প্রাক্তন ISI চিফের কোর্ট মার্শাল নিয়ে তুঙ্গে জল্পনা! মুখ খুলল মুনিরের দেশের ISPR, ডিজি বলছেন…

পাকিস্তানের আইএসপিআর-র ডিজি আহমেদ শরিফ চৌধুরী কী বলেছেন?

Published on: Nov 26, 2025, 22:28:10 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পাকিস্তানের প্রাক্তন গোয়েন্দা প্রধান তথা আইএসআই প্রধান জেনারেল (অবসরপ্রাপ্ত) ফয়জ হমিদের কোর্ট মার্শার চলছে। এই কোর্ট মার্শাল পর্বের মধ্যেই পাকিস্তানের সোশ্যাল মিডিয়া জুড়ে একের পর এক পোস্ট আসতে শুরু করেছে বলে খবর। এরই মধ্যে পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের ডিজি, আহমেদ শরিফ চৌধুরী মুখ খুলেছেন এই কোর্ট মার্শাল পর্ব ঘিরে।

পাকিস্তানে চলছে প্রাক্তন আইএসআই চিফের কোর্ট মার্শাল পর্ব।

 2025. REUTERS/Akhtar Soomro
পাকিস্তানে চলছে প্রাক্তন আইএসআই চিফের কোর্ট মার্শাল পর্ব। 2025. REUTERS/Akhtar Soomro

গত ২০২৪ সালের অগস্ট মাসে আচমকাই পাকিস্তানের সেনা জানায়, সেদেশের জেনারেল (অবসরপ্রাপ্ত) ফয়জ হমিদকে হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে হামিদের পরিচিতি পাকিস্তানের প্রাক্তন আইএসআই চিফ হিসাবে। ফয়জের বিরুদ্ধে সেই সময়ই কোর্ট মার্শালের পর্ব শুরু করে পাকিস্তান সেনা। এদিকে, সদ্য পাকিস্তানের একাধিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রশ্ন উঠতে শুরু করে, যে ফয়জকে ঘিরে কি কোনও বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তান সেনা? সেই সিদ্ধান্ত কি খুব শিগগিরই আসছে? এই সমস্ত প্রশ্ন চিহ্নের মাঝে এদিন পাকিস্তানের ফিল্ড মার্শাল মুনিরের সেনার আইএসপিআর মুখ খুলেছে। আইএসপিআর-র ডিজি আহমেদ শরিফ চৌধুরী বলেন,' বিচার প্রক্রিয়াটি একটি আইনি বিষয়, এটি নিয়ে কোনও জল্পনা-কল্পনা করা উচিত নয়। বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছালে তাৎক্ষণিকভাবে ঘোষণা করা হবে।'

একটি বেসরকারি হাউজিং সোসাইটির মালিক কর্তৃক দায়ের করা সেনা আইন লঙ্ঘন এবং অসদাচরণের অভিযোগে হামিদকে ২০২৪ সালের অগস্টে হেফাজতে নিয়েছিল পাকিস্তানি সেনা। ২০২৪ সালের ডিসেম্বরে পাকিস্তানের সেনাবাহিনী বলেছিল যে একটি সামরিক আদালত তাঁকে তিনটি অভিযোগে অভিযুক্ত করেছে, রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা, গুপ্তচরবৃত্তি বিরোধী আইন লঙ্ঘন করা এবং তাঁর কর্তৃত্বের অপব্যবহার করা। এমনই তথ্য জানিয়েছে, পাকিস্তানি সংবাদপত্র ‘দ্য ডন’।

(India Vs Pakistan:' অন্যকে লেকচার’ মানায় না!'ধর্মান্ধতার কলঙ্কিত রেকর্ড নিয়ে.. ’, রামমন্দির নিয়ে পাককে পাল্টা দিল দিল্লি)

( MEA on Sheikh Hasina: শেখ হাসিনার প্রত্যর্পণের 'আর্জি খতিয়ে দেখা হচ্ছে’, ঢাকার চিঠির পর মুখ খুলল দিল্লি)

( Pakistan Vs Afghanistan: আফগান তালিবানদের ‘বিশ্বাস করা বোকামি’, বলছেন পাকিস্তানি মন্ত্রী, সংঘাতের পারদ চড়তেই বললেন… )

অবসরপ্রাপ্ত জেনারেল হামিদ, যিনি পাকিস্তানের গুপ্তচরবাহিনীর প্রাক্তন চিফ, তাঁর এই কোর্ট মার্শাল পাকিস্তানের বুকে অন্যতম হাইপ্রোফাইল আইনি পর্ব। এটি পাকিস্তান সেনাবাহিনীর ইতিহাসে সবচেয়ে হাই-প্রোফাইল কোর্ট মার্শাল মামলাগুলির মধ্যে একটি, কারণ জেনারেল হামিদ হলেন দ্বিতীয় থ্রি স্টার জেনারেল এবং প্রথম প্রাক্তন আইএসআই প্রধান।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More