...
...
Next Story

Pakistan-Bangladesh: ‘যদি বাংলাদেশে ভারত নজর দেয়…পাকিস্তানি মিসাইল খুব দুরে নয়!' হুমকি এল শেহবাজের দেশ থেকে

পাকিস্তানের নেতা কামরান উসমান সইদ দিলেন চরম হুমকি!

Published on: Dec 23, 2025, 19:36:44 IST
By
Prefer HTon Google
Advertisement

সদ্য ওসমান হাদির মৃত্যু ঘিরে বাংলাদেশের নানান জায়গায় উত্তাল পরিস্থিতি দেখা যায়। তারই মাঝে ওপার বাংলার বহু এলাকায় ভারত বিদ্বেষী স্লোগানও শোনা যায়। এরই মাঝে এবার ইউনুসের বাংলাদেশের সঙ্গে সদ্য সখ্যতা তৈরি হওয়া পাকিস্তান থেকে এল 'ঢাকা-দরদী' বার্তা! এককালে যে দেশ পাকিস্তানের হাত থেকে মুক্তির জন্য লড়েছিল 'মুক্তিযুদ্ধ', সেই বাংলাদেশকে সমর্থন করে এল পাকিস্তানের শরিফ ভাইদের পার্টির যুব উইং পিএমএল-র এক নেতার বার্তা।

শেহবাজ শরিফ ও মহম্মদ ইউনুস (প্রতীকী ছবি) AFP PHOTO
শেহবাজ শরিফ ও মহম্মদ ইউনুস (প্রতীকী ছবি) AFP PHOTO

পাকিস্তানের পিএমএল নেতা কামরান উসমান সইদ বলছেন,' যদি ভারত বাংলাদেশের স্বায়ত্তশাসনের উপর আক্রমণ করে, যদি কেউ বাংলাদেশের দিকে খারাপ দৃষ্টিতে তাকানোর সাহস করে, তাহলে মনে রাখবেন পাকিস্তানের জনগণ, পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্র খুব বেশি দূরে নয়।' তাঁর হুমকির বার্তা এখানেই শেষ নয়। উসমানি বলছেন, ‘অখণ্ড ভারত নীতি’ যদি বাংলাদেশের ওপর চালাতে চায় ভারত, তাহলে তা পাকিস্তান সহ্য করবেনা। এক ভিডিয়ো বার্তায় তিনি বলছেন, বাংলাদেশকে ভারত ‘খারাপ নজরে’ দেখলেই পাকিস্তান পাল্টা জবাব দেবে।

( Shamshergunj double murder Case: শমসেরগঞ্জে পিতা-পুত্র হত্যাকাণ্ডে ১৩ দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ কোর্টের)

( ‘কারখানায় ঝামেলা..এমন কিছু বলেনি’, শেষবার দীপু কী বলেছিল ফোনে? মুখ খুললেন স্ত্রী, চট্টগ্রামে ফের পুড়ল আরও বাড়ি)

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe