JEE Advanced 2026 Topper Study Plans: মিসটেক বুক, চাপ কমাতে হাঁটা- কোন কৌশলে JEE Advanced-এ মেয়েদের ‘টপার’ হলেন আরোহী?

JEE Advanced 2026 Topper Study Plans: জেইই অ্যাডভান্সড পরীক্ষায় মেয়েদের মধ্য প্রথম হলেন আরোহী দেশপান্ডে। আর সেই দুর্দান্ত সাফল্যের জন্য প্রস্তুতিও দরকার ছিল। কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন আরোহী? কীভাবে এগিয়ে গিয়েছিলেন?

Published on: Jun 1, 2026, 10:38:30 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

JEE Advanced 2026 Topper Study Plans: দেশজুড়ে লাখ-লাখ পড়ুয়ার স্বপ্ন থাকে আইআইটিতে পড়ার। আর সেই স্বপ্নপূরণের কঠিনতম ধাপ হল জেইই অ্যাডভান্সড (JEE Advanced)। ২০২৬ সালের জেইই অ্যাডভান্সড পরীক্ষায় অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৭৭ অর্জন করে মেয়েদের মধ্যে শীর্ষস্থান অধিকার করেছেন আরোহী দেশপান্ডে। তিনি জানান, দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার পাশাপাশি জেইইয়ের মতো সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষায় শীর্ষস্থান দখল করা সহজ ছিল না। এর জন্য প্রয়োজন ছিল কঠোর শৃঙ্খলা এবং সঠিক গাইডেন্স। আর এই কারণেই তিনি কোটাকে বেছে নিয়েছিলেন। কোটার প্রতিযোগিতামূলক পরিবেশ তাঁকে প্রতিনিয়ত আরও ভালো করার জন্য উদ্বুদ্ধ করত বলে জানিয়েছেন আরোহী।

জেইই অ্যাডভান্সড পরীক্ষায় মেয়েদের মধ্য প্রথম হলেন আরোহী দেশপান্ডে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
জেইই অ্যাডভান্সড পরীক্ষায় মেয়েদের মধ্য প্রথম হলেন আরোহী দেশপান্ডে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)

ঘণ্টা মেপে নয়, লক্ষ্য স্থির করে পড়াশোনা

অনেকে মনে করেন দিনে ১৪-১৫ ঘণ্টা পড়লে তবেই জেইই মেনস বা অ্যাডভান্সড ক্র্যাক করা যায়। কিন্তু আরোহী এই ধারণায় বিশ্বাসী নন। তিনি দৈনিক কত ঘণ্টা পড়ছেন, তার চেয়ে বেশি গুরুত্ব দিতেন ‘ডেইলি টার্গেট’ বা দৈনিক লক্ষ্যের উপরে। প্রতিদিন সকালে উঠে তিনি ঠিক করে নিতেন যে আজ ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথের কোন কোন অধ্যায় শেষ করবেন এবং সেই অনুযায়ী পড়াশোনা করতেন। সাধারণত তিনি দিনে আট থেকে ১০ ঘণ্টা মনোযোগ সহকারে পড়াশোনা করতেন।

NCERT-র বইয়ের ওপর অটুট ভরসা

বিশেষ করে কেমিস্ট্রি (রসায়ন) বিষয়ের জন্য আরোহী এনসিইআরটি বইয়ের প্রতিটি লাইন খুঁটিয়ে পড়েছিলেন। তাঁর মতে, জেইই মেইনস এবং অ্যাডভান্সড পরীক্ষায় কেমিস্ট্রির বহু প্রশ্ন সরাসরি এনসিইআরটি থেকে আসে।

আরও পড়ুন: UPSC Civil Services Negative Mark Tips: নেগেটিভ মার্কিং আতঙ্কে পরপর ২ বার বড় ভুল, তারপর কোন কৌশলে UPSC ক্র্যাক রূপলের?

মক টেস্ট এবং ভুল থেকে শিক্ষা

আরোহী নিয়মিত মক টেস্ট দিতেন। তবে শুধু পরীক্ষা দেওয়াই শেষ কথা নয়, পরীক্ষা শেষে ভুলগুলি বিশ্লেষণ করা ছিল তাঁর সাফল্যের অন্যতম বড় গোপন অস্ত্র। একটি খাতায় তিনি নিজের করা সমস্ত ভুল লিখে রাখতেন, যাকে তিনি ‘মিসটেেক বুক’ বলতেন। পরীক্ষার আগে এই খাতাটি রিভিশন করায় ফাইনাল পরীক্ষায় তাঁর ভুলের সংখ্যা অনেক কমে গিয়েছিল।

আরও পড়ুন: UPSC Civil Services Success Tips: কোচিং ছাড়াই UPSC সিভিল সার্ভিসেসে ষষ্ঠ স্থান! কোন ৩ মন্ত্রে সাফল্য পেলেন কমল?

সোশ্যাল মিডিয়া থেকে দূরত্ব

প্রস্তুতির পুরো দুই বছর আরোহী সোশ্যাল মিডিয়া (যেমন- ফেসবুক, ইনস্টাগ্রাম) থেকে সম্পূর্ণ দূরে ছিলেন। তাঁর কাছে একটি সাধারণ স্মার্টফোন ছিল, যা তিনি কেবল অনলাইন ক্লাস এবং পড়াশোনার দরকারি মেটেরিয়াল খোঁজার জন্য ব্যবহার করতেন।

আরও পড়ুন: UPSC Civil Services Preparation Tips: '১ মিনিটে কেউ আমলা হয় না', UPSC সিভিল সার্ভিস ক্র্যাক করার ৫ টিপস IAS অফিসারের

মানসিক চাপ কাটাতে কী করতেন আরোহী?

কোটার মতো জায়গায় পড়াশোনার চাপ অত্যন্ত বেশি থাকে। এই মানসিক চাপ বা স্ট্রেস সামলানোর জন্য আরোহী প্রতিদিন বিকেলে হালকা হাঁটাহাঁটি করতেন এবং পরিবারের সঙ্গে ফোনে কথা বলতেন। তাঁর কথায়, ‘বাবা-মায়ের ইতিবাচক কথাবার্তা আমাকে সবসময় চাঙ্গা রাখত। কোনও মক টেস্টে নম্বর কম পেলে ভেঙে না পড়ে পরেরবার ভালো করার জেদ তৈরি হত।’

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More