...
...
Next Story

Indian Army Chief Warns Pakistan: Op সিঁদুর ‘৮৮ ঘণ্টার ট্রেলার…’, পাকিস্তানকে সতর্ক করে কী বললেন দেশের আর্মি চিফ

Indian Army Chief Warns Pakistan On Op Sindoor: পাকিস্তানকে এবার সতর্ক করলেন ভারতের আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। অপারেশন সিঁদুরকে ৮৮ ঘণ্টার ট্রেলার বলে উল্লেখ করে বড় হুঁশিয়ারি দিলেন তিনি।

Published on: Nov 17, 2025, 19:53:03 IST
Advertisement

নয়াদিল্লির ‘চাণক্য ডিফেন্স ডায়লগস’ অনুষ্ঠানে পাকিস্তানের উদ্দেশে কড়া বার্তা দিলেন সোমবার ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ভারতের সাম্প্রতিক সামরিক অভিযান অপারেশন সিঁদুর-কে স্রেফ ‘ট্রেলার’ বলে বর্ণনা করলেন তিনি। স্পষ্টভাবে জানিয়ে দিলেন, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে দায়িত্বশীল আচরণ না করলে, ভবিষ্যতে পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দিতে প্রস্তুত ভারতীয় সশস্ত্র বাহিনী।

৮৮ ঘণ্টার ট্রেলার

পাকিস্তানকে সতর্ক করে কী বললেন দেশের আর্মি চিফ (ছবি - ANI)
পাকিস্তানকে সতর্ক করে কী বললেন দেশের আর্মি চিফ (ছবি - ANI)

জেনারেল দ্বিবেদী এই দিন বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘অপারেশন সিঁদুর কেবল একটি ট্রেলার, ৮৮ ঘণ্টার মধ্যে শেষ হয়েছিল সেটা। ভবিষ্যতে যে কোনও পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত।’ এই প্রসঙ্গে তিনি সতর্ক করেন পাকিস্তানকে। বলেন, আগের সংঘাত মাত্র ৮৮ ঘণ্টা স্থায়ী হলেও, ‘পরের বার তা চার মাস বা চার বছরও চলতে পারে।’ দীর্ঘমেয়াদী যুদ্ধের কথা মাথায় রেখে সামরিক সরঞ্জাম ও রসদ পর্যাপ্ত পরিমাণে প্রস্তুত রাখার ব্যাপারেও তিনি বিশেষ জোর দেন।

৩ বিষয়ে জোর দিচ্ছে ভারত

অপারেশন সিঁদুর থেকে ভারতীয় বাহিনী যে তিনটি প্রধান শিক্ষা গ্রহণ করেছে, সেনাপ্রধান তা উল্লেখ করেন। প্রথমত, আজকের যুদ্ধগুলি মাল্টি-ডোমেন হওয়ায় স্থল, বিমান এবং নৌ—তিন বাহিনীর মধ্যে আরও বেশি সমন্বয় দরকার। দ্বিতীয়ত, দীর্ঘমেয়াদী সংঘাতের কথা মাথায় রেখে পর্যাপ্ত সরবরাহ ও অস্ত্রশস্ত্র মজুত আছে কি না তা নিশ্চিত করা। এবং তৃতীয়ত, কমান্ড চেইনের প্রতিটি স্তরে যেন সময়মতো এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়।

আরও পড়ুন - Raj Bhavan Search Op: অস্ত্র মজুতের অভিযোগ বেনজির তল্লাশি রাজভবনে! মেলেনি কিছুই, শাস্তি পাবেন কল্যাণ?

ভারতের নিউ নর্মাল নীতি

এদিন তিনি বলেন, ভারত পহেলগাঁও জঙ্গি হামলার পর একটি নিউ নর্মাল (New Normal) নীতি স্থাপন করেছে। সন্ত্রাস ও আলোচনা সেখানে এক সঙ্গে চলতে পারে না। রাষ্ট্রসমর্থিত সন্ত্রাসবাদ দেশের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করলে, ভারত অবশ্যই তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে। তাঁর বক্তব্য, ‘আমরা শুধু শান্তিপূর্ণ প্রক্রিয়া গ্রহণের কথা বলছি, যাতে আমরা সহযোগিতা করব। ততদিনের জন্য, আমরা সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের সমান চোখে দেখব।’ জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর এই অঞ্চলে সন্ত্রাসী ঘটনা হ্রাস পেয়েছে বলেও তিনি জানান। সামগ্রিকভাবে, সেনাপ্রধানের এই বার্তা সীমান্ত পেরোনো সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় ও সুদূরপ্রসারী সামরিক প্রস্তুতিকেই তুলে ধরে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe