Regime Change bid in India Row: ‘ক্ষমতা বদলেরই ছক নয় শুধু….’, বিরোধী আন্দোলন নিয়ে বিস্ফোরক দাবি, নামও তোলা হল
Regime Change bid in India Row: 'ক্ষমতা বদলের ছক' নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলা হল। ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে সেই 'ক্ষমতা বদলের ছক' নিয়ে আলোচনা শুরু হয়েছে। তা নিয়ে বড় দাবি করা হল
Regime Change bid in India Row: 'ক্ষমতা বদলের ছকের' থেকেও বিরোধীদের বিরুদ্ধে মারাত্মক ষড়যন্ত্র চালানোর অভিযোগ তুললেন বিজেপি নেতা নিশিকান্ত দুবে। সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বিজেপি সাংসদ দাবি করেন যে 'ক্ষমতা পরিবর্তন করতে নয়, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বে থাকা লোকজন এবং বিরোধী লোকজন বিদেশি শক্তির সঙ্গে কাজ করছেন, যাতে দেশকে ভেঙে টুকরো-টুকরো করে ফেলা যায়।'
'বিদেশি শক্তিদের' দেখা করতেই বিদেশে রাহুল, দাবি বিজেপির
ঝাড়খণ্ডের দুমকার একটি সাংবাদিক বৈঠক থেকে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীকে সরাসরি আক্রমণ শানিয়ে বিজেপি নেতা অভিযোগ করেন, 'বিদেশি শক্তিদের' সঙ্গে দেখা করতেই বিদেশে যান কংগ্রেস সাংসদ। তারপর 'দেশকে ভেঙে টুকরো-টুকরো করতে' ভারতের মানুষকে উস্কানি দেন।
তাঁর কথায়, 'গত ১০ বছরে কমপক্ষে ২৭০ বার বিদেশে ঘুরেছেন রাহুল গান্ধী। উনি আমেরিকান রাজনীতিবিদদের সঙ্গে দেখা করছেন....সোরস ফাউন্ডেশনের সঙ্গে ওঁদের যোগ থাকার জন্য। তাই আমি জানতে চাই যে উনি কার নির্দেশে এরকম লোকেদের সঙ্গে দেখা করছেন?' সেইসঙ্গে তিনি বলেন, 'সোরস কী? স্যাম পিত্রোদাও কি বড় চক্রান্তকারী? ওইসব লোকেদের কথায় এখানে বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছেন রাহুল গান্ধী?'
সেই রেশ ধরে বিজেপি সাংসদ অভিযোগ করেন যে সাধারণ মানুষের ভাবাবেগের সঙ্গে ছেলেখেলা করছেন রাহুল। বিদেশি চক্রের সঙ্গে হাত মিলিয়ে চিনে বসবাসকারী মার্কিন নাগরিক নেভিল রায় সিংঘম গণতান্ত্রিক দেশগুলিতে আন্দোলনের চক্রান্ত করছেন বলেও অভিযোগ করেন নিশিকান্ত।
তাহলেই সবটা ফাঁস হয়ে যাবে, বড় দাবি বিজেপি সাংসদের
{{^htLoading}} {{/htLoading}}
তাঁর কথায়, ‘রাহুলের নেতৃত্বে বিরোধী দলগুলি হোক বা তথাকথিত জেন-জি আন্দোলন হোক- সেগুলি এগিয়ে যাচ্ছে, কারণ অর্থ ঢালছেন নেভিল রায় সিংঘম এবং তাঁর পুরো এআই, ক্রিপ্টোকারেন্সি এবং অনলাইন জুয়ার লবি। যারা পুরো গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চাইছে।’ সেইসঙ্গে তিনি অভিযোগ করেন, ‘ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইতালি, ফ্রান্স বা আমেরিকা হোক - উনি এরকম আন্দোলনে উস্কানি দিচ্ছেন। তাই অবশ্যই ওঁদের গতিবিধি নিয়ে তদন্ত করা উচিত। ওঁদের ফোন পরীক্ষা করে দেখা উচিত। তা থেকেই ফাঁস হয়ে যাবে যে (দেশে) কীরকম বিশ্বাসঘাতকরা ঢুকে বসে আছে এবং ঘাঁটি গেড়ে (ভারতে) বসে আছে।’
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/News/Regime Change bid in India Row: ‘ক্ষমতা বদলেরই ছক নয় শুধু….’, বিরোধী আন্দোলন নিয়ে বিস্ফোরক দাবি, নামও তোলা হল
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Notifications
Get breaking alerts directly from the newsroom
Notifications are on!You'll be notified when news breaks