France Student Protest Latest Update: 'ফ্রান্সকে ইসলামের নিয়ন্ত্রণে আনার চেষ্টা….', পড়ুয়া-ক্ষোভ নিয়ে বিস্ফোরক অভিযোগ
France Student Protest Latest Update: পড়ুয়া বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। সেই আবহে বড় দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন যে ফ্রান্সের পড়ুয়া বিক্ষোভের পিছনে ইসলামিকরণ এবং গণ-অভিবাসন আছে।
France Student Protest Latest Update: ফ্রান্সে পড়ুয়া বিক্ষোভের জন্য গণ-অভিবাসন এবং ইসলামকে দুষলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, লাগামছাড়া অভিবাসনের পাশাপাশি ফ্রান্সে ইসলামিকরণের চেষ্টা চলছে। আর সেই কারণেই ইউরোপের দেশে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। একাধিক রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে ‘ফ্রান্সে যা ঘটছে, তা আসলে হাতের বাইরে চলে যাওয়া গণ-অভিবাসনের কারণে। এটা স্কুল সংক্রান্ত কোনও বিষয়ই নয়। বরং একটি মহান দেশকে ইসলামের নিয়ন্ত্রণে আসার চেষ্টা করা হচ্ছে।’
আর ট্রাম্প সেই মন্তব্য করেছেন যখন পড়ুয়া বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, উন্নত পরিস্থিতির দাবি করে গত মাসের শেষের দিক থেকে ফ্রান্সের শয়ে-শয়ে হাইস্কুলের প্রবেশপথ আটকে দিতে থাকে পড়ুয়ারা। তার জেরে সুরক্ষা বাহিনীর সঙ্গে বেঁধেছে খণ্ডযুদ্ধও।
প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিক্ষোভে উত্তাল ফ্রান্স
তারইমধ্যে মঙ্গলবার হাইস্কুলের বাইরে টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আসন্ন বসন্তে প্রেসিডেন্ট নির্বাচনের আগে যখন অতিবাম এবং অতি-ডানপন্থী এগিয়ে যাচ্ছে, সেইসময় নতুন করে সঞ্চার করেছে সোমবারের ঘটনা। অভিযোগ উঠেছে যে পুলিশের ছোড়া গ্রেনেডে আহত হয়ে ১৫ বছরের এক পড়ুয়ার হাত নষ্ট হয়ে গিয়েছে। যে ঘটনা নতুন করে ঘি ঢেলেছে পড়ুয়া বিক্ষোভে।
মার্সেইয়ে এবং নঁতের মতো শহরে বিক্ষোভকারীদের হাতে যে সব পোস্টার দেখা গিয়েছে, তার মধ্যে একটি লেখা ছিল, 'রাষ্ট্র জাতীয় শিক্ষাকে হত্যা করেছে।' আবার প্যারিস, লিঁও, স্ট্রাসবার্গ এবং রেনেসের মতো শহরে দফায়-দফায় উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। রাস্তায় আগুন জ্বালিয়েছেন বিক্ষোভকারীরা। ছুড়েছেন প্রোজেক্টাইল। পালটা কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্ট্রাসবার্গে এক বিক্ষোভকারী বলেছেন যে ‘বড়লোক এবং আমাদের পড়াশোনার মধ্যে আকাশ-পাতাল তফাৎ আছে।’
গত কয়েক দশকের সবথেকে ‘হিংসাত্মক’ বিক্ষোভ, দাবি ফ্রান্সের প্রধানমন্ত্রীর
{{^htLoading}} {{/htLoading}}
ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু বিক্ষোভের ঘটনাকে গত কয়েক দশকের সবথেকে ‘হিংসাত্মক’ ঘটনা বলে চিহ্নিত করেছেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আইনপ্রণেতাদের উদ্দেশ্যে ফ্রান্সের প্রধানমন্ত্রী জানিয়েছেন যে খণ্ডযুদ্ধে এখনও পর্যন্ত কমপক্ষে ২১৫ পড়ুয়া এবং স্কুলের ৮৫ জন সদস্য আহত হয়েছেন। ফরাসি প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে যে ৭০০-র বেশি পুলিশ অফিসারও আহত হয়েছেন খণ্ডযুদ্ধে।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।