Shamshergunj double murder Case: শমসেরগঞ্জে পিতা-পুত্র হত্যাকাণ্ডে ১৩ দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ কোর্টের

গত ১২ এপ্রিল প্রাণ হারান শমসেরগঞ্জের হরগোবিন্দ দাস ও চন্দন দাস।

Published on: Dec 23, 2025, 17:50:36 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মুর্শিদাবাদের শমসেরগঞ্জে হরগোবিন্দ দাস ও চন্দনদাস হত্যাকাণ্ড মামলায় ১৩ জন দোষীকে শোনানো হল সাজা। ১৩ জন দোষীকেই যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল জঙ্গি মহকুমা আদালত। ওয়াকফ আইন ঘিরে প্রতিবাদ বিক্ষোভের সময় মুর্শিদাবাদে এই পিতাপুত্রের হত্যাকাণ্ড ঘটে। ঘটনার জেরে ১৩ জন অভিযুক্ত হিসাবে উঠে আসে। আর এই ১৩ অভিযুক্ত পরে দোষী সাব্যস্ত হয়। এই দোষীদেরই এদিন সাজা শোনাল আদালত।

শমসেরগঞ্জে পিতাপুত্র খুনে ১৩ জন দোষীকে যাবজ্জবীবন কারাদণ্ড
শমসেরগঞ্জে পিতাপুত্র খুনে ১৩ জন দোষীকে যাবজ্জবীবন কারাদণ্ড

সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ ঘিরে কিছুদিন আগেই অশান্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে দিকে দিকে। ভয়াবহ হিংসা ছড়ায় জঙ্গিপুরের শমসেরগঞ্জ, সুতি, ধুলিয়ানের মতো অঞ্চলে। তারই মাঝে পড়ে গত ১২ এপ্রিল প্রাণ হারান শমসেরগঞ্জের হরগোবিন্দ দাস ও চন্দন দাস। অভিযোগ ওঠে তাঁদের খুন করা হয়েছে। ঘটনার প্রভাব পড়ে রাজ্য রাজনীতিতে। এদিকে তদন্ত শুরু করে পুলিশ। ঠিক কী কারণে খুন? উঠতে থাকে নানান প্রশ্ন। খুনের নেপথ্য কারণ হিসাবে উঠে আসে ব্যক্তিগত শত্রুতা। এরপর ১৩ অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। ধৃত ১৩ জনকেই দোষী সাব্যস্ত করে কোর্ট। আর এদিন কোর্টের নির্দেশে তাদের যাবজ্জীবন কারাদণ্ডের। উল্লেখ্য, পুলিশের চার্জশিট পেশ হতেই বিচারপ্রক্রিয়া শুরু হয়। সরকারি তরফের আইনজীবীর দাবি, ঘটনার ৫৫ দিনের মাথায় মহকুমা আদালতে চার্জশিট পেশ হয়েছে।

( Vastu Shastra: ঠাকুরের বেদীর কাছে শাঁখ কীভাবে রাখা শুভ? ঘরে সমৃদ্ধি আনতে কিছু বাস্তু টিপস রইল)

( Dhanyog 2026: তুলা সহ একগুচ্ছ রাশির কপাল খুলতে চলেছে ২০২৬ সালে! কৃপা করবে শনিদেবের এই যোগ)

( Happy new year 2026: আসন্ন ২০২৬র ১ জানুয়ারি লাকির লিস্টে একাধিক রাশি, আপনারটিও আছে? দেখে নিন)

(‘কারখানায় ঝামেলা..এমন কিছু বলেনি’, শেষবার দীপু কী বলেছিল ফোনে? মুখ খুললেন স্ত্রী, চট্টগ্রামে ফের পুড়ল আরও বাড়ি )

এদিকে, রায় ঘোষণার সময় বিচারক জানিয়েছেন, কোনও রাজনৈতিক কারণ নয়, ব্যক্তিগত কারণেই এই খুন। সোমবারই অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেছে আদালত। উল্লেখ্য়, এই তদন্তে গঠিত 'সিট' এর নেতৃত্বে ছিলেন দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতীম সরকার। তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। এরপর চলে প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড। একাধিক ধাপ পেরিয়ে এগোয় তদন্ত। উঠে আসতে থাকে এই ১৩ জনের নাম। এর সঙ্গেই চলে গ্রেফতারি, পরে চার্জশিট পেশ হওয়ার পরই জেলা মহকুমা আদালত থেকে এল এই রায়।

(বিস্তারিত আসছে)

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More