মধ্য-প্রাচ্যের ভূ-রাজনীতিতে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। তাতে নাক গলিয়ে বিশ্বের কাছে ‘শান্তিদূত’ হয়ে ওঠার চেষ্টা করছে পাকিস্তান। সংবাদমাধ্যম নিউজ ১৮-র প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদ-সমর্থিত পাকিস্তান স্ট্র্যাটেজিক ফোরামের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে যদি ইরান বা বিশ্বের যে প্রান্তে পাকিস্তানের কোনও রাষ্ট্রদূতকে ঝুঁকির মুখে পড়তে হয়, তাহলে ইজরায়েলকে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘ইজরায়েল যেন মনে রাখে যে আমরা কাতার নই। যদি বিশ্বের কোনও প্রান্তে আমাদের কূটনীতিবিদদের কোনও ক্ষতি হয়, তাহলে ওদের ভয়াবহ পরিস্থিতি করে দেওয়া হবে। নরক বানিয়ে ছাড়ব।’
পাকিস্তানকে ‘দালাল’ বলে কটাক্ষ জয়শংকরের

এমনিতে পাকিস্তান যে মধ্যপ্রাচ্যের যুদ্ধে নাক গলানোর চেষ্টা করছে, তা নিয়ে ইসলামাবাদকে কটাক্ষ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। মধ্যপ্রাচ্যের যুদ্ধে পাকিস্তান যে 'দূত' হওয়ার চেষ্টা করছে, তা নিয়ে ইসলামাবাদকে কটাক্ষ করল ভারত। সূত্র উদ্ধৃত করে একাধিক রিপোর্টে জানানো হয়েছে, বুধবার সর্বদলীয় বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর বলেছেন যে 'পাকিস্তানের মতো দালাল দেশ' হিসেবে কাজ করবে না ভারত। আর তিনি সেই মন্তব্য করেছেন, যখন পশ্চিম এশিয়ায় ঘনীভূত হওয়া যুদ্ধের মেঘ এখনও আছে।
আরও পড়ুন: India Govt on Lockdown Chances: আজ থেকেই লকডাউন ভারতে? মোদীর বৈঠকের আগেই বড় ঘোষণা কেন্দ্রের
পশ্চিম এশিয়ার যুদ্ধ নিয়ে ভারতে সর্বদলীয় বৈঠক
পশ্চিম এশিয়ায় শান্তি বজায় রাখতে ইরান-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী ভূমিকা পালনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। তারইমধ্যে ইরান-আমেরিকার যুদ্ধ নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে প্রশ্নবাণে জর্জরিত করছে বিরোধীরা। বুধবার সংসদে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ইরান-ইজরায়েল-মার্কিন যুক্তরাষ্ট্র সংঘাতের কূটনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সূত্রের খবর, এই বৈঠকেও বিরোধী নেতারা অভিযোগ তোলেন, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগে পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করা হচ্ছে।
মোদী কী বলেছেন ট্রাম্পকে?
{{/usCountry}}মোদী কী বলেছেন ট্রাম্পকে?
{{/usCountry}}বিরোধীদের প্রশ্নের মুখে জয়শংরপ পরিষ্কার করে দেন, ভারত এই ধরনের মধ্যস্থতাকারী ভূমিকায় বিশ্বাসী নয় এবং নিজেদের কূটনীতিকে কোনওভাবেই লেনদেন ভিত্তিক ‘ব্রোকারেজ’-এ পরিণত করবে না। তিনি আরও বলেন, এই ধরনের ভূমিকায় পাকিস্তানের অংশগ্রহণ নতুন নয়। ১৯৮১ সাল থেকেই ওয়াশিংটন-তেহরান যোগাযোগে পাকিস্তানকে ব্যবহার করা হয়ে আসছে। পাশাপাশি, ভারতের নিষ্ক্রিয়তা নিয়ে ওঠা বিরোধীদের সমালোচনার জবাবে সরকার জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন যে এই যুদ্ধের দ্রুত অবসান ঘটাতে হবে এবং এই সংঘাত সব পক্ষেরই ক্ষতি করছে।