India Bangladesh: প্রসঙ্গে শুধুই কি হাসিনা? হঠাৎ বাংলাদেশে ভারতীয় হাইকমিশনারকে তলব ইউনুসের ঢাকার

কেন তলব করা হয় ভারতীয় হাইকমিশনারকে?

Published on: Dec 14, 2025 4:40 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

হঠাৎই বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মাকে তলব করে ইউনুস সরকারের বিদেশমন্ত্রক।হঠাৎ কেন এই তলব? উঠে আসছে একাধিক তথ্য।

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনারকে তলব ঢাকার।
বাংলাদেশে ভারতীয় হাইকমিশনারকে তলব ঢাকার।

উল্লেখ্য,গত ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশে ছাত্র-জনতা অভ্যুত্থানের জেরে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সেদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বারবার অন্তর্বর্তী সরকার দিল্লিকে বার্তা দেয়। তবে এবার বাংলাদেশে ভারতীয় হাইকমিশনারকে তলবের নেপথ্য়ে কি শুধুই শেখ হাসিনা প্রসঙ্গ?

কিছুদিন আগেই বাংলাদেশে ঘোষণা হয়েছে নির্বাচনের দিন ক্ষণ ঘোষণা হয়েছে। ভোটের দিন ঘোষণার পরের সকাল থেকেই বাংলাদেশে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়। সেদেশের ভোটে সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলি চালনার ঘটনা ঘটে যায়। এই নিয়ে শুরু হয় তদন্ত। এই ইস্যুতে নানান প্রশ্ন ওঠে। এরই মাঝে ঢাকা মহানগর পুলিশের কাছে প্রশ্ন যায় যে, হাদির ওপর হামলাকারীরা কি ভারতে পালিয়েছেন? তার জবাবে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, তাঁরা ‘এখন পর্যন্ত, সম্ভাব্য খুনিরা ভারতে পালিয়ে যাওয়ার তথ্য’ পাননি। এদিকে, রবিবার বেলা গড়াতেই ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মাকে তলব করে ঢাকার বিদেশমন্ত্রক। বাংলাদেশের মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ইউনুস সরকারের বিদেশমন্ত্রক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমানে অব্যাহত প্রকাশ্য বক্তব্যের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছে, যা ইউনুস সরকারে মতে, বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচন ব্যাহত করার লক্ষ্যে তাঁর(হাসিনার) সমর্থকদের সহিংস কর্মকাণ্ডে জড়িত হতে উস্কানি দেওয়ার ঘটনা।

ভারতের হাইকমিশনারের সঙ্গে এই বৈঠকে বাংলাদেশের বিদেশমন্ত্রক আর্জি জানিয়েছে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেদেশের প্রাক্তন মন্ত্রী আসাদুজ্জামান কামালকে যেন প্রত্যর্পণ করা হয়। প্রসঙ্গত, বাংলাদেশে তাঁরা একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাঁদের সাজাও শোনানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের বিদেশমন্ত্রকের দাবি,ভারতে অবস্থানরত আওয়ামি লিগের পলাতক সদস্যরা বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড ঘটাচ্ছে। মিডিয়া রিপোর্ট বলছে, সেই বিষয়ে ভারতীয় হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয় বাংলাদেশের তরফে। বাংলাদেশের মিডিয়া রিপোর্ট বলছে, সেদেশের বিদেশমন্ত্রকের ভাষ্য অনুযায়ী, এসব ব্যক্তি আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করার লক্ষ্যে বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম পরিকল্পনা, সংগঠন ও বাস্তবায়নে সহায়তা করছে। এই ধরনের অপরাধমূলক তৎপরতা বন্ধে ভারতের জরুরি ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছে বাংলাদেশ, বলে জানিয়েছে ঢাকা।

( সন্দেহে পাকিস্তান যোগ! উত্তর পূর্ব থেকে একাধিক ধরপাকড়, ধৃত Ex IAF অফিসারও)

এখানেই শেষ নয়। বাংলাদেশের মিডিয়া রিপোর্ট অনুসারে, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে সম্প্রতি হত্যা চেষ্টার সাথে জড়িত সন্দেহভাজনদের ভারতে পালানো রোধে দিল্লির সহযোগিতা কামনা করেছে ঢাকা। বাংলাদেশের মিডিয়া রিপোর্ট বলছে, হাদির ওপর হামলার ঘটনায় অভিযুক্ত কেউ যদি এরই মধ্যে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে থাকে, সেক্ষেত্রে তাদের তাৎক্ষণিক গ্রেফতার ও বাংলাদেশে প্রত্যর্পণের আহ্বান জানিয়েছে ঢাকা। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় ভারতের পক্ষ থেকে দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশিত, বলেও বার্তা ইউনুসের ঢাকার।

এদিকে, এই বৈঠকের পর ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মা জানান, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক, এটা ভারতের প্রত্যাশা। এই লক্ষ্যে ভারত সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রণয় ভর্মা।