Jammu and Kashmir Terrorist Attack: কাশ্মীরে 'জঙ্গি' হামলা, মৃত ১ পরিযায়ী শ্রমিক, আগের সপ্তাহেই শহিদ হন পুলিশ অফিসার

Jammu and Kashmir Terrorist Attack: জম্মু ও কাশ্মীরের কুলগামে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল। শুক্রবার সন্ধ্যার দিকে কুলগামে পরিযায়ী শ্রমিকদের লক্ষ্য করে গুলি চালানো হয়। তার জেরে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।

Published on: Jul 31, 2026, 22:14:17 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Jammu and Kashmir Terrorist Attack: ফের জঙ্গি হামলা চলল জম্মু ও কাশ্মীরে? প্রাথমিকভাবে তেমনই আশঙ্কা করা হচ্ছে। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার দিকে কুলগামে পরিযায়ী শ্রমিকদের লক্ষ্য করে গুলি চালানো হয়। তার জেরে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করা হয়েছে। ঘিরে ফেলা হয়েছে পুরো এলাকা।

জম্মু ও কাশ্মীরের কুলগামে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
জম্মু ও কাশ্মীরের কুলগামে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

মৃত শ্রমিকের আদতে বাড়ি ছত্তিশগড়ে

ওই সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, সন্ধ্যার দিকে কেলামের ইটভাটায় শ্রমিকদের লক্ষ্য করে হামলা চালায়। আহত হন দুই শ্রমিক। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই এক শ্রমিকের মৃত্যু হয়েছেন। অপরজনকে অনন্তনাগের জিএমসি হাসপাতালে ভরতি করা হয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মৃত শ্রমিক আদতে ছত্তিশগড়ের বাসিন্দা। আর আহত শ্রমিকের বাড়ি উত্তরপ্রদেশে।

আরও পড়ুন: Bengali Girl wins Commonwealth Gold: বাবা সাইকেল সারাই করেন, সেই বাঙালি মেয়ে কমনওয়েলথ গেমসে জিতলেন ঐতিহাসিক সোনা

গত সপ্তাহেই জঙ্গি হামলায় শহিদ হন এক পুলিশ অফিসার

আর সেই ঘটনা এমন একটা সময় ঘটেছে, যার কয়েকদিন আগেই অনন্তনাগে জঙ্গিদের হামলায় শহিদ হয়েছেন এক পুলিশ অফিসার। গত সপ্তাহের বুধবার (২২ জুলাই) অমরনাথ যাত্রার ডিউটিতে থাকা এক পুলিশ অফিসারকে একেবারে কাছ থেকে গুলি করে হত্যা করে জঙ্গিরা।

আরও পড়ুন: Sankrail Industrial Project: আমূল, স্কুটারের পরে সাঁকরাইলে আসছে ১২০০ কোটি টাকার লগ্নি, বাংলা তৈরি করবে ওয়াগনও

আধিকারিকরা জানিয়েছিলেন, ইন্ডিয়ান ইন্ডিয়ান রিজার্ভ পুলিশের তৃতীয় ব্যাটেলিয়নের হেড কনস্টেবল ছিলেন আশিক হুসেন। লালচকের কাছে ব্যস্ত অনন্তনাগ-কোকেরনাগ রোডে ডিউটি করছিলেন। বেলা সাড়ে ১২ টা নাগাদ তাঁর এবং এক সহকর্মীর উপরে গুলি চালায় জঙ্গিরা।

আরও পড়ুন: Birbhum Tillu Mondal: অডি, BMW-সহ ‘পাথর’ টুলুর ২৪২ গাড়ি বাজেয়াপ্ত! শাহরুখ, আম্বানিদেরও হার মানাবেন?

সেই ঘটনার পরে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আশিককে। তবে অনন্তনাগ হাসপাতালে পৌঁছানোর পরে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ব্যস্ত বাজারে একটি দোকানের সামনে পুলিশকে লক্ষ্য করে একাধিকবার গুলি চালানো হয়।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More