PNB ₹35 Cr Alleged Scam: কোনও মেসেজ আসেনি। টাকা লেনদেনের কোনও নথিতে স্বাক্ষর করেননি। কিন্তু সেভিংস অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিটে রাখা প্রায় ৩৫ কোটি টাকা উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ করলেন উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) গ্রাহকরা। আর সেই ঘটনা নিয়ে হইচই পড়ে গিয়েছে। ইতিমধ্যে ওই ব্র্যাঞ্চ ম্যানেজার-সহ ওই শাখার একাধিক কর্মীকে সাসপেন্ড করে দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ। সেইসঙ্গে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে গ্রাহকদের সমস্যার সমাধান করা হবে।
'নয়ডা বিমানবন্দরের জন্য জমি দেন, সহযোগিতার টাকা ছিল ব্যাঙ্কে'

সংবাদমাধ্যম লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুযায়ী, টাকা আত্মসাতের ঘটনার প্রতিবাদে সামিল হয়েছে কৃষক সংগঠন। ব্যাঙ্কের সামনে চলে বিক্ষোভও। কৃষক নেতা ব্রিজেশ ভাটি দাবি করেছেন যে আশপাশের গ্রামের ৫০ জনেরও বেশি চাষির অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে গিয়েছে। নয়ডা বিমানবন্দরের জন্য জমি দিয়ে যে আর্থিক সহায়তা পেয়েছিলেন, তা জালিয়াতি করে ব্যাঙ্ককর্মীরা গায়েব করে দিয়েছেন বলে দাবি করেছেন কৃষক সংগঠনের প্রতিনিধিরা।
'৮৭-৮৮ লাখ টাকা ছিল, এখন দেখাচ্ছে ১ লাখ টাকা পড়ে'
সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বিজেন্দ্র সিং নামে এক গ্রাহক অভিযোগ করেছেন যে তাঁর অ্যাকাউন্টে ৮৭-৮৮ লাখ টাকা ছিল। কিন্তু এখন দেখাচ্ছে যে তাঁর অ্যাকাউন্টে এক লাখ টাকা পড়ে আছে। তিনি একজন কৃষক। আর আর্থিক সহায়তা বাবদ যে টাকা পেয়েছিলেন, সেটাই ব্যাঙ্কে রেখেছিলেন।
'টাকা লেনদেনের কোনও মেসেজ পাইনি', দাবি গ্রাহকদের
{{/usCountry}}'টাকা লেনদেনের কোনও মেসেজ পাইনি', দাবি গ্রাহকদের
{{/usCountry}}একইসুরে হানিফ খান নামে একজন বলেছেন, 'আমার সেভিংস অ্যাকাউন্টে ৩৯ লাখ টাকা ছিল। কিন্তু এখন কিচ্ছু দেখাচ্ছে না। আমি কোনও মেসেজ পাইনি বা টাকা লেনদেনের জন্য কোনও নথিতে স্বাক্ষর করিনি।' অপর এক গ্রাহক জাকির অভিযোগ করেছেন যে তাঁর অ্যাকাউন্টে ৯.৫ লাখ টাকা ছিল। টাকা লেনদেন নিয়ে ব্যাঙ্ক থেকে কোনও মেসেজ আসেনি ফোনে। ব্যাঙ্কে যাওয়ার পরই জালিয়াতির বিষয়ে জানতে পারেন।
লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি নিয়ে গ্রেটার নয়ডার ডিসিপি শ্রাবণ কুমার সিং জানিয়েছেন যে ক্ষুব্ধ অ্যাকাউন্ট হোল্ডারদের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে ওই শাখায় কর্মরত কর্মীদের সাসপেন্ড করে দিয়েছে পিএনবি। ব্যাঙ্কের তরফেও তদন্ত করা হচ্ছে বলে দাবি করেছেন গ্রেটার নয়ডার ডিসিপি।