...
...
Next Story

Sheikh Hasina Security in India: রাফাল দিয়ে ‘সুরক্ষা’, অ্যাকশনে ডোভাল, হাই-সিকিউরিটি বাংলো- ভারতে কেমন কেটেছে হাসিনার?

Sheikh Hasina Security in India: বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা, তেমনই দাবি করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি। যিনি রাফাল যুদ্ধবিমানের ‘সুরক্ষা’ পেয়েছেন। অ্যাকশনে নেমেছিলেন খোদ অজিত ডোভাল।

Published on: Nov 25, 2026, 14:48:54 IST
Advertisement

Sheikh Hasina Security in India: রাফাল যুদ্ধবিমান দিয়ে ‘গার্ড’, অ্যাকশনে খোদ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, দিল্লিতে হাইপ্রোফাইল বাংলোয় থাকা- ভারতে আসার পরে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুরক্ষা নিশ্চিত করতে একগুচ্ছ পদক্ষেপ করেছিল নয়াদিল্লি। ছাত্র অভ্যুত্থানের মধ্যে বাংলাদেশ বায়ুসেনার সি-১৩০ বিমানে করে চলে এসেছিলেন ভারতে। তারপর থেকে বাংলাদেশে ফেরেননি। তবে প্রায় আড়াই বছর পরে হাসিনা বাংলাদেশে ফিরতে চলেছেন বলে দাবি করা হয়েছে।

হাসিনার প্রত্যাবর্তন

বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা, তেমনই দাবি করা হয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)
বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা, তেমনই দাবি করা হয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলিকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর (বিজয় দিবস) বাংলাদেশে ফিরতে মুখিয়ে আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। আবার ঢাকায় যেত চান বিমান বাংলাদেশের উড়ানে চেপেই।

আরও পড়ুন: Bangladesh: আওয়ামী লিগের ‘চোরাগোপ্তা হামলা’র শঙ্কায় কাঁপছে বাংলাদেশ! সীমান্তের ৩০ জেলায় চূড়ান্ত সতর্কতা জারি পুলিশের

আর হাসিনার মুখপাত্রের সেই মন্তব্যের পরে বাংলাদেশে হইচই পড়ে গিয়েছে। বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর দাবি করেছেন, বিচারব্যবস্থার মুখোমুখি করতেই হাসিনাকে ফেরানো হবে। বিচারের মুখোমুখি করতেই হাতকড়া পরিয়ে ফেরানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন হুমায়ুন। একইসুরে বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম একেবারে স্পষ্টভাবে জানিয়েছেন, হাসিনা বাংলাদেশে ফিরলেই তাঁকে গ্রেফতার করা হবে। পাশাপাশি বাংলাদেশের যে কোনও দূতাবাসে গেলে সেখানেও গ্রেফতার করা হবে হাসিনাকে। তাঁকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরানোর জন্য কূটনৈতিক স্তরে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী।

হাসিনা ভারতে ঢুকতেই রাফাল যুদ্ধবিমানের সুরক্ষা

আরও পড়ুন: Sheshnag Lake Row: অমরনাথের পথে থাকা শেষনাগ হ্রদের কাছে জেসিবি! জম্মু-কাশ্মীরে তুঙ্গে বিতর্ক, কী ঘটেছে?

অ্যাকশনে খোদ অজিত ডোভাল

রিপোর্ট অনুযায়ী, ভারতের হিন্দোন বায়ুঘাঁটিতে অবতরণ করার পরে হাসিনাকে 'রিসিভ' করেছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভাল। ঘণ্টাখানেক বৈঠক হয়েছিল তাঁদের। বাংলাদেশের তৎকালীন পরিস্থিতি এবং হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা হয়েছিল। আর পুরো বিষয়টি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সুরক্ষা বিষয়ক ক্যাবিনেট কমিটিকে জানিয়েছিলেন ডোভাল।

আরও পড়ুন: BSF Jawan body found near Bangladesh Border: BSF জওয়ানের মৃতদেহ উদ্ধার বাংলাদেশ সীমান্তের কাছে, নিখোঁজ ছিলেন ২ দিন ধরে

দিল্লিতে হাই-সিকিউরিটি বাংলোয় হাসিনা

বিভিন্ন সূত্র উদ্ধৃত করে ২০২৪ সালের অক্টোবরে একাধিক রিপোর্টে জানানো হয়েছিল যে দিল্লিতে হাই-সিকিউরিটি বাংলোয় হাসিনাকে রাখা হয়েছে। যেখানে ভারত সরকারের উচ্চপদস্থ আধিকারিক এবং অন্যান্য খ্যাতনামা ব্যক্তিদের বাড়ি আছে। তবে ঠিক কোথায় হাসিনা থাকছেন, পরবর্তীতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে অন্যত্র সরানো হয়েছিল কিনা, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

 

ABOUT THE AUTHOR

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks