...
...
Next Story

Iran-US War Latest Update: ‘জঙ্গি’ আমেরিকার ২৪ কোটি টাকার সাবমেরিন ধরেছি, দাবি ইরানের, ফের যুদ্ধের দামামা

Iran-US War Latest Update: আমেরিকার আনম্যানড সাবমেরিন আটক করেছে বলে দাবি করল ইরানের রেভোলিউশনারি গার্ড (আইআরজিসি)। তারইমধ্যে ইরানের তেলের ট্যাঙ্কার ধ্বংস করেছে বলে দাবি করেছে আমেরিকা। ইরানও পালটা দাবি করেছে।

Published on: Sep 9, 2026, 10:06:26 IST
Advertisement

Iran-US War Latest Update: হরমুজ প্রণালীর মুখে একটি মার্কিন সাবমেরিন আটক করেছে বলে দাবি করল ইরানের রেভোলিউশনারি গার্ড (আইআরজিসি)। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইরানের সরকারি সংবাদসংস্থাক তরফে দাবি করা হয়েছে যে ক্যালিফোর্নিয়ার সংস্থা আন্দুরিলের তৈরি চালকবিহীন সাবমেরিন আটক করা হয়েছে। ইরানের নৌসেনার তরফে বলা হয়েছে, ‘আমরা হরমুজ প্রণালীর প্রবেশপথে জঙ্গি মার্কিন সেনাবাহিনীর অন্যতম আধুনিক, বুদ্ধিমান এবং চালকবিহীন একটি সাবমেরিনকে ফাঁদে ফেলেছি। এই সাবমেরিন সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত।’

‘আন্ডারওয়াটার ড্রোন’ বিকল হয়ে গিয়েছিল, দাবি পেন্টাগনের

আমেরিকার আনম্যানড সাবমেরিন আটক করেছে বলে দাবি করল  ইরানের রেভোলিউশনারি গার্ড (আইআরজিসি)। (ছবি সৌজন্যে এএফপি)
আমেরিকার আনম্যানড সাবমেরিন আটক করেছে বলে দাবি করল ইরানের রেভোলিউশনারি গার্ড (আইআরজিসি)। (ছবি সৌজন্যে এএফপি)

যদিও পেন্টাগনের তরফে দাবি করা হয়েছে, একদিন আগেই একটি ‘আন্ডারওয়াটার ড্রোন’ বিকল হয়ে গিয়েছিল। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, পেন্টাগনের মুখপাত্র বলেছেন যে 'এখন যে অভিযান চলছে, তার জন্য আঞ্চলিক জলসীমায় নজরদারি চালাচ্ছিল ওই আন্ডারওয়াটার ড্রোন। ওই বিকল ড্রোন আদতে পুরনো মডেলের। যা কোনও সংবেদনশীল তথ্য সংগ্রহ করেনি বা তাতে কোনও গোপনীয় সোনার বা রাডার সরঞ্জামও ছিল না।'

আরও পড়ুন: Russian Oil and Energy Import by India: 'প্রতি মাসে রুশ তেল-সহ জ্বালানি কেনার রেকর্ড গড়ছে ভারত', বলল মস্কো, খোঁচা US-কে

সাবমেরিন খুইয়ে ফেলার কথা মার্কিন সংস্থার

তারইমধ্যে মার্কিন প্রতিরক্ষা সংস্থার তরফে স্বীকার করে নেওয়া হয়েছে যে একটি চালকবিহীন সাবমেরিন খুইয়ে ফেলেছে। তবে পুরো বিষয়টি খাটো করে দেখিয়েছে মার্কিন সংস্থা। যে ১৯ ফুট দীর্ঘ ‘ডাইভ-এলডি’ (Dive-LD) সাবমেরিন মাইন শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ, সমুদ্রতলদেশের ম্যাপ তৈরি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, কেবল ও পাইপলাইনের মতো জলের তলায় থাকা পরিকাঠামো পরিদর্শনের মতো বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে পারে বলে দাবি করা হয়েছে।

২০২৪ সালে মার্কিন সামরিক বাহিনী সংক্রান্ত ওয়েবসাইট ডিফেন্স স্কুপের প্রতিবেদন উদ্ধৃত করে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, আন্দুরিলের ওয়েবসাইটে দাবি করা হয়েছে যে কোনও সামরিক ঘাঁটিতে না ফিরেই ১০ দিন পর্যন্ত অভিযান চালাতে পারে ডাইভ-এলডি’ (Dive-LD) সাবমেরিন। যা ৬,০০০ মিটার পর্যন্ত নীচে নেমে কাজ করতে পারে। প্রতিটি আন্দুরিলের ওয়েবসাইটে দাবি করা হয়েছে যে ‘ডাইভ-এলডি’ (Dive-LD) সাবমেরিনের দাম পডে ২.৫ মিলিয়ন মার্কিন ডলারের মতো। যে অঙ্কটা ভারতীয় মুদ্রায় ২৪ কোটি টাকার মতো।

আরও পড়ুন: World's Highest-Paid PM Salary: স্যালারি বাড়ল বিশ্বের সর্বোচ্চ বেতনভুক PM-র, কামাবেন ২৬.৯ কোটি টাকা! মোদীর কত?

নতুন করে যুদ্ধের দামামা মধ্য়প্রাচ্যে

তারইমধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ভ্রূকূটি দেখা গিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তরফে মঙ্গলবার দাবি করা হয়, আমেরিকার নৌসেনার রণতরীতে হামলা চালানোর চেষ্টা করায় ইরানের পাঁচটি অপরিশোধিত তেলবহনকারী ট্যাঙ্কার ধ্বংস করে দেওয়া হয়েছে। পালটা তেহরানের তরফে দাবি করা হয়েছে, আমেরিকার দুটি ভেসেল এবং আটটি তেলের ট্যাঙ্কারের হামলা চালিয়েছে ইরান।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks