Trump on Oil Prices Drop: পেট্রোল-ডিজেলের দাম হুড়মুড়িয়ে কমে যাবে! ট্রাম্প বলে দিলেন যে কবে ‘সুখবর’ আসবে?
Trump on Oil Prices Drop: তেলের দাম হুড়মুড়িয়ে কমে যাবে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যখন নতুন করে সংঘাত শুরু হয়েছে, সেই আবহে এমন দাবি করলেন। তেলের দামও এখন বেড়ে গিয়েছে।
Trump on Oil Prices Drop: হু হু করে কমে যাবে পেট্রোল, ডিজেল-সহ জ্বালানি তেলের দাম। দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই 'সুখের দিনটা' এখনই আসছে না। গ্রিনল্যান্ড সফরের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, আগামী নভেম্বরে আমেরিকায় যে মিড-টার্ম নির্বাচন হবে, তারপরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হয়ে যাবে বলে আশা করছেন। আর একবার যুদ্ধ শেষ হলেই হুড়মুড়িয়ে তেলের দাম পড়ে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
জুলাইয়ের পরে এই সপ্তাহে ফের পেরিয়েছে ১০০ ডলারের গণ্ডি
তেলের দাম হুড়মুড়িয়ে কমে যাবে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
{{^htLoading}} {{/htLoading}}
আর ট্রাম্প এমন একটা সময় সেই মন্তব্য করেছেন, যখন মাসকয়েক পরে আবারও বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপিছু ১০০ ডলার পেরিয়ে গিয়েছে। মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আবহে জুলাইয়ের পরে প্রথমবার সেই গণ্ডি পেরিয়ে যায় অপরিশোধিত তেলের দাম। চড়চড়িয়ে দাম বাড়তে শুরু করে দিয়েছিল। তবে শুক্রবার কিছুটা কমেছে দাম। সেই আবহে তেলের দাম কমে যাওয়া নিয়ে নয়া দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট।
আর সেই পতন হয়েছে ইরানের সরকারি সংবদাসংস্থার নয়া রিপোর্টের পরে। ইরানের সরকারি সংবাদসংস্থার তরফে জানানো হয়, হরমুজ প্রণালী নিয়ে আলোচনা করতে আগামী সোমবার ওমানের মাসকটে মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে আলোচনায় বসবে তেহরান। হরমুজ প্রণালী হয়ে ইরান ও ওমানের মধ্যে একটি নৌ-চলাচলের রুট খোলার জন্য চুক্তি স্বাক্ষর করার জন্যই সেই আলোচনা হবে বলে একটি মহলের তরফে দাবি করা হচ্ছিল।
তবে এখনই হরমুজ প্রণালী খোলার সম্ভাবনা কম, বলছে রিপোর্ট
{{/usCountry}}
যদিও বাস্তবে সেটা হবে কিনা, তা নিয়ে ধন্দ আছে। ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিমকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ইরান এবং ওমানের মধ্যে কোনও সমঝোতা হওয়ার সঙ্গে-সঙ্গেই যে হরমুজ প্রণালী খুলে যাবে, এমন কোনও নিশ্চয়তা নেই।
সূত্র উদ্ধৃত করে জানানো হয়েছে, যে সমঝোতা হতে পারে, তা হরমুজের উপরে ইরানের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথে একটি পদক্ষেপ হবে। আর পুনরায় হরমুজ খুলে দেওয়া হবে কিনা, তা নির্ভর করছে তেহরানের উপরে। আমেরিকা যদি তেহরানের শর্তপূরণ করে, তাহলে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে বলে সূত্র উদ্ধৃত করে জানানো হয়েছে।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/News/Trump on Oil Prices Drop: পেট্রোল-ডিজেলের দাম হুড়মুড়িয়ে কমে যাবে! ট্রাম্প বলে দিলেন যে কবে ‘সুখবর’ আসবে?
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Notifications
Get breaking alerts directly from the newsroom
Notifications are on!You'll be notified when news breaks