
সেইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'ওরা (ইরান) আমাদের ব্ল্যাকমেল করতে পারবে না... ওরা অনেক মানুষ হত্যা করেছে। বছরের পর বছর ধরে ইরানের হাতে আপনাদের অনেক সহযোদ্ধা নিহত হয়েছেন... ওরা ৪৭ বছর ধরে হত্যাকাণ্ড ঘটিয়েও পার পেয়ে গিয়েছে। ওরা আর পার পাবে না।’