...
...
Next Story

Indian Navy Submarine Project Update: সাবমেরিনের ‘সিক্রেট’ পাবে ভারত! ৭০,০০০ কোটির চুক্তিতে তৈরি জার্মানি, ড্রোনেও নজর

Indian Navy Submarine Project Update: ভারতের সঙ্গে সাবমেরিন চুক্তি করার জার্মানি সম্পূর্ণভাবে তৈরি আছে বলে জানালেন ইউরোপের দেশের রাষ্ট্রদূত। ভারতীয় নৌসেনার জন্য সেই সাবমেরিন তৈরি করা হবে। তাছাড়া নজর আছে ড্রোনেও।

Published on: Sep 23, 2026, 16:26:28 IST
Advertisement

Indian Navy Submarine Project Update: ভারতের সঙ্গে সাবমেরিন চুক্তি স্বাক্ষর করতে মুখিয়ে আছে জার্মানি। অপেক্ষা করা হচ্ছে নয়াদিল্লির চূড়ান্ত সবুজ সংকেতের। বুধবার ভারতে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত জ্যাসপার উইক জানিয়েছেন, যে চুক্তি হতে চলেছে, তা শুধুমাত্র ক্রেতা এবং বিক্রেতার সমঝোতা হবে না। ব্যাপারটা এরকম হবে না যে ভারতের জন্য সাবমেরিন তৈরি করে দিচ্ছে জার্মান সংস্থা থিসেনক্রুপ মেরিন সিস্টেমস। বরং এই চুক্তির হাত ধরে প্রযুক্তি হস্তান্তর হবে। আর ভারতেই সেই সাবমেরিন তৈরি করা হবে বলে জানিয়েছেন জার্মান রাষ্ট্রদূত। সেইসঙ্গে ড্রোনের ক্ষেত্রেও ভারত এবং জার্মানির মধ্যে সহযোগিতারও বার্তা দিয়েছেন।

সাবমেরিন চুক্তি করতে তৈরি জার্মানি, বার্তা রাষ্ট্রদূতের

জার্মানির সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ছ'টি সাবমেরিন তৈরি করা হবে ভারতে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)
জার্মানির সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ছ'টি সাবমেরিন তৈরি করা হবে ভারতে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)

সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত বলেছেন, ‘ভারত যখনই চাইবে, তখনই এই (সাবমেরিন) চুক্তি স্বাক্ষর করতে তৈরি আছে জার্মানি। আমরা ভারতের বিভিন্ন কর্তৃপক্ষের থেকে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছি। তারপর খুব গুরুত্বপূর্ণ এই অংশীদারিত্বের পথচলা শুরু করব।’

৬ সাবমেরিনের জন্য ৭০,০০০ কোটি টাকার চুক্তি

আর সাবমেরিন চুক্তির কথা বলেছেন জার্মান রাষ্ট্রদূত, তা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সাবমেরিনের দৌড়ে যখন চিন এগিয়ে যাচ্ছে, সেইসময় ভারতীয় নৌসেনার জন্য ছ'টি অত্যাধুনিক ডুবোজাহাজ তৈরির প্রকল্পের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। খরচ হবে প্রায় ৭০,০০০ কোটি টাকা।

আরও পড়ুন: Trump on India-Middle East-Europe Corridor: পাক-চিনকে এড়িয়ে সোজা ভারত থেকে ইউরোপ! নয়া করিডরে সমর্থন ট্রাম্পের

আসলে দীর্ঘদিন ধরে সেই সাবমেরিন প্রকল্প ঝুলে ছিল। অনেকদিন ধরে বিষয়টি নিয়ে আলোচনা চলেছে। কিন্তু শেষপর্যন্ত সেটা দিনের আলোর দেখতে পায়নি। গত মে'তে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অনুমোদন পাওয়ার পরে ভারতীয় নৌসেনা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এবার নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির অনুমোদন পেলেই চুক্তি স্বাক্ষর হয়ে যাবে।

বিষয়টির সঙ্গে অবহিত আধিকারিকরা জানিয়েছেন, জার্মান সংস্থার সঙ্গে হাত মিলিয়ে মুম্বইয়ে সাবমেরিন তৈরি করবে মাজগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড। চুক্তি স্বাক্ষরের সাত বছরের পরে ভারতীয় নৌসেনার হাতে প্রথম সাবমেরিন তুলে দেওয়া হবে। বাকি পাঁচটি সাবমেরিন দেওয়া হবে পরবর্তী পাঁচ বছর ধরে। প্রতিটি বছর একটি সাবমেরিন পাবে নৌসেনা।

আরও পড়ুন: UN Rights Chief on India and Pakistan: ভারতই ঠিক করেছে, ওটাই সেরা উপায়, পাকিস্তানকে তুলোধোনা রাষ্ট্রসংঘের শীর্ষকর্তার

জলের তলায় ক্ষমতা বাড়বে, কার্যত ধরা যাবে না রেডারে

সেই অত্যাধুনিক সাবমেরিন আদতে HDW ক্লাস ২১৪ ভেসেলের ভ্যারিয়েন্ট। তাতে এয়ার-ইন্ডিপেন্ডেট সিস্টেমস থাকবে। যে সিস্টেমস জলের তলায় সাবমেরিনের ক্ষমতা অনেকগুণ বাড়িয়ে দেয়। অনেকটা কমে যায় শত্রুপক্ষের রেডারে ধরা পড়ার আশঙ্কা। চু্ক্তি অনুযায়ী, সাবমেরিনের ডিজাইন এবং প্রযুক্তি ভারতের হাতে হস্তান্তর করবে থিসেনক্রুপ মেরিন সিস্টেমস।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks