Kangana Ranaut on relation with Chirag: 'ওর সঙ্গে প্রেম করলে এতদিনে বাচ্চা হয়ে যেত', কোন সাংসদকে নিয়ে এমন বললেন কঙ্গনা?

Kangana Ranaut on relation with Chirag Paswan: 'ওর সঙ্গে প্রেম করলে এতদিনে বাচ্চা হয়ে যেত', কোন সাংসদকে নিয়ে এমন বললেন কঙ্গনা রানাউত?

Published on: Apr 16, 2026 3:05 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Kangana Ranaut on relation with Chirag Paswan: ভারতীয় রাজনীতি এবং বিনোদন জগতের দুই জনপ্রিয় মুখ- কঙ্গনা রানাউত এবং চিরাগ পাসোয়ান। দীর্ঘ কয়েক বছর পর সম্প্রতি সংসদের চত্বরে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। কিন্তু এবার এক সাক্ষাৎকারে কঙ্গনা রানাউত তাঁদের সম্পর্ক নিয়ে এমন এক মন্তব্য করলেন যা সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে। কঙ্গনা নিজস্ব ভঙ্গিতে জানিয়েছেন, তাঁদের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক নেই, তবে যা আছে তা হল গভীর বন্ধুত্ব। সেই রেশ ধরে তিনি বলেন যে চিরাগের সঙ্গে রোম্যান্স থাকলে এতদিনে তাঁদের সন্তান হয়ে যেত।

সংসদে কঙ্গনা রানাউত। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
সংসদে কঙ্গনা রানাউত। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

সংসদে পুনর্মিলন এবং পুরনো স্মৃতি

কঙ্গনা রানাউত এবং চিরাগ পাসোয়ানের রসায়ন নতুন কিছু নয়। ২০১১ সালে ‘মিলে না মিলে হাম’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল চিরাগের। সেই ছবিতে তাঁর বিপরীতে নায়িকা ছিলেন কঙ্গনা। যদিও ছবিটি বক্স অফিসে সফল হয়নি। চিরাগ এরপর অভিনয় ছেড়ে রাজনীতিতে থিতু হন। দীর্ঘ ১৩ বছর পর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দুজনেই সাংসদ হিসেবে নির্বাচিত হন। সংসদের প্রথম দিনেই তাঁদের একে অপরকে অভিবাদন জানানো এবং হাসিমুখে কথা বলার ভিডিয়ো ভাইরাল হয়েছিল, যা দেখে নেটিজেনরা তাঁদের 'পুরনো প্রেম' নিয়ে জল্পনা শুরু করেন।

আরও পড়ুন: Weather-Rain Forecast till 22nd April: টানা ২ দিন ঝড়-বৃষ্টি, জারি সতর্কতা, কবে থেকে ভ্যাপসা গরম জ্বালাবে দক্ষিণবঙ্গকে?

চিরাগের সঙ্গে রোম্যান্স নিয়ে কী বললেন কঙ্গনা?

সম্প্রতি সংবাদসংস্থা এএনআইয়ের পডকাস্ট বা সাক্ষাৎকারে কঙ্গনাকে সরাসরি তাঁদের সম্পর্কের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হয়। মজার ছলে এবং অত্যন্ত সোজাসাপ্টা উত্তরে কঙ্গনা বলেন, ‘চিরাগ একজন বন্ধু। যখন ওকে দেখি, তখন একজন বন্ধুর কথা মনে হয়। কোনও রোম্যান্স বা প্রেমের ব্যাপার নেই। আমরা একে অপরকে চিনি....ও আমার সঙ্গে ওর সিনেমা করেছিল। ১০ বছর আগে...। রোম্যান্স হলে আজ আমাদের বাচ্চা হত। আমাদের রোম্যান্স হওয়ার থাকলে এতদিনে হয়ে যেত।’

আরও পড়ুন: Amit Shah on Muslim Reservation: ‘ধর্মের ভিত্তিতে মুসলিমদের সংরক্ষণ দেবে না মোদী সরকার’, হুংকার শাহের, ‘চাইলে…’

কঙ্গনার রাজনৈতিক সফর এবং ব্যস্ততা

হিমাচল প্রদেশের মাণ্ডি থেকে জয়ী হওয়ার পর কঙ্গনা এখন সংসদের কাজে বেশ ব্যস্ত। অভিনয়ের পাশাপাশি তিনি এখন একজন জনপ্রতিনিধি। কঙ্গনা জানিয়েছেন, রাজনীতিতে আসার পর তাঁর দায়িত্ব অনেক বেড়েছে, এবং এই ধরনের গসিপ বা ভিত্তিহীন খবর তাঁর কাজের ফোকাস সরাতে পারবে না।

আরও পড়ুন: Amir Hamza Shot: ঠিক যেন 'ধুরন্ধর' স্টাইল! লাহোরে গুলিবিদ্ধ লস্করের প্রতিষ্ঠাতা সদস্য আমির হামজা, আশঙ্কাজনক...

চিরাগ পাসোয়ানের প্রতিক্রিয়া

চিরাগ এর আগে কঙ্গনার সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা স্বীকার করেছেন। তিনি বলেছিলেন যে কঙ্গনা একজন অত্যন্ত সাহসী মহিলা এবং তিনি খুশি যে কঙ্গনা এখন সংসদে তাঁর সহকর্মী। চিরাগ বর্তমানে মোদী সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং নিজের দল সামলানোর পাশাপাশি জাতীয় রাজনীতিতে তাঁর প্রভাব বাড়িয়ে চলেছেন।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More