...
...
Next Story

NEET paper leak latest update: 'ওদের দেখে শিখুন', NEET মামলায় NTA-কে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, তদারকি খোদ মোদীর

NEET paper leak latest update: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট নিয়ে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, পুরো বিষয়টির তদারকি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Published on: May 29, 2026, 17:59:24 IST
Advertisement

NEET paper leak latest update: নিটের প্রশ্নপত্র ফাঁসের মামলায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষার আয়োজন করলেও তাদের এরকম পরিস্থিতির মুখে পড়তে হয়নি। অর্থাৎ প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। সেই পরিস্থিতিতে ইউপিএসসির থেকে এনটিএয়ের শিক্ষা নেওয়া উচিত বলেও মন্তব্য করেছে সুপ্রিম কোর্টের বিচারপতি পিএস নরসীমা এবং বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ। সেইসঙ্গে রীতিমতো কড়া ভাষায় সুপ্রিম কোর্ট বলেছে যে ‘জবাবদিহিতার বিষয় না থাকলে বাস্তব সমস্যার সমাধান হবে না।’

পুরো বিষয়টির তদারকি করছেন প্রধানমন্ত্রী

নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

তারইমধ্যে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, বিষয়টি নিয়ে যুবপ্রজন্মের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তাতে কেন্দ্রীয় সরকার অত্যন্ত চিন্তিত। আগামী ২১ জুন যে নতুন করে নিট পরীক্ষা নেওয়া হবে, সেটার জন্য একাধিক নয়া পদক্ষেপ করা হচ্ছে। আর যাতে কোনওরকম ত্রুটি না থাকে, সেজন্য খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে পুরোটা তদারকি করছেন বলে জানিয়েছেন সলিসিটর জেনারেল।

আরও পড়ুন: NEET 2026 Question Paper Leak: ফিজিক্সে মাত্র ৯, বাবা ১০ লাখে কিনেছিল নিটের প্রশ্নপত্র; ‘ডাক্তার’ হতে চায় ঋষি

NEET পরীক্ষা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন

এমনিতে গত ৩ মে মে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা (NEET-UG) পরীক্ষা হয়েছিল। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের জন্য ১২ মে পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। আবার নতুন করে নিট পরীক্ষা হবে ২১ জুন। সেজন্য বাড়তি সতর্কতা অবলম্বন করছে। আর প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পরে এবার কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারইমধ্যে সিবিআই তদন্ত চালিয়ে যাচ্ছে। গ্রেফতার করা হয়েছে অনেককে।

তবে ২০২৪ সালের পরে আরও একবার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় নিট পরীক্ষা বাতিল হওয়ার পরে রোষের মুখে পড়েছে এনটিএ। গত সোমবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চূড়ান্ত বিরক্তিপ্রকাশও করে সুপ্রিম কোর্ট। মৌখিকভাবে অত্যন্ত কড়া ভাষায় শীর্ষ আদালত আক্ষেপ প্রকাশ করে জানিয়েছে যে নিটের আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি অতীতের ভুল থেকে কোনও শিক্ষা নেয়নি। বিচারপতি নরসীমা বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখিত। ওরা (এনটিএ) ভুল থেকে শিক্ষা নেয়নি। আমরা সুপারিশ প্রদানের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ জারি করেছিলাম। যা গ্রহণ করা হয়েছিল।’

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe