NCP Leader on India and Bangladesh War: হাস্যকর দাবি করলেন বাংলাদেশের এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি। একাধিক রিপোর্ট অনুযায়ী, নাসিরুদ্দিন দাবি করেছেন যে ভারত কখনও বাংলাদেশকে আক্রমণ করবে না। আর সেটার স্বপক্ষে তিনি যে যুক্তি দিয়েছেন, তাতে রীতিমতো হাসাহাসি পড়ে গিয়েছে। এনসিপি নেতা দাবি করেছেন যে ‘ভারত কখনও বাংলাদেশকে আক্রমণ করতে আসবে না। তারা জানে যে বাঙালিদের আমরা যদি একটু নাড়া দিই, তাহলে ইন্ডিয়ার অখণ্ডতা থাকবে না।’
ভারত বিরোধিতা করে ‘মাইলেজ’ পাওয়ার ধান্দা নাসিরুদ্দিনের

এমনিতে যে নাসিরুদ্দিন সেই মন্তব্য করেছেন, তিনি ভারত-বিরোধিতাকে বেচেই রাজনীতির ময়দানে টিকে থাকতে চান বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। ওই মহলের মতে, নাসিরুদ্দিনের মতো নেতারা বাংলাদেশের একাংশের কাছে জনপ্রিয় হয়ে ওঠার জন্য ভারত-বিরোধী মন্তব্য করেন - তা সে মন্তব্যের কোনও ভিত্তি থাকুক বা না-ই থাকুক। ভারত বিরোধিতা করে যে ‘মাইলেজ’ পাওয়া যাবে বাংলাদেশে, সেটা দিয়েই নিজের রাজনৈতিক কেরিয়ার গড়তে চান বলে মনে করে রাজনৈতিক মহলের একাংশ।
'আওয়ামি লিগের সঙ্গে হাত মিলিয়েছিলেন তারেক রহমান'
সেই নাসিরুদ্দিন আবার আক্রমণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকেও। বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এনসিপি নেতা বলেন যে ‘তারেক রহমান এই নির্বাচনে আওয়ামি লিগের সঙ্গে হাত মিলিয়ে ছিলেন। যদি না হাত মেলাতেন, তাহলে আজ আওয়ামি লিগের মাথা গুঁড়িয়ে দেওয়ার কথা বলেছেন, সেটা বলতে হত না। অনেক জায়গায় তারা ইঞ্জিনিয়ারিং করেছে। টাকার পাহাড় গড়েছে। নির্বাচনের আগেই আমি বলেছিলাম, এটা ইঞ্জিনিয়ারড ইলেকশন।’
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকেও নিশানা নাসিরুদ্দিনের
{{/usCountry}}বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকেও নিশানা নাসিরুদ্দিনের
{{/usCountry}}সেইসঙ্গে নাসিরুদ্দিন অভিযোগ করেছেন, গোপালগঞ্জ-সহ বাংলাদেশে যে অরাজকতা ছড়িয়েছে, সেটার পিছনে আওয়ামি লিগ আছে। আর নির্বাচনের পরে আওয়ামি লিগের পুনর্বাসনের জন্য বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের দিকে আঙুল তুলেছেন এনসিপি নেতা। তাঁর কথায়, ‘উনি শক্তিশালী পুলিশ বাহিনী গঠন করতে পারলে আজ আওয়ামি লিগ আমাদের ভাইদের হত্যা করতে পারত না।’
আরও পড়ুন: Delimitation Bill: আসন পুর্নবিন্যাস বিল-এ PoKর জন্যও রয়েছে বড় ইঙ্গিতবহ বার্তা! কী বলা হচ্ছে?
আর তিনি সেইসব মন্তব্য করেছেন, যখন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন বলে জল্পনা চলছে। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হাসিনার মুখপাত্র দাবি করেছেন যে আগামী ১৬ ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী ফিরবেন বাংলাদেশে। সেই আবহে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়িয়েছে। হিন্দু-সহ সংখ্যালঘুদের উপরেও আক্রমণের অভিযোগ উঠেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। অভিযোগ উঠেছে, হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। চালানো হয়েছে অত্যাচার।
ABOUT THE AUTHOR
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।