PM Internship Scheme: দেশের যুবসমাজের জন্য কর্মসংস্থানের পরিধি বাড়াতে এবং তাঁদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ভারত সরকার ‘প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ যোজনা’ চালু করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল দেশের তরুণ প্রজন্মকে শুধু পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না রেখে, কর্পোরেট জগতের বাস্তব কাজের অভিজ্ঞতা প্রদান করা। এই প্রকল্পের অধীনে নির্বাচিত তরুণ-তরুণীরা দেশের প্রথম সারির ৫০০টি শীর্ষস্থানীয় কোম্পানিতে কাজ শেখার সুবর্ণ সুযোগ পাবেন।
আর্থিক সুবিধা ও ইন্টার্নশিপের মেয়াদ

১) এই স্কিমে আবেদনকারী যুবকদের জন্য রয়েছে দারুণ আর্থিক সুবিধা। ইন্টার্নশিপ চলাকালীন যোগ্য প্রার্থীরা প্রতি মাসে ৫,০০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন।
২) এই ইন্টার্নশিপের মোট মেয়াদ হবে ১২ মাস অর্থাৎ ১ বছর। তবে কাজের ধরন বা রোলের ওপর ভিত্তি করে এই মেয়াদের কিছুটা পরিবর্তন হতে পারে।
আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা ও শর্তাবলী
১) বয়সসীমা: আবেদনকারী ভারতীয় যুবক-যুবতীর বয়স অবশ্যই ২১ থেকে ২৪-র মধ্যে হতে হবে।
২) প্রার্থীকে অবশ্যই ফুল-টাইম কোনও চাকরি বা নিয়মিত উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত থাকলে চলবে না।
৩) দূরশিক্ষার ছাড়: যে সমস্ত তরুণ-তরুণী অনলাইন মোডে বা ডিস্টেন্স লার্নিংয়ের মাধ্যমে পড়াশোনা করছেন, তাঁরা এই ইন্টার্নশিপের জন্য সম্পূর্ণ যোগ্য বলে বিবেচিত হবেন।
৪) পারিবারিক আয়: আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় আট লাখ টাকার বেশি হওয়া চলবে না।
৫) সরকারি চাকরি: পরিবারের কোনও সদস্য যদি স্থায়ী সরকারি চাকরি করেন, তবে সেই পরিবারের সন্তান এই সুবিধার আওতাভুক্ত হবেন না।
কারা আবেদন করতে পারবেন না?
{{/usCountry}}কারা আবেদন করতে পারবেন না?
{{/usCountry}}IIT, IIM, IISER, NID, IIIT, NLU-এর মতো দেশের নামী ও প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতকরা এতে আবেদন করতে পারবেন না। এছাড়া CA, CMA, CS, MBBS, BDS, MBA বা যে কোনও মাস্টার ডিগ্রিধারী এবং উচ্চশিক্ষিত প্রার্থীরা এর বাইরে থাকবেন। কোনো সরকারি স্কিমের অধীনে ইতিমধ্যে স্কিল ট্রেনিং নিচ্ছেন এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন না।
প্রয়োজনীয় নথিপত্র
১) আধার কার্ড
২) শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র বা সার্টিফিকেট
৩) বয়সের প্রমাণপত্র
৪) ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ
কীভাবে আবেদন করবেন?
১) প্রথমে অফিসিয়াল 'PM Internship Portal'-এ প্রবেশ করতে হবে।
২) পোর্টালে গিয়ে 'Log-in' বা 'Registration' অপশনে ক্লিক করুন।
৩) নিজের সচল মোবাইল নম্বরটি দিয়ে ওটিপি (OTP) সাবমিট করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন।
৪) এরপর নিজের প্রোফাইলটি তৈরি করুন এবং সেখানে সমস্ত শিক্ষাগত যোগ্যতার বিবরণ সঠিকভাবে পূরণ করুন।
৫) প্রোফাইল তৈরি হয়ে গেলে নিজের পছন্দ অনুযায়ী ইন্টার্নশিপের সুযোগ বেছে নিন। আপনি চাইলে একাধিক রোলের জন্যও আবেদন করতে পারেন।
৬) আবেদন জমা পড়ার পর কোম্পানিগুলির পক্ষ থেকে শর্টলিস্টিং করা হবে। আপনি নির্বাচিত বা সিলেক্টেড হলে তা ইমেল বা এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।