...
...
Next Story

Iran on Indian's saftey at Hormuz: 'ভারতীয় বন্ধুরা সুরক্ষিত হাতে আছে, ডোন্ট অরি', হরমুজ প্রণালী নিয়ে বার্তা ইরানের

মধ্যপ্রাচ্যে ঘনীভূত হওয়া যুদ্ধের মেঘ এবং ইজরায়েল-আমেরিকার সঙ্গে ইরানের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে বিশ্ব অর্থনীতির অন্যতম লাইফলাইন ‘হরমুজ প্রণালী’ বর্তমানে বক্সিং রিংয়ে পরিণত হয়েছে।

Published on: Apr 2, 2026, 16:09:56 IST
Advertisement

মধ্যপ্রাচ্যে ঘনীভূত হওয়া যুদ্ধের মেঘ এবং ইজরায়েল-আমেরিকার সঙ্গে ইরানের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে বিশ্ব অর্থনীতির অন্যতম লাইফলাইন ‘হরমুজ প্রণালী’ বর্তমানে বক্সিং রিংয়ে পরিণত হয়েছে। সম্প্রতি ইরান এই কৌশলগত জলপথের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করায় বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। তবে এই চরম অস্থিরতার মধ্যেও ভারতের জন্য স্বস্তির বার্তা দিয়েছে তেহরান। ইরানি প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ‘আমাদের ভারতীয় বন্ধুরা নিরাপদ হাতে আছে, চিন্তার কোনও কারণ নেই (ডোন্ট অরি)।’ ভারতে অবস্থিত ইরানের দূতাবাসের তরফে সেই আশ্বাসবাণী দেওয়া হয়েছে।

সংকটের মূলে হরমুজ প্রণালী

'ভারতীয় বন্ধুরা সুরক্ষিত হাতে আছে, ডোন্ট অরি', হরমুজ প্রণালী নিয়ে বার্তা ইরানের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
'ভারতীয় বন্ধুরা সুরক্ষিত হাতে আছে, ডোন্ট অরি', হরমুজ প্রণালী নিয়ে বার্তা ইরানের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যবর্তী এই সংকীর্ণ জলপথ দিয়ে বিশ্বের মোট উত্তোলিত খনিজ তেল এবং এলপিজির অনেকটা পরিবাহিত হয়। ইজরায়েল ও আমেরিকার যৌথ অভিযানের পাল্টা হিসেবে ইরান এই প্রণালী কার্যত বন্ধ করে দেওয়ায় তেল এবং গ্যাস নিয়ে মারাত্মক আতঙ্ক তৈরি হয়েছে। অনেক দেশই তাদের জ্বালানি নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

ভারতের জন্য বিশেষ ছাড় ও কূটনৈতিক জয়

ইরানে সরকারের তরফে জানানো হয়েছে যে তারা কেবল তাদের ‘শত্রু দেশ’ এবং তাদের মিত্রদের জাহাজের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। কিন্তু ভারতের চিন্তার কোনও কারণ নেই। 'আমাদের ভারতীয় বন্ধুরা সুরক্ষিত হাতে আছে। চিন্তা করবেন না।'

আরও পড়ুন: JD Vance Talks with Pakistan: ইরান নিয়ে ট্রাম্পের একের পর এক হুঁশিয়ারির আগেই পাকিস্তানের সঙ্গে ফোনে কথা ভান্সের

আরও পড়ুন: Trump on Iran War: ইরানকে প্রস্তর যুগে পাঠানোর বার্তা ট্রাম্পের, দাবি শাসনব্যবস্থায় বদলের

ইরানের বার্তা ও ভূ-রাজনৈতিক অবস্থান

ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ‘আমরা কোনও সাধারণ বাণিজ্যিক জাহাজের পথ রোধ করতে চাই না। কিন্তু আমাদের সার্বভৌমত্ব রক্ষায় আমরা শত্রুভাবাপন্ন দেশগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি। ভারতের মতো বন্ধু রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা ও তাদের বাণিজ্যিক স্বার্থ রক্ষা করা আমাদের অগ্রাধিকার।’

আরও পড়ুন: যুদ্ধের আবহে ইরানকে ধুলোয় মেশানোর হুমকি,জর্জ বুশকে পশ্চিম এশিয়ায় পাঠালেন ট্রাম্প

বিশ্লেষকদের মতে, আমেরিকা ও ইজরায়েলের সাথে ইরানের যুদ্ধ যখন চরম পর্যায়ে, তখন ভারতের প্রতি এই সৌজন্য প্রদর্শন নয়াদিল্লির সফল ‘ব্যালেন্সিং ডিপ্লোম্যাসি’ বা ভারসাম্যপূর্ণ কূটনীতির ফল। ভারত একদিকে যেমন আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে, অন্যদিকে ইরানের সঙ্গেও ঐতিহাসিক এবং কৌশলগত মিত্রতা বজায় রেখে চলেছে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe