প্রাক্তন অগ্নিবীররা রেলে নিয়োগের ক্ষেত্রেও সংরক্ষণের সুযোগ পাবেন। রেল কর্পোরেশন কাঠামোর আওতায় প্রাক্তন সেনাকর্মী এবং প্রাক্তন অগ্নিবীরদের জন্য লেভেল-১ এবং লেভেল-২ এবং তার উঁচু পদে নিয়োগের জন্য সংরক্ষণের নিয়ম চালু করছে। অগ্নিবীর এবং অবসরপ্রাপ্ত সৈনিকদের পুনরায় কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য সেনাবাহিনী এবং রেল একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। চার বছরের মেয়াদ শেষে সেনাবাহিনী থেকে অবসর নেওয়া অগ্নিবীর এবং সৈনিকদের জন্য এটি একটি সুখবর।

আরও পড়ুন: বিদ্যুৎ চলে গেলেও টানেলে ৫৫ কিমি বেগে ছুটবে কলকাতা মেট্রো! নয়া সিস্টেমের উদ্বোধন
রেলের চাকরিতে বিশেষ সংরক্ষণ
রেলের তরফে জানানো হয়েছে, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মীদের কল্যাণ ভারতীয় রেলের নীতির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। সেইমতো লেভেল-১ এবং লেভেল-২ এবং তার উপরের পদগুলিতে উপযুক্ত সংরক্ষণ কোটা নির্ধারণ করা হয়েছে। রেলের তরফে আরও জানানো হয়েছে, লেভেল-২ এবং তার উপরে পদে প্রাক্তন সেনাকর্মীদের জন্য ১০ শতাংশ এবং লেভেল -১ (আরআরবি গ্রুপ ডি) পদে ২০ শতাংশ সংরক্ষণের বিধান করা হয়েছে, যখন লেভেল-২ এবং তার উপরে পদে প্রাক্তন অগ্নিবীরদের জন্য পাঁচ শতাংশ এবং লেভেল-১ পদে ১০ শতাংশ সংরক্ষণের বিধান রাখা হয়েছে।
আরও পড়ুন: রেলে ১১,১২৭ সহকারী লোকো পাইলট নিয়োগ হবে, পড়ল অনুমোদন, পূর্ব রেলে কত শূন্যপদ?
অগ্নিবীরদের জন্য নিয়োগ প্রক্রিয়ায় সংরক্ষণ
প্রাক্তন অগ্নিবীরদের চাকরি নিশ্চিত করতে সরকার আগে কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে নিয়োগে তাদের জন্য সংরক্ষণের ব্যবস্থাও করেছে। দিল্লি পুলিশে কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে প্রাক্তন অগ্নিবীরদের ২০ শতাংশ সংরক্ষণ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। এর মধ্যে শারীরিক দক্ষতা পরীক্ষা থেকে ছাড় এবং সর্বোচ্চ তিন বছর বয়সের সীমায় ছাড়ের মতো গুরুত্বপূর্ণ সংস্থানও রয়েছে।
{{/usCountry}}প্রাক্তন অগ্নিবীরদের চাকরি নিশ্চিত করতে সরকার আগে কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে নিয়োগে তাদের জন্য সংরক্ষণের ব্যবস্থাও করেছে। দিল্লি পুলিশে কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে প্রাক্তন অগ্নিবীরদের ২০ শতাংশ সংরক্ষণ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। এর মধ্যে শারীরিক দক্ষতা পরীক্ষা থেকে ছাড় এবং সর্বোচ্চ তিন বছর বয়সের সীমায় ছাড়ের মতো গুরুত্বপূর্ণ সংস্থানও রয়েছে।
{{/usCountry}}আরও পড়ুন: 'ভাতা অন্য মাত্রা আনে, তবে চাকরি সবার আগে', দাবি নিয়োগ দুর্নীতির ‘মাথা’ পার্থের
প্রথম ব্যাচের মেয়াদ শেষ হবে ২০২৬ সালে
উল্লেখ্য, ২০২২ সালের জুন মাসে প্রতিরক্ষা ক্ষেত্রে একটি বড় সংস্কার হিসবে প্রতিরক্ষা মন্ত্রক অগ্নিপথ প্রকল্পের আওতায় অগ্নিবীরদের নিয়োগ শুরু করেছিল। এই প্রকল্পের আওতায় ভারতীয় সেনা, ভারতীয় নৌসেনা ও ভারতীয় বায়ুসেনায় চার বছরের জন্য যুবক-যুবতীদের নিয়োগ করা হয়। চার বছর পরে মাত্র ২৫ শতাংশ অগ্নিবীরকে স্থায়ী করা হযবে। এ বছর অগ্নিবীর প্রকল্পের আওতায় নিয়োগপ্রাপ্ত প্রথম ব্যাচের মেয়াদ শেষ হবে হবে। এই পরিস্থিতিতে সরকার তাঁদের আবার কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য নয়া পদক্ষেপ করল।