Israel's 'Mini India' Dimona attack: জিলিপি-সোনপাপড়ি, মারাঠি-হিন্দিতে কথা, ইজরায়েলের এই 'মিনি ইন্ডিয়ায়' হামলা ইরানের
ইজরায়েলের ডিমোনায় হামলা চালিয়েছে ইরান। ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তরফে দাবি করা হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ‘আয়রন ডোম’-র বেড়া ভেদ করে ফেলে ইরানের ব্যালিস্টিক মিসাইল। যে শহর ‘মিনি ইন্ডিয়া’ হিসেবে পরিচিত।
মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে উত্তেজনা যখন চরমে, তখন যুদ্ধের লেলিহান শিখা এসে পৌঁছাল ইজরায়েলের ‘মিনি ভারত’-এ। দক্ষিণ ইজরায়েলের নেগেভ মরুভূমির কোলঘেঁষে অবস্থিত শহর ডিমোনা। যে শহরটি পরিচিত তার পারমাণবিক কেন্দ্রের জন্য। সম্প্রতি ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলায় কেঁপে উঠেছে এই শহরটি। যেখানে ভারতীয় সংস্কৃতির সুবাস আর মারাঠি ভাষার গুঞ্জন সবসময় মিশে থাকে।
ডিমোনা: কেন একে ‘মিনি ইন্ডিয়া’ বলা হয়?
ডিমোনা শহরের অলিগলিতে হাঁটলে আপনার মনে হতে পারে আপনি ভারতের মহারাষ্ট্রের কোনও এক শহরে আছেন। এখানকার জনসংখ্যার প্রায় ৩০ শতাংশই ভারতীয় বংশোদ্ভূত ইহুদি, যাদের বেশিরভাগই ১৯৫০ ও ৬০-এর দশকে ভারত থেকে এখানে বসতি স্থাপন করেছিলেন। শহরের বাজারে গেলেই কানে আসবে মারাঠি ভাষা। এখানকার দোকানগুলোতে সাজানো থাকে ভারতীয় স্ন্যাকস - ‘সোনপাপড়ি’, ‘গুলাব জামুন’, ‘পাপড়ি চাট’, জিলিপি আর ‘ভেলপুরি’।
গণেশ চতুর্থী থেকে দীপাবলি- পালন করা হয় ডিমোনায়
এই শহরের বাসিন্দারা আজও বলিউডের সিনেমার ভক্ত। স্থানীয় ক্যাফেগুলোতে লতা মঙ্গেশকর বা কিশোর কুমারের গান বাজতে শোনা যায়। ধুমধাম করে পালিত হয় দীপাবলি বা গণেশ চতুর্থী। সেই শহরকেই নিশানা করেছে ইরান। আহত হয়েছেন ১০০ জনের বেশি।
শনিবার সন্ধ্যায় ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইল ডিমোনার আবাসিক এলাকায় আঘাত হানে বলে দাবি করা হয়েছে। ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তরফে দাবি করা হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ‘আয়রন ডোম’-র বেড়া ভেদ করে ফেলে। ইজরায়েলের পরমাণু কেন্দ্রের কাছে হামলা চালায়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তরফে দাবি করা হয়েছে, কোনও তেজস্ক্রিয়তা ছড়ায়নি। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইজরায়েলের নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলার পাল্টা জবাব হিসেবেই তারা ডিমোনাকে লক্ষ্যবস্তু করেছে।
ভারতের সঙ্গে আত্মার টান
ডিমোনার বাসিন্দাদের ভারতের সঙ্গে নাড়ির টান আছেন। এখানকার অনেক পরিবার আজও বাড়িতে মারাঠি ভাষায় কথা বলেন। তাঁরা নিয়মিত ভারতের খবর রাখেন এবং দুই দেশের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করেন। ডিমোনার ক্রিকেট টিম ইজরায়েলের ঘরোয়া ক্রিকেটে বেশ শক্তিশালী, যা ভারতের প্রতি তাদের ভালোবাসারই বহিঃপ্রকাশ।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


