Cristiano Ronaldo after Portugal Drama: নিজেকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে ঘোষণা করে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগাল জাতীয় দল থেকে প্রাথমিকভাবে সাসপেন্ড হওয়ার মধ্যেই সংবাদমাধ্যম সিএনএন পর্তুগালের সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ইতিহাসের সেরা ফুটবলার কে, সেটা নিয়ে কোনও তর্ক-বিতর্ক নেই। কারণ দিনের শেষে সংখ্যাটাই আসল কথা বলবে বলে দাবি করেছেন রোনাল্ডো। যে তারকার বিরুদ্ধে পর্তুগাল ফুটবল ফেডারেশন শৃঙ্খলাভঙ্গ সংক্রান্ত প্রক্রিয়া শুরু করেছে।
লোকজন আমার প্রশংসা করছেন না, আক্ষেপ রোনাল্ডোর

তারইমধ্যে ওই সাক্ষাৎকারে রোনাল্ডো বলেছেন, ‘লোকজন আমার মুহূর্ত বা আমার গোলের প্রশংসা করছেন নাা। জানেন? আমি (১,০০০ গোলের থেকে) ৮৫টি গোল দূরে আছি। তবে আমার মনে হয় না যে আমার এটা আসলে ভালো লাগে। আমার এটা ভালো লাগে না। যেটা হওয়ার, সেটা স্বাভাবিক নিয়মেই হবে। গোলের সংখ্যা ৯২০ হোক বা ৯২৫ হোক বা ৯৩০ হোক- ইতিহাসে আমিই সেরা। ফুলস্টপ। ইতিহাসে কে সেরা, সেটা নিয়ে কোনও তর্ক নেই। আপনাকে শুধু গোল করে যেতে হবে। পরিসংখ্যানই সব বলে দেয়।’
'কাল ঘুম থেকে হয়তো খেলতে ইচ্ছা নাও করতে পারে'
সেইসঙ্গে তিনি বলেন, 'আমি বেশি ভবিষ্যৎ নিয়ে মাথা ঘামাই না। আমি বলছি আপনাকে। আমি আমার সন্তানদের দিব্যি দিয়ে বলছি যে আমি বর্তমানে থাকি। আমি জানি না যে আগামিকাল কী হবে। ঘুম থেকে ওঠার পরে আমার হয়তো মোটিভেটেড মনে হবে না এবং আর খেলতে ইচ্ছা করবে না। আমি স্রেফ জানি না।'
কোচের সঙ্গে ঝামেলা রোনাল্ডোর
{{/usCountry}}কোচের সঙ্গে ঝামেলা রোনাল্ডোর
{{/usCountry}}আর রোনাল্ডো এমন একটা সময় সেই মন্তব্য করেছেন, যখন জাতীয় দল থেকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাথমিকভাবে তাঁকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। হেড কোচ হোর্হে জেসুসের সঙ্গে ঝামেলার জেরে নেশনস লিগে ডেনমার্কের বিরুদ্ধে ম্যাচের আগে পর্তুগালের জাতীয় শিবির ছেড়ে চলে গিয়েছিলেন ৪১ বছরের রোনাল্ডো।
আরও পড়ুন: World Bank: উন্নত দেশের দরিদ্রের আয়ও ভারতের ধনীর চেয়ে বেশি! চাঞ্চল্যকর তথ্য বিশ্বব্যাঙ্কের
তিনি অভিযোগ করেছিলেন, ম্যাচে খেলানো নিয়ে হেড কোচ যে প্রতিজ্ঞা করেছিলেন, তা জেসুস ভঙ্গ করেছিলেন। যদিও পরবর্তীতে তারকা ফুটবলার সতীর্থ এবং সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে জানিয়েছিলেন যে জাতীয় শিবির ছেড়ে যাওয়া উচিত হয়নি। এমনকী ফেডারেশনকে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও আর্জি জানিয়েছিলেন রোনাল্ডো।
আরও পড়ুন:
পর্তুগাল ফেডারেশনও নামের 'ভারের' সামনে মাথানত করেনি। প্রাথমিকভাবে রোনাল্ডোকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত করা হচ্ছে। যে অভিযোগ প্রমাণিত হলে রোনাল্ডো প্রবল বিপদে পড়তে পারেন। কারণ ছয় মাসের মতো সাসপেন্ড হওয়ার বিধান আছে পর্তুগাল ফুটবল ফেডারেশনের নিয়মে।