PoK provision in Delimitation Bill: 'এটা আমাদের বিষয়', PoK-তে ডিলিমিটেশন নিয়ে ইসলামাবাদ নাক গলাতেই কড়া কথা ভারতের
PoK provision in Delimitation Bill: 'এটা আমাদের বিষয়', পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে ডিলিমিটেশন নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিল ভারত। আর ভারতের তরফে সেই কড়া বার্তা দেওয়া হয়েছে পাকিস্তানের মন্তব্যের পরে।
ডিলিমিটেশন বিল নিয়ে পাকিস্তান যে মন্তব্য করেছিল, তা নিয়ে কড়া বার্তা দিল ভারত। শুক্রবার সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ডিমিলিটেশন একান্তভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়। সেই বিষয়ে পাকিস্তান যদি নাক গলানোর চেষ্টা করে, তাহলে সেটা বরদাস্ত করা হবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র। তাঁর কথায়, ‘সীমানা নির্ধারণ প্রক্রিয়ার বিষয়ে (বলতে চাই) ভারতের অভ্যন্তরীণ বিষয় (হল) ভারতেরই অভ্যন্তরীণ বিষয়। সেটার ক্ষেত্রে হস্তক্ষেপ করার বা এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করার যে কোনও প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করছি আমরা।’
ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
আর ভারতের তরফে সেই কড় বার্তা দেওয়া হয়েছে পাকিস্তানের মন্তব্যের পরে। সংসদের বিশেষ অধিবেশনে যে ডিলিমিটেশন বিল পেশ করা হয়েছে, তাতে একটি ধারা আছে, যাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস করতে পারে নির্বাচন কমিশন। জম্মু ও কাশ্মীরের আসন পুনর্বিন্যাসের সময় পাকিস্তান-অধিকৃত কাশ্মীরকে অন্তর্ভুক্ত করা যেতে পারে। কারণ নয়াদিল্লি স্পষ্টভাবে জানিয়ে এসেছে যে ওই এলাকা ভারতের অখণ্ড অংশ।
আর সেই বিলের বিষয়টি সামনে আসার পরেই পাকিস্তানের তরফে দাবি করা হয়, জম্মু ও কাশ্মীরের 'তথাকথিত ডিলিমিটেশন প্রক্রিয়া' খারিজ করে দিচ্ছে ইসলামাবাদ। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র তাহির আনদ্রাবি বলেন যে ডিলিমিটেশন বিল নিয়ে মিডিয়া রিপোর্ট দেখেছেন। যা রাজনৈতিক মদতপুষ্ট এবং বেআইনি। যে দাবি কড়া ভাষায় খারিজ করে দিয়েছে ভারত।
{{/usCountry}}
{{#usCountry}}
আর সেই বিলের বিষয়টি সামনে আসার পরেই পাকিস্তানের তরফে দাবি করা হয়, জম্মু ও কাশ্মীরের 'তথাকথিত ডিলিমিটেশন প্রক্রিয়া' খারিজ করে দিচ্ছে ইসলামাবাদ। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র তাহির আনদ্রাবি বলেন যে ডিলিমিটেশন বিল নিয়ে মিডিয়া রিপোর্ট দেখেছেন। যা রাজনৈতিক মদতপুষ্ট এবং বেআইনি। যে দাবি কড়া ভাষায় খারিজ করে দিয়েছে ভারত।
উল্লেখ্য, বৃহস্পতিবার সংসদে ডিলিমিটেশন বিল পেশ করেছে নরেন্দ্র মোদী সরকার। সেই বিলের আওতায় লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০-তে নিয়ে যাওয়া হতে পারে। মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে ডিলিমিটেশনকে মিশিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/News/PoK provision in Delimitation Bill: 'এটা আমাদের বিষয়', PoK-তে ডিলিমিটেশন নিয়ে ইসলামাবাদ নাক গলাতেই কড়া কথা ভারতের
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe