Jio Independence Day Offer 2026: ৬,০০০ টাকা সস্তা হল জিয়োর ১০০ Mbps-র প্ল্যান! পাক্কা ১৫ মাস ফ্রি'তে মিলবে ১২ OTT
Jio Independence Day Offer 2026: স্বাধীনতা দিবসের আগে বিশেষ অফার নিয়ে এসেছে জিয়ো। 'Jio Freedom Offer' বা ‘Jio AirFiber Independence Day Offer’ করা হয়েছে। যে অফারের ফলে সস্তায় দারুণ প্ল্যানের সুযোগ মিলবে।
Jio Independence Day Offer 2026: স্বাধীনতা দিবসের আগে ধামাকাদার অফার নিয়ে এল জিয়ো। লঞ্চ করল 'Jio Freedom Offer' বা 'Jio AirFiber Independence Day Offer'। বিভিন্ন রিপোর্টকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম লাইভ হিন্দুস্তানের প্রতিবেদনে জানানো হয়েছে, এতদিন ১৫ মাসের ১০০ এমবিপিএস ব্রডব্যান্ড প্ল্যানের জন্য ১৬,০০০ টাকা খরচ করতে হত। কিন্তু স্বাধীনতা দিবসের বিশেষ অফারের আওতায় একধাক্কায় ৬,০০০ টাকা ছাড় মিলবে। অর্থাৎ ১০,০০০ টাকায় ওই প্ল্যান পেয়ে যাবেন গ্রাহকরা। তবে জিয়োর ওয়েবসাইটে আপাতত সরকারিভাব সে বিষয়ে কিছু জানানো হয়নি। ধাপে-ধাপে সে বিষয়ে অবহিত করা হবে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে।
মাসে ৪০০ টাকার মতো ছাড়
স্বাধীনতা দিবসের আগে বিশেষ অফার নিয়ে এসেছে জিয়ো। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
{{^htLoading}} {{/htLoading}}
মাসিক খরচের হিসাব অনুযায়ী, আগে জিয়োর ওই প্ল্যানে প্রতি মাসে প্রায় ১,০৬৬ টাকা খরচ হত। স্বাধীনতা দিবস স্পেশাল অফারের জন্য এখন খরচ পড়বেন মাসিক ৬৬৬ টাকার মতো। অর্থাৎ প্রতি মাসে ৪০০ টাকার মতো সাশ্রয় হবে।
‘Jio AirFiber Independence Day Offer’-র জন্য দাম কমে গেলেও প্ল্যানের সুবিধা আগের মতোই থাকছে। ইন্টারনেট স্পিড থাকছে ১০০ এমবিপিএস। এই স্পিড 4K ভিডিয়ো স্ট্রিমিং, অনলাইন ক্লাস, ভিডিয়ো কলিং, গেমিং এবং হোম অফিসের মতো কাজের জন্য আদর্শ। পাওয়া যাবে আনলিমিটেড ডেটা।
এই ব্রডব্যান্ড প্ল্যানের সঙ্গে ১২টির বেশি OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেসও দেওয়া হচ্ছে। এর মধ্যে JioHotstar, Sony LIV, ZEE5-সহ কয়েকটি জনপ্রিয় এন্টারটেইনমেন্ট অ্যাপ অন্তর্ভুক্ত রয়েছে। এর ফলে আলাদা-আলাদা OTT সাবস্ক্রিপশন নেওয়ার প্রয়োজন হবে না। OTT ছাড়াও এই প্ল্যানে ১,০০০-এর বেশি লাইভ টিভি চ্যানেলও অন্তর্ভুক্ত রয়েছে। গ্রাহকরা খবর, স্পোর্টস, এন্টারটেনমেন্ট, সিনেমা এবং আঞ্চলিক চ্যানেল উপভোগ করতে পারবেন শুধুমাত্র একটি কানেকশন।
তারইমধ্যে জিয়ো সম্প্রতি হোমপ্ল্যানগুলিকেও আপডেট করেছে। টিভি, ব্রডব্যান্ড এবং OTT পরিষেবাগুলোকে একত্রিত করে নতুন প্ল্যান প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে শুধুমাত্র টিভি প্ল্যান, শুধুমাত্র ব্রডব্যান্ড প্ল্যান এবং Wi-Fi + টিভি + OTT-র সংমিশ্রণ প্ল্যান। টিভির উপর ফোকাস করা ব্যবহারকারীদের জন্য প্ল্যান শুরু হচ্ছে মাসিক ৪০০ টাকা থেকে। যেখানে শুধুমাত্র ব্রডব্যান্ডের প্ল্যান মাসিক ৪৫০ টাকা থেকে শুরু হচ্ছে। যেসব গ্রাহক Wi-Fi, টিভি এবং OTT পরিষেবাগুলোর সংমিশ্রণ চান, তাঁরা মাসিক ৫৫৫ টাকার প্ল্যান বেছে নিতে পারেন।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/News/Jio Independence Day Offer 2026: ৬,০০০ টাকা সস্তা হল জিয়োর ১০০ Mbps-র প্ল্যান! পাক্কা ১৫ মাস ফ্রি'তে মিলবে ১২ OTT
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe