Modi left Trump gasping: নরেন্দ্র মোদী কতটা ‘শক্তিশালী’, তা ফাঁস করলেন আমেরিকার প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। সংবাদমাধ্যম আরটি ইন্টারন্যাশনালের অনুষ্ঠান নিউ অর্ডার উইথ আফশিন রত্তানসিতে প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, ‘প্রধানমন্ত্রী মোদী একবার এত জোরে করমর্দন করেছিলেন যে ট্রাম্প হাঁফিয়ে গিয়েছিলেন। ওই ঘটনা থেকেই প্রমাণ মেলে যে মোদী আসলে কতটা শক্তিশালী।’
ট্রাম্পের ‘ধান্দাবাজি’, পড়লেন সমালোচনার মুখে

আর ট্রাম্পের গোপন কথা যখন ফাঁস করে দিয়েছেন আমেরিকার প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তখন চরম সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট নিজের স্বপক্ষে যুক্তি খাড়া করার চেষ্টা করছেন। আসলে রাশিয়ার থেকে ডিজেল কেনার জন্য ক্রেমলিনের সঙ্গে চুক্তি করেছেন ট্রাম্প। মিডটার্ম নির্বাচনের সপ্তাহখানেক আগেই মার্কিন প্রেসিডেন্টের সেই ‘পাল্টিবাজি’ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কারণ রাশিয়ার থেকে তেল কেনা দেশগুলিকে ‘শাস্তি’ দেওয়া নিয়ে হইচই করে আসছেন ট্রাম্প। ১৪০ কোটি মানুষের দেশ ভারত রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কেনায় হুমকি দিয়েছেন একাধিকবার। আর সেই ট্রাম্পই এবার মিডটার্ম নির্বাচনের আগে নিজের পিঠ বাঁচাতে রাশিয়ার থেকে ডিজেল কেনায় চূড়ান্ত সমালোচনার মুখে পড়েছেন। তাঁকে ছেঁকে ধরা হয়েছে একাধিক মহল থেকে।
সমালোচিত হতেই ‘আমেরিকা ফার্স্ট’ বুলি ট্রাম্পের মুখে
তাতেই চটে গিয়েছেন ট্রাম্প। কোনওরকম রাখঢাক না করে সরাসরি ইউরোপিয়ান ইউনিয়নকে নিশানা করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, 'জ্বালানির জন্য রাশিয়াকে ২৫০ বিলিয়ন ডলার দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। আর ফেক নিউজ মিডিয়া ওই খবরের ধারেকাছেই যেতে চায় না। আমি আমেরিকার মানুষের জন্য সঠিক সিদ্ধান্তটা নিয়েছি। সবসময় আমেরিকা ফার্স্ট।'
{{/usCountry}}তাতেই চটে গিয়েছেন ট্রাম্প। কোনওরকম রাখঢাক না করে সরাসরি ইউরোপিয়ান ইউনিয়নকে নিশানা করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, 'জ্বালানির জন্য রাশিয়াকে ২৫০ বিলিয়ন ডলার দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। আর ফেক নিউজ মিডিয়া ওই খবরের ধারেকাছেই যেতে চায় না। আমি আমেরিকার মানুষের জন্য সঠিক সিদ্ধান্তটা নিয়েছি। সবসময় আমেরিকা ফার্স্ট।'
{{/usCountry}}রাশিয়ার থেকে টন-টন ডিজেল কিনছে আমেরিকা
আর আমেরিকা যদি ‘ফার্স্ট’ হয় তাঁর কাছে, তাহলে ভারতের কাছে ‘ইন্ডিয়া ফার্স্ট’ হবে না কেন, তার স্বপক্ষে যুক্তি দিতে পারেননি ট্রাম্প। যে মার্কিন প্রেসিডেন্ট গত শুক্রবার জানান, রাশিয়া এখনই ৩ লাখ টন ডিজেল পাঠাবে আমেরিকায়। নভেম্বরে আরও ৫ লাখ টন ডিজেল আসবে রাশিয়া থেকেই। তার একটু পরেই ১০ লাখ টন ডিজেল পাঠাবে। অতি অল্প সময়ের মধ্যেই আরও ৩০ লাখ টন ডিজেল রাশিয়া থেকে আসবে বলে ঘোষণা করেন ট্রাম্প।
আরও পড়ুন: India-Bangladesh: দীর্ঘ বিরতির পর প্রথম বৈঠক! ভারত-বাংলাদেশের আলোচনায় বাণিজ্য প্রতিবন্ধকতা
সেইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, রাশিয়ার থেকে ডিজেল আনার ফলে আমেরিকার কৃষকরা আরও কম দামে জ্বালানি পাবেন। তাতে ট্রাক চালকরাও লাভবান হবেন বলে সাফাই গেয়েছেন ট্রাম্প।