...
...
Next Story

Bypoll Results 2025: উপনির্বাচন ২০২৫-এ কাশ্মীরে ওমরদের গড় ছিনিয়ে নিল PDP! জম্মুর নাগরোটায় BJPর ফল কী?

বুদগামের এই কেন্দ্র থেকে এর আগে ভোটে লড়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি পরে এই কেন্দ্র ছেড়ে দেন। বেছে নেন গান্দেরবালকে। ফলে কেন্দ্রটিতে বিধায়ক পদ শূন্য থাকে। তাঁর পরিবারের রাজনৈতিক সফরেও এই বুদগাম কেন্দ্র বেশ তাৎপর্যপূর্ণ।

Published on: Nov 14, 2025, 19:11:43 IST
Advertisement

বিহার বিধানসভা নির্বাচনের পাশাপাশি ১৪ নভেম্বর ২০২৫-এ ছিল দেশের নানান প্রান্তে উপনির্বাচনেরও ফলাফল। এদিকে, পহেলগাঁওতে সন্ত্রাস পরবর্তী সময়ে ভূস্বর্গ কাশ্মীরের বুকেও ছিল উপনির্বাচন। কাশ্মীরের বুদমা বিধানসভা কেন্দ্র ও জম্মুর নাগরোটায় উপনির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে ছিলেন নানান দলের সমর্থকরা। দিন গড়াতেই শেষ হাসি ফুটল কাদের মুখে?

উপনির্বাচন ২০২৫-এ কাশ্মীরে ওমরদের গড় ছিনিয়ে নিল PDP! জম্মুর নাগরোটায় BJPর ফল কী? (PTI Photo)(PTI11_14_2025_000287B) (PTI)
উপনির্বাচন ২০২৫-এ কাশ্মীরে ওমরদের গড় ছিনিয়ে নিল PDP! জম্মুর নাগরোটায় BJPর ফল কী? (PTI Photo)(PTI11_14_2025_000287B) (PTI)

কাশ্মীরের বুদগামের ফলাফল:-

জম্মু ও কাশ্মীরের শাসকদল তথা মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর পার্টি ন্যাশনাল কনফারেন্সকে বুদগাম বিধানসভা কেন্দ্রে হারিয়ে জয়ের বিজয় নিশান ওড়াল বিপক্ষের মেহবুবা মুফির পার্টি পিডিপি। উল্লেখ্য, কাশ্মীরের বুকে এই দুই আঞ্চলিক দলের রাজনৈতিক সংঘাত বহুদিনের। তবে ২০২৫ সালের উপনির্বানে কাশ্মীরে শাসকদলের পোক্ত দুর্গ এবার ছিনিয়ে নিল বিপক্ষের পিডিপি। ১৯৫৭ সালের পর এই প্রথম কাশ্মীরের বুদগাম কেন্দ্র হাতছাড়া হল ওমরদের পার্টির। এই কেন্দ্রে এনসির আগা সইদ মেহমুদকে ৪,৪৭৮ ভোটে হারিয়ে দেন পিডিপির প্রার্থী আগা সইদ মুন্তাজির। এই কেন্দ্রের ফলাফল, শাসক বিরোধী হাওয়াকেই কি ইঙ্গিত দিচ্ছে? সেই প্রশ্ন তুলে ধরল বুদগামের বিধানসভা নির্বাচনের ফলাফল। রাজনৈতিক বিশ্লেষণ বলছে, মধ্য কাশ্মীরের বুদগাম কেন্দ্র চিরকালই আবদুল্লা-শিবিরকে স্বস্তি দিয়েছে, এটি ছিল এনসি-র 'সেফ' কেন্দ্র। সেখানে পিডিপির জয়, ভূস্বর্গের রাজনীতিতে বেশ তাৎপর্যবাহী। এই কেন্দ্র থেকে এর আগে খোদ ওমর আবদুল্লা জিতেছেন। পরে থেকে এই কেন্দ্রকে ছেড়ে দেন। ফলে কেন্দ্রটিতে বিধায়ক পদ শূন্য থাকে। গান্দেরবাল কেন্দ্র থেকেই বিধায়ক পদে থাকেন। তাঁর পরিবারের রাজনৈতিক সফরেও এই বুদগাম কেন্দ্র বেশ তাৎপর্যপূর্ণ।

( Vastu Tipsfor Marigold: বাস্তুশাস্ত্র মতে বাড়িতে কি গাঁদাফুলের গাছ কোনদিকে পোঁতা শুভ? সমৃদ্ধি পেতে টিপস রইল)

( ফরিদাবাদের আল ফালার সন্দেহভাজন ৩ ডাক্তারদের কোন সুইস অ্যাপে যোগাযোগ ছিল? চলত সন্ত্রাসী প্লটের প্ল্যান!)

জম্মুর নাগরোটায় শেষ হাসি কার?

এদিকে, জম্মুর নাগরোটা কেন্দ্রে শেষ হাসি হেসেছে বিজেপি। এই উপনির্বাচনের ফলের সঙ্গে সঙ্গেই নাগরোটা বিধানসভা কেন্দ্রে নিজেদের গড় ধরে রাখল বিজেপি। বিহারক নির্বাচনে যেখানে বিজেপি-এনডিএ হাওয়া জোরদার, সেখানে জম্মুতেও বিজেপি নিজের দুর্গ অটুট রেখেছে। এই কেন্দ্রে বিজেপি নেতা দেবেন্দ্র সিং রানার মেয়ে দিব্যারানি রানা ছিলেন বিজেপির প্রার্থী। চিনি ৪২ হাজারের বেশি ভোটে হারিয়েছেন জে অ্য়ান্ড কে ন্যাশনাল প্যান্থর্স পার্টির প্রার্থী হর্ষদেব সিংকে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe