Modi Cabinet Reshuffle Latest Update: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদের মন্ত্রিসভা সম্প্রসারণ এবং রদবদল এখন নাকি সময়ের অপেক্ষা। বিভিন্ন মহলে জল্পনা চলছে যে প্রধানমন্ত্রী মোদী বিদেশ সফর থেকে ফিরে আসার পরপরই এই রদবদলের ঘোষণা হতে পারে। এই আসন্ন রদবদলে একগুচ্ছ চমক এবং বড়সড় রদবদল নিয়ে কানাঘুষো চলছে। যার ফলে কয়েকজন হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে। এমনকী বাদ পড়তে পারেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং বদলে যেতে পারে বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দায়িত্ব। একইসঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসের মন্ত্রিসভায় এন্ট্রি নিয়ে জল্পনা তুঙ্গে। এমনকী পশ্চিমবঙ্গের একজন নেতাও মন্ত্রিসভায় জায়গা করে নিতে পারেন বলে জল্পনা চলছে।
NEET কাণ্ডের পরে বাদ পড়বেন ধর্মেন্দ্র প্রধান?

তবে রাজনৈতিক মহলের সবথেকে বেশি যে নামটা নিয়ে চর্চা চলছে, তা হল ধর্মেন্দ্রের। নিট প্রশ্নপত্র ফাঁস বিতর্কে যথেষ্ট অস্বস্তিতে পড়তে হয়েছে কেন্দ্রীয় সরকারকে। লাইভ হিন্দুস্তানের রিপোর্ট অনুযায়ী, সরকারের ভাবমূর্তি বজায় রাখতে এবং শিক্ষার মতো সংবেদনশীল ক্ষেত্রে আমূল সংস্কারের বার্তা দিতেই শিক্ষামন্ত্রীকে ক্যাবিনেটকে থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া হতে পারে বলে জল্পনা চলছে।
নির্মলা মন্ত্রক বদল হবে?
তাঁর পরিবর্তে নির্মলাকে শিক্ষা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা চলছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, সীতারামনের জায়গায় দেশের নতুন অর্থমন্ত্রী হিসেবে আগমন ঘটতে পারে আরবিআইয়ের প্রাক্তন গভর্নরের। অর্থনীতি পরিচালনায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক বৃদ্ধিকে আরও ত্বরান্বিত করাই মোদী সরকারের লক্ষ্য বলে মনে করা হচ্ছে।
মমতার দলের প্রাক্তনীও মন্ত্রিসভায় জায়গা পাবেন?
{{/usCountry}}মমতার দলের প্রাক্তনীও মন্ত্রিসভায় জায়গা পাবেন?
{{/usCountry}}লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুযায়ী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকে ফের মন্ত্রিসভায় ফিরিয়ে আনা হতে পারে। এমনকী তৃণমূল কংগ্রেস ছেড়ে দেওয়া সুখেন্দুশেখর রায়কেও (মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রাক্তনী) মন্ত্রিত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা হতে পারে। আগামী বছর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে পঞ্জাবের কাউকেও মন্ত্রিসভায় জায়গা করে দেওয়া হতে পারে বলে জল্পনা চলছে।