Argentina vs Egypt FIFA World Cup 2026: নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ১১ মিনিট আগে পর্যন্ত ২-০ গোলে জিতছিল মিশর। সেখান থেকে ১৩ মিনিট ১৫ সেকেন্ডে তিন গোল করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন লিওনেল মেসিরা। আর সেই মিশর রহস্য ভেদ করার সুবাদে ০-২ গোলে পিছিয়ে থেকেও বিশ্বকাপে প্রথমবার জয়ের নজির গড়ল আর্জেন্টিনা। তারপর হাউহাউ করে কেঁদে ফেললেন মেসি। শেষ বাঁশি বাজতেই নিজের আবেগ ধরে রাখতে পারেননি ফুটবলের রাজপুত্র। যিনি ইতিমধ্যে বিশ্বকাপ জিতেছেন, জিতে ফেলেছেন ফুটবলের প্রায় সবকিছু, সেই মানুষটার চোখে যখন এরকম একটা ম্যাচের শেষে জল দেখা যায়, তা থেকেই স্পষ্ট হয়ে যায় যে খেলাটা তাঁর রক্তে, তাঁর শিরায়, তাঁর রন্ধ্রে-রন্ধ্রে।
আমেরিকায় উপাখ্যান লিখতে বসেছিল মিশর

অথচ মঙ্গলবার আটলান্টায় মিশর রহস্যের উপাখ্যান লিখতে বসেছিলেন মহম্মদ সালারা। কেপ ভার্দে যেমন ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে ভয়ে গুটিয়ে যায়নি, সেরকমভাবেই অকুতোভয় হয়ে প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচটা শুরু করে মিশর। প্রথম থেকেই আর্জেন্টিনাকে চাপে ফেলে দেওয়ার চেষ্টা করে দিতে থাকে। সেটার ফলও মেলে ১৫ মিনিটে। ইয়াসির ইব্রাহিমের দুর্দান্ত হেডে এগিয়ে যায় মিশরে।
মেসির পেনাল্টি মিস- ‘বগা বাইরে মার, বাইরে মার’
কিছুক্ষণ পরেই অবশ্য সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু মেসি পেনাল্টি ফস্কে ফেলেন। আর সেটা দেখে যেন মনে হচ্ছে, মেসি পৃথিবীর মানুষকে সুযোগ দিচ্ছেন। বোঝাচ্ছেন যে তিনিও মানুষ। অনেকে তো আবার মজা সেই ‘ধন্যি মেয়ে’ সিনেমার সংলাপের কথা বলছেন - ‘বগা বাইরে মার, বাইরে মার। আমরা পেনাল্টি থেকে গোল করি না।’
আরও পড়ুন: FIFA wishes Dhoni on his birthday: ধোনির 'প্রভাব' কাটাতে পারলেন না মেসি, এমবাপে, হালান্ডরাও!
প্রথমে অ্যাসিস্ট, তারপর গোল- মেসি হলেন ফুটবলের ‘ভগবান’
{{/usCountry}}আরও পড়ুন: FIFA wishes Dhoni on his birthday: ধোনির 'প্রভাব' কাটাতে পারলেন না মেসি, এমবাপে, হালান্ডরাও!
প্রথমে অ্যাসিস্ট, তারপর গোল- মেসি হলেন ফুটবলের ‘ভগবান’
{{/usCountry}}যদিও একটা সময় আর্জেন্টিনার ফ্যানদের রক্তচাপ বাড়িয়ে দিয়েছিল মেসির সেই পেনাল্টি মিস। বিশেষত ৬৭ মিনিটে মোস্তাফা জিকোর গোলের পরে প্রবল চাপে পড়ে গিয়েছিল আর্জেন্টিনা। সেখান থেকে চার মিনিট ১৯ সেকেন্ডের স্পেলে খেলা ঘোরান মেসি। প্রথমে তাঁর অ্যাসিস্ট থেকে ৭৯ মিনিটে আর্জেন্টিনার প্রথম গোল করেন ক্রিশ্চিয়ান রোমেরো। আর ৮৩ মিনিটে নিজে গোল করে সমতায় ফেরান মেসি।
তারপর অতিরিক্ত সময়ের তিন মিনিটে গোল করে আর্জেন্তিনাকে খাদের কিনারা থেকে তুলে এনে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নিয়ে যান এনজো। কোয়ার্টার ফাইনালে কাদের বিরুদ্ধে খেলতে হবে মেসিদের, তা এখনও নিশ্চিত নয়। ভ্যাঙ্কুভারে কলম্বিয়া এবং সুইৎজারল্যান্ড ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে নামবে আর্জেন্টিনা।