PF Withdrawal Online Process: বাড়িতে বসেই PF-র টাকা তুলে নিন, কারা কোন কাজে পারবেন? ধাপে-ধাপে জানুন সহজ উপায়

PF Withdrawal Online Process: ঘরে বসেই কয়েক মিনিটের মধ্যে তুলতে পারেন প্রভিডেন্ট ফান্ডের টাকা। ছুটতে হবে না কোনও অফিসে। সেরকমই ব্যবস্থা আছে প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে। কোন কোন ক্ষেত্রে টাকা তোলা যায়? কীভাবে টাকা তুলতে হবে?

Published on: Nov 29, 2026, 14:47:04 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

PF Withdrawal Online Process: বেসরকারি চাকুরিজীবীদের কাছে প্রভিডেন্ট ফান্ড (পিএফ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি মাসে বেতনের একটি নির্দিষ্ট অংশ এই তহবিলে জমা হয়, যা মূলত অবসরের পরের আর্থিক সুরক্ষা হিসেবে কাজ করে। কিন্তু জীবনের সব পরিস্থিতি আগে থেকে পরিকল্পনা করে আসে না। কখনও হঠাৎ পরিবারের কারও চিকিৎসার প্রয়োজন পড়ে, কখনও সন্তানের উচ্চশিক্ষা বা বিয়ের খরচ সামলাতে হয়, আবার কখনও নিজের স্বপ্নের বাড়ি কেনা বা মেরামতের জন্য মোটা অঙ্কের টাকার দরকার হয়। এমন জরুরি মুহূর্তে নিজের জমানো পিএফের টাকাই সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়ায়।

ঘরে বসেই কয়েক মিনিটের মধ্যে তুলতে পারেন প্রভিডেন্ট ফান্ডের টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
ঘরে বসেই কয়েক মিনিটের মধ্যে তুলতে পারেন প্রভিডেন্ট ফান্ডের টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

এমনিতে পিএফের টাকা তোলার জন্য অফিসের পর অফিস ঘুরতে হত। পোহাতে হত নানা ধরনের কাগজপত্রের ঝামেলা। তবে বর্তমানে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও পুরো প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল এবং সহজ করে দিয়েছে। এখন কোনA এজেন্টের সাহায্য ছাড়াই আপনি ঘরে বসে মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে অনলাইনে আপনার পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে পারেন। কীভাবে এই কাজটি করবেন এবং তার আগে কোন কোন বিষয় মাথায় রাখা জরুরি, তা ধাপে ধাপে জেনে নিন।

PF-র টাকা কখন কখন তোলা যায়?

ইপিএফওয়ের নিয়ম অনুযায়ী, পিএফ অ্যাকাউন্ট থেকে দু'ভাবে টাকা তোলা যায়- পুরো টাকা তোলা এবং আংশিক বা অ্যাডভান্স টাকা তোলা।

কখন পুরো টাকা কখন তোলা যায়?

১) চাকরির অবসরের পর।

২) চাকরি চলে যায় এবং টানা দু'মাসের বেশি সময় ধরে বেকার থাকলে। উল্লেখ্য, চাকরি ছাড়ার এক মাস পর আপনি মোট জমা টাকার ৭৫ শতাংশ এবং দু'মাস পূর্ণ হলে বাকি ২৫ শতাংশ টাকা তুলতে পারবেন।

চাকরি করতে করতে কখন তোলা যায়?

১) নিজের, সন্তানের বা ভাই-বোনের বিয়ের জন্য।

২) সন্তানদের উচ্চশিক্ষার খরচের জন্য।

৩) নিজের বা পরিবারের কারও গুরুতর অসুস্থতা বা মেডিকেল এমার্জেন্সির জন্য।

৪) বাড়ি বা জমি কেনা, নতুন বাড়ি তৈরি করা কিংবা হোম লোন পরিশোধ করার জন্য।

৫) পুরনো বাড়ি মেরামত বা সংস্কারের জন্য।

কত টাকা এবং কতবার তোলা সম্ভব?

১) মেডিকেল এমার্জেন্সি: চাকরির মেয়াদের কোনও নির্দিষ্ট সীমা নেই। আপনি যে কোনও সময় আপনার ছয় মাসের মূল বেতন ও মহার্ঘ ভাতা অথবা মোট জমা হওয়া কর্মচারীর অংশের মধ্যে যেটি কম, সেই পরিমাণ টাকা তুলতে পারেন। প্রয়োজনে এই খাতে একাধিকবার টাকা তোলা যায়।

২) বিয়ে ও সন্তানের পড়াশোনা: অন্তত সাত বছরের চাকরি পূর্ণ হওয়া বাধ্যতামূলক। এক্ষেত্রে আপনি আপনার নিজের অংশের মোট জমার ৫০ শতাংশ পর্যন্ত সুদ-সহ তুলতে পারবেন।

৩) বাড়ি বা জমি কেনা: এই খাতে টাকা তুলতে হলে কমপক্ষে পাঁচ বছর চাকরি করতে হবে। জমি কেনার জন্য ২৪ মাসের বেসিক স্যালারি ও ডিএ এবং তৈরি বাড়ি কেনার জন্য ৩৬ মাসের বেসিক স্যালারি ও ডিএ (অথবা মোট জমা টাকা, যেটি কম) তোলা যায়।

