PM Modi on Women Reservation Bill: ‘ক্রেডিটের ব্ল্যাঙ্ক চেক দিচ্ছি’, মহিলা বিল নিয়ে 'পরামর্শ' মোদীর, 'নাহলে ভোটে….'
PM Modi on Women Reservation Bill: ‘ক্রেডিটের ব্ল্যাঙ্ক চেক দিচ্ছি’, মহিলা বিল নিয়ে 'পরামর্শ' দিলেন ‘বন্ধু’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বললেন, মহিলা সংরক্ষণ নিয়ে যখনই যারা বিরোধিতা করেছেন, তারা সেই পরবর্তী নির্বাচনে বিপর্যয়ের মুখে পড়েছে।
PM Modi on Women Reservation Bill: মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিরোধীদের ‘ক্রেডিটের ব্ল্যাঙ্কচেক’ দিতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার লোকসভায় মোদী বলেন, ‘দেখুন, এটার বিরোধিতা করলে স্বাভাবিক ব্যাপার যে আমার রাজনৈতিক লাভ হবে। কিন্তু একসঙ্গে চললে কারও (রাজনৈতিক লাভ) হবে না। এটা লিখে রাখুন। কারণ আলাদা একটা ব্যাপার হবে। কারও আলাদা করে ফায়দা হবে না। আমাদের ক্রেডিট চাই না। যেই এই বিল পাশ হয়ে যাবে, আমি কালই বিজ্ঞাপন দিয়ে সকলকে ধন্যবাদ জানাতে তৈরি আমি। সকলের ছবি ছাপিয়ে দেব। ক্রেডিট আপনারা নিয়ে নিন। ক্রেডিট নিয়ে চিন্তা করছেন? নিয়ে নিন ক্রেডিট। যাঁর ছবি ছাপাতে চান, সরকারি খরচে সেটা ছাপিয়ে দেব। সামনে দাঁড়িয়ে ক্রেডিটের ব্ল্যাঙ্কচেক দিয়ে দিলাম।’

মোদী কী কী বললেন?
১) মোদী: আমি এদিক-ওদিকের বিষয়ে কথা বলছি না। আমরা সাংসদরা যেন এই গুরুত্বপূর্ণ মুহূর্তকে হারিয়ে না ফেলি।
২) মোদী: এই মন্থন থেকে যে অমৃত বেরিয়ে আসবে, তা দেশের রাজনীতির স্বরূপ নির্ধারণ করে তো দেবেই, সেইসঙ্গে দেশের দিশাও নির্ধারণ করে দেবে।
৩) মোদী: বিকশিত ভারত মাত্র শুধুমাত্র বিকশিত রেল, উন্নত পরিকাঠামো, আর্থিক বিকাশ নয়। আমরা শুধু এই ধারণায় সীমাবদ্ধ করতে চাই না। আমরা চাই যে দেশের ৫০ শতাংশ মানুষ নীতি-নির্ধারণের অংশগ্রহণ হয়ে উঠুন।
৪) মোদী: 'বন্ধু' হিসেবে একটা পরামর্শ দিতে চাই। মহিলা সংরক্ষণ নিয়ে যখনই যারা বিরোধিতা করেছেন, তারা সেই পরবর্তী নির্বাচনে বিপর্যয়ের মুখে পড়েছে। কিন্তু চব্বিশে সেটা হয়নি। কারণ সবাই একসঙ্গে ছিলেন। আজ আমি আবার বলতে চাই, সবাই যদি একসঙ্গে থাকি, তাহলে কারও রাজনৈতিক ফায়দা হবে না।
আরও পড়ুন: UPSC Success Story: সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি করতে-করতেই UPSC, র্যাঙ্ক ১৬, টিপস দিলেন মনিকা?
৫) মোদী: মহিলারা বলবেন যে ঝাড়ু দেওয়ার কাজে আমাদের সংরক্ষণ দেওয়া হচ্ছে। সে তো বাড়িতেও করতাম। আমরা নীতি নির্ধারণের কাজে আসতে চাই। আর নীতি নির্ধারণ হয় লোকসভায়, বিধানসভায়।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper











