LPG cylinder storage rules: বাড়িতে কতগুলি LPG সিলিন্ডার রেখেছেন? বেশি থাকতেই হতে পারে জেল, সঙ্গে আরও শাস্তি

LPG cylinder storage rules: গ্যাস সিলিন্ডার আমাদের প্রাত্যহিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হলেও এর ব্যবহার এবং সঞ্চয়ের ক্ষেত্রে সচেতনতা অত্যন্ত জরুরি। সরকারের এই কঠোর নিয়ম মূলত সাধারণ মানুষের সুরক্ষার জন্যই তৈরি করা হয়েছে।

Published on: Apr 22, 2026, 19:10:37 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

LPG cylinder storage rules: বর্তমানে প্রায় প্রতিটি বাড়িতেই রান্নার গ্যাসের সিলিন্ডার ব্যবহার করা হয়। অনেক সময় আকস্মিক গ্যাস ফুরিয়ে যাওয়ার ভয়ে কেউ-কেউ বাড়িতে একাধিক অতিরিক্ত সিলিন্ডার মজুত করে রেখে দেন। কিন্তু আপনি কি জানেন, আপনার এই অভ্যাস আপনাকে বড় ধরনের আইনি বিপাকে ফেলতে পারে? সম্প্রতি এলপিজি সিলিন্ডার মজুত রাখা নিয়ে কঠোর নির্দেশিকা আছে। নিয়ম না মানলে আপনার গ্যাস কানেকশন তো বাতিল হবেই, সেই সঙ্গে মোটা অঙ্কের জরিমানা এবং জেল পর্যন্ত হতে পারে।

ইরান-আমেরিকা সংঘাতের আবহে রান্নার গ্যাস সিলিন্ডারের অপেক্ষা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সুনীল ঘোষ/হিন্দুস্তান টাইমস)
ইরান-আমেরিকা সংঘাতের আবহে রান্নার গ্যাস সিলিন্ডারের অপেক্ষা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সুনীল ঘোষ/হিন্দুস্তান টাইমস)

বাড়িতে কতগুলি সিলিন্ডার রাখা বৈধ?

গ্যাস কোম্পানি এবং সরকারের নিয়ম অনুযায়ী, একজন গ্রাহক বাড়িতে ঠিক কতগুলি গ্যাস সিলিন্ডার রাখতে পারবেন, তার একটি নির্দিষ্ট সীমা রয়েছে। লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুযায়ী, সাধারণত বাড়ির ক্ষেত্রে দুটি সিলিন্ডার (একটি ব্যবহারযোগ্য এবং একটি অতিরিক্ত বা বাফার) রাখার অনুমতি দেওয়া হয়। তবে সেটিও নির্ভর করে আপনার কানেকশনের ধরনের ওপর। যদি কোনও ব্যক্তি বা পরিবার কোনও বৈধ কারণ বা লাইসেন্স ছাড়া তার বেশি সিলিন্ডার মজুত করেন, তবে তা ‘অপরিহার্য পণ্য আইন’-র লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

আরও পড়ুন: PPF Pension Planning: PPF-তে কীভাবে বিনিয়োগ করলে মাসে ৬১,০০০ টাকা পেনশন মিলবে? রইল পুরো হিসাব

কেন এই কড়াকড়ি?

বাড়িতে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার রাখা শুধু আইনি অপরাধ নয়, এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এলপিজি অত্যন্ত দাহ্য পদার্থ। জনবসতিপূর্ণ এলাকায় বা আবদ্ধ ঘরে বেশি পরিমাণে গ্যাস সিলিন্ডার মজুত থাকলে বড় ধরনের অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের আশঙ্কা থাকে। জননিরাপত্তার স্বার্থেই সরকার এই নিয়ম কঠোরভাবে পালন করার নির্দেশ দিয়েছে। এছাড়া, সিলিন্ডারের কালোবাজারি রুখতেও এই পদক্ষেপ অত্যন্ত কার্যকর।

আরও পড়ুন: 100% Ethanol Mix Fuel: 'জ্বালানি তেলে ১০০ শতাংশ ইথানল মিশ্রণের লক্ষ্য অর্জন করা উতিত ভারতের'

নিয়ম ভাঙলে কী কী শাস্তি হতে পারে?

লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুযায়ী, যদি কোনও গ্রাহক নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত সিলিন্ডার মজুত করেন এবং তদন্তে সেটি ধরা পড়ে, তবে নিম্নলিখিত ব্যবস্থা নেওয়া হতে পারে:

১) সংযোগ বাতিল: আপনার বর্তমান এলপিজি কানেকশন তৎক্ষণাৎ স্থায়ীভাবে ব্লক বা বাতিল করে দেওয়া হতে পারে। ভবিষ্যতে নতুন সংযোগ পাওয়াও কঠিন হয়ে দাঁড়াবে।

২) মোটা অঙ্কের জরিমানা: বেআইনিভাবে সিলিন্ডার মজুত রাখার অপরাধে আপনাকে কয়েক হাজার টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হতে পারে।

আরও পড়ুন: EVM Tampering: 'ইভিএমের বোতাম আঠা, কালি, পারফিউম লাগানো হলে…', কড়া নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের

৩) কারাদণ্ড: পরিস্থিতি গুরুতর হলে এবং আইন লঙ্ঘনের মাত্রা বেশি হলে ‘অপরিহার্য পণ্য আইন’-এর অধীনে অপরাধী ব্যক্তির জেল হতে পারে। এই আইনে শাস্তির মেয়াদ অপরাধের গুরুত্ব অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে।

৪) সিলিন্ডার বাজেয়াপ্ত: বাড়িতে পাওয়া সমস্ত অবৈধ বা অতিরিক্ত সিলিন্ডার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাজেয়াপ্ত করবে এবং তার জন্য কোনো অর্থ ফেরত পাওয়া যাবে না।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More