...
...
Next Story

Indian Navy Ashank: অ্যান্টি-সাবমেরিন যুদ্ধজাহাজ 'অশঙ্ক' নৌসেনার হাতে তুলে দিল GRSE, বাড়বে শক্তি

Indian Navy Ashank: ভারতীয় নৌসেনার হাতে তুলে দেওয়া হল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক রণতরী ‘অশঙ্ক’। সমুদ্রপথে ভারতের শক্তি বৃদ্ধি বাড়বে। নৌসেনার হাতে অত্যাধুনিক যুদ্ধজাহাজ ‘অশঙ্ক’ তুলে দিল গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরসিই)।

Published on: Nov 23, 2026, 18:29:06 IST
Advertisement

Indian Navy Ashank: ভারত মহাসাগরের বুকে দেশের সামুদ্রিক নিরাপত্তা আরও জোরদার করতে ভারতীয় নৌসেনার হাতে তুলে দেওয়া হল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক রণতরী ‘অশঙ্ক’। সোমবার প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ নবরত্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরসিই) আনুষ্ঠানিকভাবে এই অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট (ASW-SWC) শ্রেণির যুদ্ধজাহাজ নৌসেনার কাছে হস্তান্তর করে। ইস্টার্ন নেভাল কমান্ডের চিফ স্টাফ অফিসার (টেক) রিয়ার অ্যাডমিরাল গৌতম মারওয়াহা আনুষ্ঠানিকভাবে জাহাজ গ্রহণ করেন।

ভারতীয় নৌসেনার হাতে তুলে দেওয়া হল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক রণতরী ‘অশঙ্ক’। (ছবি সৌজন্যে Indian Navy)
ভারতীয় নৌসেনার হাতে তুলে দেওয়া হল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক রণতরী ‘অশঙ্ক’। (ছবি সৌজন্যে Indian Navy)

চলতি নভেম্বরেই সেই শ্রেণির আরও একটি যুদ্ধজাহাজ ‘আমিনি’ নৌসেনাকে হস্তান্তর করেছিল জিআরএসই। মাত্র ১৮ দিনের ব্যবধানে পরপর দুটি অত্যাধুনিক রণতরী ডেলিভারি দিয়ে এক অনন্য নজির গড়ল কলকাতার এই ঐতিহ্যবাহী শিপইয়ার্ড। ‘অশঙ্ক’ হস্তান্তরের সঙ্গে সঙ্গে জিআরএসই মোট ১২০টি যুদ্ধজাহাজ নির্মাণের মাইলফলক স্পর্শ করল, যার মধ্যে ৮২টি রণতরী সরাসরি ভারতীয় নৌসেনার সমরসম্ভারে যুক্ত হয়েছে।

আরও পড়ুন: Modi-Balen Meet: মোদীর সঙ্গে বৈঠকে বালেন শাহ, ভারত-নেপাল সম্পর্ক মজবুত করার বার্তা, উদ্বোধন অযোধ্যা-জনকপুর ট্রেন

কেন গুরুত্বপূর্ণ এই ‘অশঙ্ক’?

‘অশঙ্ক’ শব্দের অর্থ হল নির্ভীক এবং অদম্য। নামকরণের সার্থকতা বজায় রেখেই ভারতের উপকূলীয় জলসীমা সুরক্ষিত রাখতে এবং শত্রুপক্ষের সাবমেরিনের গতিবিধি রুখতে এই যুদ্ধজাহাজটি বিশেষভাবে নকশা করা হয়েছে। গভীর সমুদ্রের পাশাপাশি অগভীর উপকূলীয় অঞ্চলে শত্রুর ডুবোজাহাজ শনাক্ত করা এবং তা ধ্বংস করার ক্ষেত্রে ‘অশঙ্ক’ ভারতীয় নৌবাহিনীর অপারেশনাল ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে।

প্রতিরক্ষা ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আত্মনির্ভর ভারত’ অভিযানের এক বড় সাফল্য হিসেবে উঠে এসেছে এই ASW-SWC প্রকল্প। এই রণতরী নির্মাণে প্রায় ৮৮ শতাংশ দেশীয় যন্ত্রাংশ ও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। জাহাজটিতে জিআরএসইয়ের নিজস্ব কারখানায় তৈরি অত্যন্ত শক্তিশালী ৩০ মিমি নেভাল সারফেস গান সংযুক্ত করা হয়েছে। জটিল দেশীয় প্রযুক্তি এবং আধুনিক যুদ্ধাস্ত্রের সফল সমন্বয় ঘটিয়ে জিআরএসই প্রমাণ করেছে যে, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে ভারত এখন স্বয়ংসম্পূর্ণতার পথে অনেকটাই এগিয়ে গিয়েছে।

আরও পড়ুন: COP31: 'তেল উৎপাদনকারী দেশ...,!' কপ৩১-এ সৌদি আরবের প্রভাব, ভেস্তে গেল জলবায়ু চুক্তি

জিআরএসইয়ের ভবিষ্যৎ পরিকল্পনা ও বিশাল অর্ডার বুক

শুধুমাত্র ‘অশঙ্ক’ বা ‘আমিনি’-তেই থেমে নেই গার্ডেনরিচ শিপবিল্ডার্সের কর্মযজ্ঞ। বর্তমানে এই সংস্থাটি ভারতীয় নৌবাহিনীর জন্য আরও ১২টি ফ্রন্টলাইন যুদ্ধজাহাজ নির্মাণের কাজে ব্যস্ত রয়েছে। এর মধ্যে রয়েছে প্রজেক্ট ১৭এ (Project 17A)-এর অধীনে একটি অ্যাডভান্সড স্টেলথ ফ্রিগেট, দুটি এএসডব্লিউ-এসডব্লিউসি, চারটি নেক্সট জেনারেশন অফশোর প্যাট্রোল ভেসেল এবং পাঁচটি নেক্সট জেনারেশন কর্ভেট।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks