Israel envoy on Pakistan: পাকিস্তান ভরসার যোগ্য নয়, বিস্ফোরক দাবি ইজরায়েলি দূতের, বললেন ‘আমেরিকা হয়তো.…’

Israel envoy on Pakistan: পাকিস্তান ভরসার যোগ্য নয়, বিস্ফোরক দাবি করলেন ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজা। এমন একটা সময় সেই মন্তব্য করেছেন, যখন আমেরিকা এবং ইরানের মধ্যে দু'সপ্তাহের সংঘর্ষবিরতি চুক্তি হয়েছে।

Published on: Apr 9, 2026, 08:56:58 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Israel envoy on Pakistan: ইরান-আমেরিকা যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানকে কার্যত পাত্তাই দিচ্ছে না ইজরায়েল। সংবাদসংস্থা এএনআইয়ের সাক্ষাৎকারে ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার বলেছেন, 'আমরা পাকিস্তানকে একটি বিশ্বাসযোগ্য পক্ষ হিসেবে দেখি না। আমার মনে হয়, মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থেই পাকিস্তানের সহযোগিতাকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। আমরা অতীতে দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে কাতার ও তুরস্কের মতো সমস্যায় জর্জরিত দেশগুলিকে হামাসের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর স্বার্থে ব্যবহার করেছে। আমরা যে ফলাফল দেখতে চাই, তার মূল বিষয়বস্তু ও সারমর্ম নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত থাকাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। (ফাইল ছবি, সৌজন্যে এপি)
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। (ফাইল ছবি, সৌজন্যে এপি)

আরও পড়ুন: Repo Rate: ‘ওয়েট অ্যান্ড ওয়াচ!’ রেপো রেট নিয়ে বড় ঘোষণা RBI-র, ইএমআই বাড়বে না কমবে?

পাকিস্তানে যেতে পারেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

আর ভারতে নিযুক্ত ইজরায়েলের দূত এমন একটা সময় সেই মন্তব্য করেছেন, যখন আমেরিকা এবং ইরানের মধ্যে দু'সপ্তাহের সংঘর্ষবিরতি চুক্তি হয়েছে। দীর্ঘকালীন সংঘর্ষচুক্তির জন্য পাকিস্তানে আসতে পারেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। যদিও সেই চুক্তির ভাগ্য সরু সুতোর উপরে ঝুলছে। কারণ ইরানের তরফে দাবি করা হয়েছে, সংঘর্ষবিরতি চুক্তির তিনটি শর্ত ভঙ্গ করেছে আমেরিকা এবং ইজরায়েল।

আরও পড়ুন: CRPF Recruitment 2026: CRPF-তে চাকরির সুযোগ! ৯,১৯৫ শূন্যপদে নিয়োগ, কবে থেকে আবেদন শুরু? বেতন কত হবে?

আমেরিকা ও ইরানের সংঘর্ষবিরতি চুক্তি নিয়ে ভারত

তারইমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে ভারত আশাপ্রকাশ করেছে, এই চুক্তি পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তির পথ প্রশস্ত করবে। বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, তারা ধারাবাহিকভাবে উত্তেজনা প্রশমনের পক্ষে সওয়াল করে আসছে। সেইসঙ্গে হরমুজের মধ্যে দিয়ে অবাধ চলাচলের আহ্বান জানিয়েছে দিল্লি। সামুদ্রিক রুটের কৌশলগত গুরুত্বের কথা তুলে ধরে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়, হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে 'নৌ চলাচলের অবাধ স্বাধীনতা এবং বৈশ্বিক বাণিজ্য প্রবাহ' আশা করা হচ্ছে।

আরও পড়ুন: Why do we get goosebumps: ‘গায়ে কাঁটা’ দেয় কেন? বিবর্তনের ইতিহাস ঘাঁটতে গিয়ে অদ্ভুত তথ্য খুঁজে পেলেন বিজ্ঞানীরা

হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ চলাচল

তারইমধ্যে এতদিন ইরানের সঙ্গে কোনও চুক্তি বা শর্তের ভিত্তিতে ভারত হরমুজ দিয়ে জাহাজ আনছিল না বলে জানিয়েছে ভারত সরকার। তবে তারপর কী হবে, তা জানতে চাওয়া হলে সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক নাকি সংবাদসংস্থা পিটিআইকে বলেন, 'আমরা এই ধরনের কোনও অর্থ প্রদানের বিষয়ে অবগত নই।' এর আগে ইরানের সঙ্গে আলোচনার ভিত্তিতে ভারত হরমুজ দিয়ে জাহাজ নিয়ে আসতে পারছিল বলে জানা গিয়েছে। তবে নয়া যুদ্ধবিরতির ফলে ভারতের সঙ্গে ইরানের সেই সমীকরণে কোনও পরিবর্তন আসবে কিনা, তা স্পষ্ট নয়।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More