Cockroach Janta Party Latest Update: জ্ঞানেশ কুমারের 'বসের' ইস্তফা চাও এবার, ককরোচ জনতা পার্টিকে আর্জি প্রাক্তন CM-র
Cockroach Janta Party Latest Update: জ্ঞানেশ কুমারের 'বসের' ইস্তফা চাও এবার, ককরোচ জনতা পার্টিকে আর্জি জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। যে ককরোচ জনতা পার্টি আগামী ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে মুখ্য নির্বাচন কমিশনারের ইস্তফার দাবিতে।
Cockroach Janta Party Latest Update: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইস্তফার দাবিতে ‘ককরোচদের’ আন্দোলনে নামার পরামর্শ দিলেন অরবিন্দ কেজরিওয়াল। অসমের সংবাদমাধ্যম প্রতিদিন টাইমসের কনক্লেভের ভিডিয়ো শেয়ার করে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) প্রধান বলেছেন, ‘ককরোচদের (ককরোচ জনতা পার্টি) প্রতি আমার বার্তা, প্রথমে তোমরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলেছিলে। এখন তোমরা জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তুলছো। আমি বলছি, আরও এগিয়ে গিয়ে বসের পদত্যাগ চাও। সবকিছু তাঁর নির্দেশেই ঘটছে। এখন নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে আন্দোলন হওয়া উচিত।’
২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক ককরোচদের
জ্ঞানেশ কুমারের দাবি তুলেছে ককরোচ জনতা পার্টি। (ছবি সৌজন্যে রয়টার্স)
{{^htLoading}} {{/htLoading}}
আর তিনি সেই মন্তব্য করেছেন এমন একটা সময়, যখন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছিলেন যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যদি ২৬ সেপ্টেম্বরের মধ্যে ইস্তফা না দেন, তাহলে আগামী ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলন শুরু করা হবে। সোমবারও সিজেপির আশুতোষ রাঙ্কা জানিয়েছেন যে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে অনড় থাকবেন তাঁরা।
সেই রেশ ধরে ইতিমধ্যে 'ইলেকশন কমিশন (নির্বাচন কমিশন) ঠিক করো' কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। আশুতোষ বলেছেন, '৪৮ ঘণ্টার জন্য বলটা জ্ঞানেশ কুমারের কোর্টে ছিল। এখন বলটা সিজেপির কোর্টে আছে। ২ অক্টোবর থেকে আমরা দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি শুরু করব। যতক্ষণ না জ্ঞানেশ কুমার পদত্যাগ করছেন, ততক্ষণ আমরা নিজেদের দাবি থেকে সরব না। যখন সিজেপি কোনও একটা বিষয় নিয়ে ময়দান নামে, সেটা জয়ের মুখ দেখেই। এই দেশের ১৩ কোটি মানুষকে ঠকিয়েছেন জ্ঞানেশ কুমার।'
ককরোচ জনতা পার্টির তরফে সেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনের পরে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, কমিশনের অন্দরেই একাধিক বিষয় নিয়ে অসন্তোষ ছিল। অপর দুই নির্বাচন কমিশনারের আপত্তি থাকলেও তা ধোপে টেকেনি বলেও অভিযোগ ওঠে। আর তারপরই দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী দল-সহ ককরোচদের তরফে মুখ্য নির্বাচন কমিশনার ইস্তফার দাবি তোলা হয়েছে।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/News/Cockroach Janta Party Latest Update: জ্ঞানেশ কুমারের 'বসের' ইস্তফা চাও এবার, ককরোচ জনতা পার্টিকে আর্জি প্রাক্তন CM-র
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Notifications
Get breaking alerts directly from the newsroom
Notifications are on!You'll be notified when news breaks