...
...
Next Story

Iran on Trump's Hormuz Strait blockade: 'ভয়ংকর ঘূর্ণিপাকে আটকে পড়বে', ট্রাম্প হরমুজ বন্ধের ঘোষণা করতে পালটা বোমা ইরানের

Iran on Trump's Hormuz Strait blockade: ভয়ংকর ঘূর্ণিপাকে আটকে পড়বে আমেরিকা - হরমুজ প্রণালী বন্ধের ঘোষণার পাল্টা জবাব দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে কড়া বার্তা দিল ইরান। দুই দেশের এই যুদ্ধংদেহী মনোভাবে কাঁপছে বিশ্ব রাজনীতি।

Published on: Apr 12, 2026, 22:47:07 IST
Advertisement

Iran on Trump's Hormuz Strait blockade: শান্তি বৈঠকের পরেও হুমকি ও পালটা হুমকির ধারা অব্যাহত থাকল আমেরিকা এবং ইরানের মধ্যে। পাকিস্তানে শান্তি বৈঠক ব্যর্থ হওয়ার পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে হরমুজ প্রণালী অবরুদ্ধ করে দিচ্ছে আমেরিকার নৌসেনা। হরমুজ প্রণালীতে কোনও জাহাজকে ঢুকতে দেওয়া হবে না। বেরোতেও দেওয়া হবে না কোনও জাহাজকে। তারপরই ইরানের তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয় যে ‘সমস্ত জাহাজ চলাচলের উপরে (ইরানের) সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। শত্রুপক্ষ যদি কোনও ভুল পদক্ষেপ করে, তবে তারা প্রণালীর এক মারাত্মক ঘূর্ণিপাকে আটকে পড়বে।’

ইসলামাবাদে ব্যর্থ শান্তি বৈঠক

ট্রাম্প হরমুজ বন্ধের ঘোষণা করতে পালটা বোমা ইরানের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
ট্রাম্প হরমুজ বন্ধের ঘোষণা করতে পালটা বোমা ইরানের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

আর সেই সব হুংকার এবং পালটা হুংকারের বিষয় চলেছে ইসলামাবাদে শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার পরে। পাকিস্তানের রাজধানীতে ইরান ও আমেরিকার উচ্চপর্যায়ের বৈঠক চলেছে ২১ ঘণ্টা। রিপোর্ট অনুযায়ী, এই শান্তি আলোচনার মধ্যেই নাকি মার্কিন প্রতিনিধিদের সঙ্গে প্রায় ১২ বার হটলাইনে যুক্ত হয়েছিলেন ট্রাম্প। এই বিষয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানান, ট্রাম্প শুধুমাত্র তাঁদের নির্দেশ দিচ্ছেলেন না, তিনি আলোচনার প্রতি মিনিটের আপডেটও নিচ্ছিলেন।

আরও পড়ুন: Dhruvastra Missile: পরিকল্পনা ছিল এপিজে আবদুল কালামের, সেই ধ্রুবাস্ত্র মিসাইল পেতে চলেছে ভারতীয় সেনা

ইরানের জন্য খারাপ খবর….দাবি আমেরিকার

একাধিক রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানে দীর্ঘ বৈঠক ও একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয় ইরান এবং আমেরিকার। তবে দু'পক্ষের দূরত্ব মেটেনি। এদিকে পাকিস্তানের ঢাল হয়ে দাঁড়ান ভান্স।

তিনি বলেন, 'আলোচনায় যে ঘাটতিগুলি রয়ে গিয়েছে, সেগুলির জন্য পাকিস্তানিদের দায়ি করা যাবে না। তারা অসাধারণ কাজ করেছে এবং আমাদের ও ইরানের মধ্যে ব্যবধান কমিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে সত্যিই চেষ্টা করেছে। তা সত্ত্বেও ইরানের জন্য খারাপ খবর হল, আমরা কোনও চুক্তিতে পৌঁছাতে পারিনি। তাই আমরা কোনও সমঝোতা ছাড়াই ফিরে যাচ্ছি। আমরা আমাদের লক্ষ্মণরেখার বিষয়ে ইরানকে জানিয়েছি। কোন বিষয়ে ছাড় দেওয়া যায়, কোন বিষয়ে দেওয়া যায় না, সবটাই পরিষ্কারভাবে জানিয়েছি। কিন্তু তারা আমাদের শর্ত মেনে নেয়নি।

আরও পড়ুন: Pakistan on Iran-US Talks: ইরান-মার্কিন আলোচনা ব্যর্থ হওয়ার পরে কী বলছে 'শান্তির দূত' পাকিস্তান?

আমেরিকার তরফে অহেতুক সব দাবি, পালটা ইরানের

পালটা ইরানের তরফে বলা হয়, 'দেশের জনগণের স্বার্থে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমেরিকার অহেতুক দাবি মেনে নেওয়া তাই আমাদের জন্য অসম্ভব। ইরানি প্রতিনিধি দলের ইতিবাচক মনোভাব সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অপ্রয়োজনীয় সব দাবি জানানো হয়। এই কারণেই আলোচনা বাধাগ্রস্ত হয়।'

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe