...
...
Next Story

চাপ বাড়ল ইউনুস সরকারের ওপর! বাংলাদেশে হিন্দু যুবকের খুন ঘিরে ফের সরব দিল্লি, ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে MEA কী বলছে?

বিদেশমন্ত্রকের তরফে এদিন বাংলাদেশে হিন্দু যুবকের হত্যা নিয়ে রণধীর জয়সোয়াল বলেন,'বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ সহ সংখ্যালঘুদের বিরুদ্ধে অব্যাহত সহিংসতা গভীর উদ্বেগের বিষয়।'

Published on: Dec 26, 2025, 17:23:16 IST
By
Prefer HTon Google
Advertisement

বাংলাদেশে কিছুদিন আগেই দীপু দাসের নৃশংসহত্যাকাণ্ড ঘিরে আগেও মুখে খুলেছিল দিল্লি। এরপর ফের একবার শুক্রবার এক প্রেস ব্রিফিংএর সময় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল, বাংলাদেশে হিন্দু যুবকের হত্যাকাণ্ড ঘিরে মুখ খোলেন।

চাপ বাড়ল ইউনুস সরকারের ওপর! বাংলাদেশে হিন্দু যুবকের খুন ঘিরে ফের সরব দিল্লি! ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে MEA কী বলছে? (ANI Video Grab)
চাপ বাড়ল ইউনুস সরকারের ওপর! বাংলাদেশে হিন্দু যুবকের খুন ঘিরে ফের সরব দিল্লি! ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে MEA কী বলছে? (ANI Video Grab)

এস জয়শংকরের বিদেশমন্ত্রকের তরফে এদিন বাংলাদেশে হিন্দু যুবকের হত্যা নিয়ে রণধীর জয়সোয়াল বলেন,'বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ সহ সংখ্যালঘুদের বিরুদ্ধে অব্যাহত সহিংসতা গভীর উদ্বেগের বিষয়। আমরা ময়মনসিংহে এক হিন্দু যুবকের সাম্প্রতিক নৃশংস হত্যার নিন্দা জানাই এবং অপরাধীদের বিচারের আওতায় আনার প্রত্যাশা করি।'

সদ্য ময়মনসিংহে দীপু দাসের হত্যাকাণ্ড ঘিরে বেশ কিছু তথ্য উঠে আসতে শুরু করেছ। একাধিক রিপোর্ট দাবি করছে, কারখানায় গোলমাল থেকেই গোটা ঘটনার সূত্রপাত। এদিকে, দীপু হত্যা ঘিরে বাংলাদেশে একের পর এক গ্রেফতারি চলছে। এর আগে, বাংলাদেশের ময়মনসিংহে গত বৃহস্পতিবার, ওসমান হাদির মৃত্যুর খবর আসতেই সেই রাতে দিপুকে মারধর করে হত্যা করে রাস্তার ধারের এক গাছে বেঁধে আগুন লাগিয়ে দেওয়া হয় দেহে। ঠিক কী কারণে এই হত্যা? উঠছে নানান প্রশ্ন, নানান চাঞ্চল্যকর তথ্য। অন্যদিকে ঘটনা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে ইউনুস প্রশাসন। এদিকে, দীপু হত্যার পর আরও এক হিন্দু যুবকের হত্যার খবর উঠে আসে বাংলাদেশের রাজবাড়ি এলাকা থেকে। মৃতের নাম অমৃত মণ্ডল ওরফে সম্রাট।

এদিকে, দিল্লির তরফে বিদেশমন্ত্রক আজ বলেছে,মন্ত্রক বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে অবগত এবং সেগুলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশের সাথে সম্পর্কের বিষয়ে জয়সওয়াল বলেন যে ভারতের অবস্থান ‘সব সময়ই স্পষ্ট এবং ধারাবাহিক ছিল।’ দিল্লির সাফ কথা,'ভারত বাংলাদেশের জনগণের সাথে আমাদের সম্পর্ক জোরদার করার পক্ষে। আমরা বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে।' জয়সওয়াল আরও বলেন, ভারত 'বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের' পক্ষে।

( Mangal Gochar: মঙ্গলের গোচরে পদোন্নতি, বিদেশ ভ্রমণ! আগামী দিনে কপাল খুলবে কাদের?)

মার্কিন ভিসা ইস্যুতে বিদেশমন্ত্রক কী বলছে?

শুক্রবার বিদেশমন্ত্রক জানিয়েছে যে তারা এইচ -ওয়ান বি ভিসা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচি নির্ধারণে বিলম্ব এবং অসুবিধার বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে উত্থাপন করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভিসা ইস্যু করা সংশ্লিষ্ট দেশটির সার্বভৌম আওতাধীন হলেও ভারতীয় কর্তৃপক্ষ মার্কিন পক্ষের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe