Dinesh Trivedi on Bangladesh PM: বাংলাদেশের প্রধানমন্ত্রী ‘অত্যন্ত বুদ্ধিমান’, বললেন ভারতীয় হাইকমিশনার, কারণ কী?
Dinesh Trivedi on Bangladesh PM: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘অত্যন্ত বুদ্ধিমান’ বললেন। আজ বাংলাদেশের বিভিন্ন মহলের সঙ্গে সাক্ষাতের পরে বললেন।
Dinesh Trivedi on Bangladesh PM: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘অত্যন্ত বুদ্ধিমান’ বলে অ্যাখ্যা দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, বুধবার বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার কাইজার কামালের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সাক্ষাৎ করেন। সেই সাক্ষাতের পরে তারেকের ভারত সফরের বিষয়ে প্রশ্ন করা হলে ভারতীয় হাইকমিশনার জানান, পুরো বিষয়টা বাংলাদেশের প্রধানমন্ত্রী এক্তিয়ারভুক্ত বিষয়। তারেক একজন অত্যন্ত বুদ্ধিমান মানুষ এবং জনবান্ধব। আর ভারত এবং বাংলাদেশ জনমুখী নীতিতে বিশ্বাস করে। সেই পরিস্থিতিতে ইতিবাচক ফল আসবে বলে আশাপ্রকাশ করেছেন ভারতীয় হাইকমিশনার।

হাসিনার ভার্চুয়াল সাংবাদিক বৈঠক ও তারেকের ভারত সফর
আর তিনি এমন একটা সময় সেই মন্তব্য করেছেন, যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যথেষ্ট পরিমাণে জলঘোলা হয়েছে। বিশেষত গত ৫ অগস্ট বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকের পরে টানাপোড়েন বেড়েছে। তবে ভারত স্পষ্ট করে দিয়েছে যে হাসিনার সাংবাদিক বৈঠকের সঙ্গে দিল্লির কোনও যোগ নেই। পুরোটাই বেসরকারি সংস্থার তরফে আয়োজন করা হয়েছিল।
ভারত সফরের জন্য বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারকে আমন্ত্রণ
তারইমধ্যে বুধবার ভারত সফরের জন্য বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারকে আমন্ত্রণ জানান হাইকমিশনার। তিনি ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার হয়ে সেই আমন্ত্রণ করেন। তাছাড়াও জোর দেন ভারত এবং বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সফরের উপরে।
'ভারত ও বাংলাদেশের সম্পর্ক এগিয়ে যাবে শ্রদ্ধা ও সার্বভৌমত্বের ভিত্তিতে'
আবার ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতের পরে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ভারত এবং বাংলাদেশ সম্পর্ক এগিয়ে যাবে পারস্পরিক শ্রদ্ধা এবং সার্বভৌমত্বের ভিত্তিতে। দু'দেশের সম্পর্কের ভিত্তি হল ভারত এবং বাংলাদেশের মানুষ।
'পারস্পরিক সম্মান, বোঝাপড়া ও মর্যাদার ভিত্তিতে ভারত-বাংলাদেশ সম্পর্ক'
একইসুরে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকের পরে চিফ হুইপ নুরুল ইসলাম মণি জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গড়ে উঠবে পারস্পরিক সম্মান, পারস্পরিক বোঝাপড়া এবং মর্যাদার ভিত্তিতে। প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে এড়িয়ে যাওয়া হবে না। বাংলাদেশের প্রথম নীতি বজায় রেখে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা হবে বলে দাবি করেছেন নুরুল।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


