...
...
Next Story

Hasina Bangladesh Return Latest Update: হাসিনাকে বাংলাদেশে ফেরানোর চেষ্টা করছে জামায়াতে? আছে অশান্তির ছক? বিস্ফোরক দাবি

Hasina Bangladesh Return Latest Update: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ফেরানোর ক্ষেত্রে জামায়াতে ইসলাম সহায়তা করছে বলে বিস্ফোরক অভিযোগ তোলা হল। সেই তথ্য নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে।

Published on: Sep 12, 2026, 21:21:32 IST
Advertisement

Hasina Bangladesh Return Latest Update: আওয়ামি লিগকে নাকি বাংলাদেশে ফেরানোর চেষ্টা করছে জামায়াতে ইসলাম। শুধু তাই নয়, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ফেরানোর ক্ষেত্রে জামায়াতে সহায়তা করছে। এমনই দাবি করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মহম্মদ রাশেদ খান। বাংলাদেশের সংবাদমাধ্যম দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, কুষ্টিয়ার একটি কর্মসূচিতে তিনি দাবি করেছেন, বাংলাদেশে ফেরার চেষ্টা করছেন হাসিনা। কিন্তু এরকম কয়েকশো ডিসেম্বর চলে গেলেও তিনি বাংলাদেশে ফিরতে পারবেন না বলে দাবি করেন তারেকের রাজনৈতিক সহকারী।

আওয়ামি লিগের বাংলাদেশে ফেরার রাস্তা বন্ধ, দাবি তারেকের সহকারীর

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ফেরানোর ক্ষেত্রে জামায়াতে ইসলাম সহায়তা করছে বলে বিস্ফোরক অভিযোগ তোলা হল। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স এবং ফেসবুক Bangladesh Jamaat-e-Islami)
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ফেরানোর ক্ষেত্রে জামায়াতে ইসলাম সহায়তা করছে বলে বিস্ফোরক অভিযোগ তোলা হল। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স এবং ফেসবুক Bangladesh Jamaat-e-Islami)

ওই প্রতিবেদন অনুযায়ী, রাশেদ দাবি করেন যে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগ সরকার। আর সেই পরিস্থিতিতে আওয়ামি লিগের জন্য দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে। তারপরও বাংলাদেশে ফেরার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা কোনও খামতি রাখছেন না। আর সেক্ষেত্রে জামায়াতে নাকি তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন বলে দাবি করেন রাশেদ।

আরও পড়ুন: Modi-Jinping Meeting Latest Update: ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চান? সীমান্তে ঝামেলা করবেন না! চিনকে সাফ বার্তা মোদীর

জামায়াতেকে ভয়ংকর ফল ভুগতে হবে, হুংকার তারেকের সহকারীর

তিনি দাবি করেন, জামায়াতে যদি আওয়ামি লিগকে ফের বাংলাদেশে ফেরানোর চেষ্টা করে, তাহলে সেটা বড় ভুল হবে। ১৯৯৬ সালে জামায়াতে যেটা করেছিল, সেটার পুনরাবৃত্তি এখন করতে চাইলে সেই ফল হবে মারাত্মক। হাসিনাও চাইছেন যে জামায়াতে যেন বাংলাদেশকে অশান্ত করে তোলে। কিন্তু সেটা হবে না। জামায়াতে যদি হাসিনাদের ফেরানোর চেষ্টা করে, তাহলে ফল মারাত্মক হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।

এমনিতে হাসিনা বারবার জানিয়ে এসেছেন যে প্রাণের ঝুঁকি থাকলেও বাংলাদেশে ফিরবেন তিনি। বাংলাদেশে ফেরার ঝুঁকি জানেন। তাও ফিরবেন দেশে। সেইসঙ্গে ঢাকার বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন হাসিনা। সংবাদমাধ্যম দ্য ওয়ালের প্রতিবেদন অনুযায়ী, হাসিনা উদ্বেগ প্রকাশ করে জানান যে বাংলাদেশে ক্রমশ উত্থান হচ্ছে জঙ্গিবাদী গোষ্ঠী এবং শক্তির। আর সেটার প্রভাব সীমিত থাকবে না শুধুমাত্র বাংলাদেশেই। বরং পড়শি দেশ হিসেবে বাংলাদেশে জঙ্গিবাদ এবং মৌলবাদী শক্তির উত্থানের ফল ভুগতে হবে ভারতকেও। বড় খেসারত দিতে হবে বলেও সতর্ক করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks