Thalapathy Vijay Cabinet Ministers: TVK-র ‘মুকুল রায়’ থেকে IRS অফিসার, ডাক্তার- বিজয়ের 'নবরত্ন'-র পরিচয় চমকপ্রদ, কে?
Thalapathy Vijay Cabinet Ministers: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়। নয়া যুগের সূচনা হল তামিলনাডুতে। তাঁর মন্ত্রিসভার সদস্যদের পরিচয়ও চমকপ্রদ। কোন নয়জনকে মন্ত্রী হিসেবে বেছে নিলেন?
Thalapathy Vijay Cabinet Ministers: ‘আমি শ্রী জোসেফ বিজয়’- তামিল ভাষায় থালাপতি বিজয় সেই শব্দবন্ধ পড়ার পরই উচ্ছ্বাসে ফেটে পড়ল চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইন্ডোর স্টেডিয়াম। আর উচ্ছ্বাসে ফেটে পড়ারই কথা, কারণ অভিনেতা বিজয় এবং তামিলাগা ভেত্রি কাজাখামের (টিভিকে) হাত ধরে নয়া যুগের সূচনা হল তামিলনাড়ুতে। গর্বের সঙ্গে অনেকে বলছেন যে ’থালাপতি অবশেষে মুখ্যমন্ত্রী হলেন।' রবিবার তাঁর সঙ্গে শপথগ্রহণ করেন নয়জন মন্ত্রী। তাঁদের পরিচয়ও রীতিমতো চমকপ্রদ।

বিজয়ের ৯ মন্ত্রী হলেন কারা কারা?
১) কেএ সেনগোত্তাইয়ান: দীর্ঘদিন এআইএডিএমকেতে ছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী এমজিআর এবং জয়ললিতার সঙ্গেও কাজ করেছেন। কিন্তু বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে আনার যে সিদ্ধান্ত নিয়েছিলেন ই পলানিস্বামীরা, তার সমালোচনা করেছিলেন। সেজন্য তাঁকে এআইএডিএমকে থেকে বহিষ্কার করা হয়েছিল। আর এখন বিজয়ের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী হলেন।
২) কেজি অর্জুন রাজ: আইআরএস (ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস) অফিসার ছিলেন। সেই প্রশাসনিক কেরিয়ার ছেড়ে রাজনীতিতে যোগ দেন। নিজের ঘরের মাঠ থেকে জেতেন। তিনি আবার ডাক্তারও বটে।
৩) আধব অর্জুন: রাজনৈতিক উপদেষ্টা। ভারতের বাস্কেটবল ফেডারেশনের সভাপতি। বিজয়ের ঘনিষ্ট বৃত্তের অন্যতম সদস্য। দলের সাংগঠনিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
৪) টিকে প্রভু: পেশায় দন্ত চিকিৎসক তিনি। এখন পুরোপুরি রাজনীতিবিদ হয়ে উঠেছেন।
৫) রাজ মোহন: একজন টেলিভিশন ও চলচ্চিত্র ব্যক্তিত্ব, যিনি তাঁর বাগ্মিতার জন্য পরিচিত।
৬) সেলভি এস কীর্তনা: বিজয় সরকারের কনিষ্ঠতম মন্ত্রী। বয়স ২৯। আগে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করতেন। কাজ করেছেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গেও।
৭) আর নির্মলকুমার: বিজেপি ছেড়ে বিজয়ের দলে যোগ দেন। টিভিকের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি।
৮) এন আনন্দ: বিজয়ের দলের সাধারণ সম্পাদক। তৃণমূল স্তরকে হাতের তালুর মতো চেনেন। বুথস্তরে দলের প্রভাব বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাংলার প্রেক্ষিতে বলতে গেলে তিনি বিজয়ের দলের 'মুকুল রায়'।
৯) পি ভেঙ্কটরামনন: বিজয়ের দলের কোষাধ্যক্ষ। মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ ব্রাহ্মণ 'মুখ'।
‘আমি কমন ম্যান’, মুখ্যমন্ত্রী হয়েই কী ঘোষণা বিজয়ের?
তারইমধ্যে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে থালাপতি বিজয় বলেন, 'আমি দেবদূত নই। আমি কমন ম্যান। আপনাদের দেখভাল করব আমি।' সেইসঙ্গে তিনি ঘোষণা করেন, বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ মিলবে। মহিলাদের সুরক্ষার জন্য বিশেষ ফোর্স গঠন করা হবে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