৪) হোম লোন শোধ করা: টানা ১০ বছর চাকরির পর মোট জমা টাকার ৯০ শতাংশ পর্যন্ত তোলা সম্ভব।

৫) অবসরের ১ বছর আগে: আপনার বয়স ৫৪ বছর পূর্ণ হলে অবসরের ১ বছর আগে মোট জমা টাকার ৯০ শতাংশ পর্যন্ত তুলে নিতে পারবেন।

আরও পড়ুন: Bangladesh Leader on Sheikh Hasina: ‘মারা গেলে ভারতও শান্তি পেত’, হাসিনাকে নিয়ে বিস্ফোরক বাংলাদেশের নেতা, আরও বললেন

অনলাইনে আবেদনের আগে কী নিশ্চিত করবেন?

১) UAN সক্রিয় থাকা: আপনার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) অ্যাক্টিভ থাকতে হবে এবং পাসওয়ার্ড মনে রাখতে হবে। পাসওয়ার্ড ভুলে গেলে আগে তা রিসেট করে নিন।

২) KYC আপডেট: UAN পোর্টালে আপনার আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক করা ও ভেরিফায়েড থাকতে হবে।

৩) মোবাইল নম্বর লিঙ্ক: আপনার আধার কার্ডের সঙ্গে চালু মোবাইল নম্বর যুক্ত থাকতে হবে, কারণ ক্লেম সাবমিট করার সময় ওটিপি ওই নম্বরেই আসে।

৪) সঠিক নাম ও জন্মতারিখ: আধার, প্যান এবং পিএফ রেকর্ডে আপনার নাম, জন্মতারিখ ও বাবার নাম হুবহু এক হতে হবে। এ ছাড়া পুরো টাকা তুলতে চাইলে কোম্পানির তরফ থেকে 'Date of Exit' আপডেট করা থাকা জরুরি।

আরও পড়ুন: Kolkata Data Centre Pipeline: কলকাতায় ডেটা সেন্টার প্রকল্পে ৫০ শতাংশ লাফ, ৭ শহরের মধ্যে বৃদ্ধির হারে শীর্ষে

ঘরে বসে কীভাবে PF তুলবেন?

১) প্রথমে EPFO-র অফিসিয়াল মেম্বার সেবা পোর্টালে যান। সেখানে আপনার UAN নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগইন করুন।

২) লগইন করার পর উপরের মেনু থেকে 'Manage' অপশনে ক্লিক করে 'KYC' নির্বাচন করুন। এখানে দেখে নিন আপনার আধার, প্যান এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশে 'Verified' লেখা আছে কিনা।

৩) এবার মেনু বার থেকে 'Online Services'-এ যান এবং প্রথম অপশন 'Claim (Form-31, 19, 10C & 10D)'-এ ক্লিক করুন।

৪) স্ক্রিনে আপনার ব্যক্তিগত তথ্য ভেসে উঠবে। সেখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের শেষ চারটি সংখ্যা বা পুরো নম্বর (যা চাওয়া হবে) লিখে 'Verify'-এ ক্লিক করুন। এরপর একটি পপ-আপ এলে 'Yes' বাটনে চাপ দিন।

৫) নিচে থাকা 'Proceed for Online Claim'-এ ক্লিক করুন। এবার 'I Want To Apply For' ড্রপ-ডাউন মেনু থেকে সঠিক ফর্ম বেছে নিন—চাকরি করতে করতে টাকা তুলতে চাইলে PF Advance (Form 31), চাকরি ছাড়ার পর পুরো পিএফ তুলতে Only PF Withdrawal (Form 19) এবং পেনশনের টাকা তুলতে Only Pension Withdrawal (Form 10C) নির্বাচন করুন।

৬) Form 31 বেছে নিলে টাকা তোলার কারণ (Purpose), টাকার পরিমাণ এবং আপনার বর্তমান ঠিকানা লিখুন। সাধারণত এখন আর চেক বা পাসবুকের ছবি আপলোড করার প্রয়োজন হয় না, তবে পোর্টাল চাইলে পরিষ্কার ছবি আপলোড করবেন।

৭) নিচের চেকবক্সে টিক দিয়ে 'Get Aadhaar OTP'-তে ক্লিক করুন। আপনার আধার লিংকড মোবাইলে আসা ওটিপি বসিয়ে 'Validate OTP and Submit Claim Form'-এ ক্লিক করলেই আবেদন সম্পন্ন হয়ে যাবে।

আরও পড়ুন: Sivok to Rangpo Railway Project Update: ট্রেনে করে সিকিমে যাওয়ার স্বপ্ন আরও হাতের কাছে! ‘বেকথ্রু’ মিলল ৫.৩ কিমির টানেলে

আবেদন করার পর কী হবে?

আবেদন জমা দেওয়ার পর আপনি 'Online Services' সেকশনের ভেতরে থাকা 'Track Claim Status' অপশন থেকে আবেদনের বর্তমান অবস্থা দেখতে পারবেন। আপনার দেওয়া সমস্ত তথ্য ও কেওয়াইসি সঠিক থাকলে সাধারণত ৭ থেকে ১৫ কর্মদিবসের মধ্যেই টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যায়।

ABOUT THE AUTHOR

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।