India Pakistan: পাকিস্তানে তীর্থ যাত্রায় গিয়ে নিখোঁজ ভারতীয় শিখ মহিলা! বিস্ফোরক তথ্য এল প্রকাশ্যে
তাঁর হঠাৎ নিখোঁজ হওয়া নিয়ে পাকিস্তানে অবস্থিত ভারতীয় দূতাবাস সক্রিয় হয়েছে। ঠিক কী ঘটেছে সরবজিতের সঙ্গে? প্রশ্ন থেকেই যাচ্ছে।
আরও এক সরবজিৎকে ঘিরে ভারত ও পাকিস্তানকে কেন্দ্র করে উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। এর আগে, পাক জেলে বন্দি ভারতীয় সরবজিৎ সিংকে ঘিরেও দুই দেশের মধ্যে চাঞ্চল্য দেখা যায়। সেই পর্ব পার করে এবার সরবজিৎ কৌরকে ঘিরে উঠে এল বিস্ফোরক তথ্য।

কিছুদিন আগে গত, ৪ নভেম্বর, গুরুনানকজির জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রকাশ পরবকে কেন্দ্র করে পাকিস্তানের নানকানা সাহিবের তীর্থযাত্রা করেছিলেন। তিনি এই তীর্থ যাত্রা করতে যান এক শিখ ‘জাঠা’র সঙ্গে। তবে সেই শিখ তীর্থযাত্রীদের দল পাকিস্তান থেকে ১৩ নভেম্বর ফিরে এলেও, ভারতে ফেরেননি সরবজিৎ। আর তাঁকে ঘিরেই এল চাঞ্চল্যকর তথ্য।
সরবজিৎকে নিখোঁজ হতেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। পঞ্জাবের কাপুরথালার বাসিন্দা সরবজিত কৌরের বয়স ৫২ বছর। তিনি পাকিস্তান থেকে তীর্থ সেরে ফিরে না আসায় তাঁর নিখোঁজ হওয়া ঘিরে কাপুরথালার নানান স্টেশনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় সরবজিৎ কৌরকে ঘিরে এক ‘নিকাহনামা’ উঠে এসেছে। সেই তথ্য তুলে ধরে এনডিটিভির রিপোর্ট দাবি করছে, সরবজিৎ কৌরকে ধর্মান্তরিত করা হয়েছে ও তাঁর বিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানে। সেই বিয়ের ‘নিকাহনামা’ প্রকাশ্যে আসে। নিকাহনামা অনুযায়ী, জনৈক নাসির হুসেনের সঙ্গে সরবজিতের বিয়ে হয়েছে বলে খবর। জানা গিয়েছে, ৫২ বছর বয়সী সরবজিতের ডিভোর্স হয়েছে। তাঁর এক সন্তান দেশের বাইরে থাকেন। সেই সন্তান ৩০ বছর ধরে দেশের বাইরেই রয়েছেন। তিনি ইংল্যান্ডে থাকেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
( ২০২৫ সালের শেষলগ্নে বুধের চালে ২ বার বদল! মেষ সহ একঝাঁক রাশির সৌভাগ্যের বন্যা)
( Vastu shastra: বাস্তুমতে বাড়িতে পেয়ারা গাছ লাগানো কি শুভ? সংসারে সমৃদ্ধি আনতে রইল টিপস)
দেখা গিয়েছে, পঞ্জাবের মুক্তসার জেলার বাসিন্দৌ সরবজিৎ। তাঁর পাসপোর্টের তথ্য বলছে, তাঁর ইমিগ্রেশন রেকর্ড নেই পাকিস্তান থেকে বেরিয়ে যাওয়া নিয়ে। তাঁর হঠাৎ নিখোঁজ হওয়া নিয়ে পাকিস্তানে অবস্থিত ভারতীয় দূতাবাস সক্রিয় হয়েছে। ঠিক কী ঘটেছে সরবজিতের সঙ্গে? প্রশ্ন থেকেই যাচ্ছে।
E-Paper

